ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

৯২ বছর ধরে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অপরাজিত ব্রাজিল


৯২ বছর ধরে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অপরাজিত ব্রাজিল

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে অসংখ্য রেকর্ড এসেছে এবং আবার অনেক রেকর্ড হারিয়েও গেছে। তবে কিছু কীর্তি সময়ের পরীক্ষায় আরও উজ্জ্বল হয়ে ওঠে। তেমনই একটি অনন্য রেকর্ডের অধিকারী পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের ইতিহাসে একমাত্র দল হিসেবে প্রতিটি আসরে অংশ নেওয়া সেলেসাওরা নিজেদের উদ্বোধনী ম্যাচে গড়ে তুলেছে এক দুর্ভেদ্য দুর্গ।

১৯৩০ সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপে যুগোস্লাভিয়ার কাছে ২-১ গোলে হেরে বিশ্বমঞ্চে যাত্রা শুরু করেছিল ব্রাজিল। এরপর ১৯৩৪ সালের বিশ্বকাপে স্পেনের বিপক্ষে ৩-১ গোলের পরাজয় ছিল তাদের উদ্বোধনী ম্যাচে শেষ হার। সেই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ১৯৩৪ সালের ২৭ মে।

এরপর কেটে গেছে দীর্ঘ ৯২ বছর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে এক যুগ বিশ্বকাপ বন্ধ থাকলেও মাঠের লড়াইয়ে ব্রাজিলের এই ধারাবাহিকতায় ছেদ পড়েনি। ১৯৩৮ সালের পোল্যান্ডের বিপক্ষে ম্যাচ থেকে শুরু করে ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত টানা ২০টি বিশ্বকাপের প্রথম ম্যাচে অপরাজিত থেকেছে হলুদ জার্সিধারীরা।

আরও পড়ুন: রাজবাড়ীর গোয়ালন্দে পশু চিকিৎসক ও স্বাস্থ্য সহকারীর হাতে প্রসব, নবজাতকের মৃত্যু

এই ২০টি উদ্বোধনী ম্যাচের মধ্যে ১৭টিতে জয় পেয়েছে ব্রাজিল এবং বাকি তিনটি ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ, প্রায় এক শতাব্দী ধরে বিশ্বকাপের প্রথম ম্যাচে পরাজয় শব্দটিই ভুলে গেছে সেলেসাওরা।

বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিল সবচেয়ে বেশি মুখোমুখি হয়েছে মেক্সিকোর। ১৯৫০, ১৯৫৪, ১৯৬২ এবং ২০১৪ সালের আসরে উদ্বোধনী ম্যাচেই মেক্সিকানদের বিপক্ষে মাঠে নেমেছিল তারা। উল্লেখযোগ্য বিষয় হলো, চারবারের প্রতিটি লড়াইয়েই জয় পেয়েছে ব্রাজিল। শুধু তাই নয়, মেক্সিকোর জালে মোট ১৪ গোল করলেও নিজেদের জাল অক্ষত রেখেছিল প্রতিবারই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

১২:৩৭ এম


নোয়াখালীতে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নোয়াখালীতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে নির্মিত স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।

শনিবার (১৩ জুন) ভোররাতে জেলা শহরের জজ আদালত সড়কের উত্তর পাশে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার ও  মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতি স্তম্ভের মাঝখানে নির্মিত জুলাই স্মৃতি স্তম্ভে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে দিনভর বিষয়টি কারও নজরে না আসায় ঘটনাটি জানাজানি হয়নি। পরে শনিবার সন্ধ্যার দিকে স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগের ২৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর পুলিশ ঘটনাটি তদন্তে তৎপর হয়।

স্থানীয় সূত্র জানায়, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একদল তরুণ স্মৃতি স্তম্ভ ও এর আশপাশে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে স্মৃতি স্তম্ভের নিচের অংশের কিছু অংশ পুড়ে যায়। ভিডিওতে উপস্থিত একজনকে বলতে শোনা যায়, "স্বাধীন সার্বভৌম এই দেশ থেকে রাজাকারের চিহ্ন মুছে ফেলার জন্য বাংলাদেশ ছাত্রলীগই যথেষ্ট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। নোয়াখালী থেকে রাজাকার বিতাড়িত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ প্রস্তুত। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, "জুলাই স্মৃতি স্তম্ভে কারা এবং কখন আগুন দিয়েছে, সে বিষয়ে আগে আমাদের কাছে কোনো তথ্য ছিল না। যারা এ কাজ করেছে, তারাই একটি ভিডিও ফেসবুকে আপলোড করেছে। ঘটনাস্থল পরিদর্শন করে দেখা গেছে, আগুনের কারণে স্মৃতি স্তম্ভের কিছু অংশ কালো হয়ে গেছে। ভিডিও ফুটেজ ও সিসিটিভি পর্যবেক্ষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাইয়ের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

১২:৪০ এম


নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাইয়ের মৃত্যু

নোয়াখালীর সেনবাগে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও এক আরোহী গুরুতর আহত হয়েছেন।

 শনিবার (১৩ জুন) রাত আটটার দিকে উপজেলার  কানকিরহাট-ছাতারপাইয়া-সোনাইমুড়ী সড়কের সেনবাগ উপজেলার কেশারপাড় এলাকার মুন্সি দোকান নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সেনবাগ উপজেলার ডমুরুয়া গ্রামের মুসলিম স্বর্ণকার বাড়ির সিএনজি অটোরিকশা চালক মো. আলমের ছেলে আসিফ ও আরিফ। আহত শাওন একই বাড়ির সিএনজি অটোরিকশা চালক মো. শাহজাহানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে তিন আরোহী নিয়ে দ্রুতগতির একটি মোটরসাইকেল কানকিরহাট থেকে ছাতারপাইয়ার দিকে যাচ্ছিল। পথে মুন্সি দোকান এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং মোটরসাইকেলটি সড়কের পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে তিনজনই গুরুতর আহত হন।


স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ছাতারপাইয়া বাজারের একটি বেসরকারি হাসপাতালে (ক্লিনিকে) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসিফ ও আরিফকে মৃত ঘোষণা করেন।

এদিকে আহত শাওনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আপন দুই ভাই নিহত হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেরুর পুলিশ বিশ্বকাপের মাসকটের ছদ্মবেশ ধারণ করে একজন ব্যক্তিকে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

১২:৪৬ এম


পেরুর পুলিশ বিশ্বকাপের মাসকটের ছদ্মবেশ ধারণ করে একজন ব্যক্তিকে গ্রেপ্তার

পেরুর পুলিশ বিশ্বকাপের মাসকটের ছদ্মবেশ ধারণ করে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। 

অপরাধীদের ধরতে পুলিশকে অনেক সময় ফাঁদ পাততে বা নানা কৌশল অবলম্বন করতে দেখা যায়। এবার মাদক কারবারিকে ধরতে একটি অভিনব অভিযান চালাল পুলিশ।

দক্ষিণ আমেরিকার দেশ পেরু বিশ্বকাপের উন্মাদনাকে কাজে লাগিয়ে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। অপরাধীকে ধরতে পুলিশ সদস্যরা বিশ্বকাপের আনুষ্ঠানিক মাসকটের ছদ্মবেশ ধারণ করে। এই তথ্য বার্তা সংস্থা এপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পুলিশের এই অভিনব কৌশল আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি পেরুর রাজধানী লিমার একটি এলাকায় এই অভিযানটি চালানো হয়। পুলিশ জানায়, অভিযানে অংশ নেওয়া দুই কর্মকর্তা ২০২৬ বিশ্বকাপের দুটি আনুষ্ঠানিক মাসকটের পোশাক পরেছিলেন। একজন সেজেছিলেন কানাডার প্রতিনিধিত্বকারী মাসকট ম্যাপল এবং অন্যজন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্বকারী ক্লাচ।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পেরুর পুলিশ জানতে পারে, সন্দেহভাজন ওই মাদক কারবারি ফুটবলের বড় ভক্ত এবং বিশ্বকাপ নিয়ে বেশ উৎসাহী। ফলে সেই সুযোগ কাজে লাগিয়ে কর্মকর্তারা মাসকট সেজে তার বাড়ির কাছে পৌঁছান। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

আটক হওয়া মাদক কারবারির নাম কার্লোস কাবরেরা; বয়স ৪৮ বছর।

পুলিশের গ্রিন স্কোয়াডের প্রধান কর্নেল কার্লোস ফ্রেদি আলকান্তারা জানান, অভিযানের সময় কার্লোস কাবরেরা বাড়িতে বসে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করছিলেন। অভিযানে তার কাছ থেকে ২৫২৪টি কোকেন বেস পেস্টের প্যাকেট এবং একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

এ ধরনের অভিনব কৌশল পেরুর পুলিশের জন্য নতুন নয়; এর আগে তারা দ্য গ্রিঞ্চ, ডেডপুল, উলভারিন এবং সান্তা ক্লজের ছদ্মবেশে অভিযান চালিয়ে অপরাধীদের গ্রেপ্তার করেছে।

বিশ্বকাপের মাসকট সেজে পরিচালিত সর্বশেষ এই অভিযানকে পেরুর পুলিশের অন্যতম সৃজনশীল কৌশল হিসাবে দেখা হচ্ছে। বিশ্বকাপ জ্বরে যখন পুরো বিশ্ব মেতে আছে, তখন সেই উন্মাদনাকেই কাজে লাগিয়ে সফলভাবে একজন সন্দেহভাজন মাদক কারবারিকে আটক করল দেশটির পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদালতের নির্দেশে কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

১২:৫২ এম


আদালতের নির্দেশে কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

তীব্র আইনি লড়াই এবং রাজনৈতিক বাদানুবাদের অবসান ঘটিয়ে, অবশেষে ওয়াশিংটন ডিসির বিখ্যাত ‘জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস’ ভবনের মূল ফটক থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম সম্পূর্ণভাবে অপসারণ করা হয়েছে।

শনিবার, প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ম্যাট ফ্লোকা বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের দেওয়া সুনির্দিষ্ট সময়সীমা মেনেই ট্রাম্পের নামফলকটি সরিয়ে নেওয়া হয়েছে। এর মাধ্যমে ওয়াশিংটনে নিজেদের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য বিস্তারে মার্কিন প্রেসিডেন্টের নেওয়া একটি বড় প্রতীকী উদ্যোগ ধূলিসাৎ হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।

আদালতের নির্দেশ অনুযায়ী, গত শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে এই নামফলক সরানোর শেষ সময়সীমা নির্ধারিত ছিল। তবে তীব্র বজ্রঝড়ের কারণে কাজ ব্যাহত হওয়ায়, কেনেডি সেন্টার কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ফেডারেল বিচারক ক্রিস্টোফার কুপার শনিবার দুপুর ১২টা পর্যন্ত সময় বাড়িয়ে দেন। শনিবার খুব ভোরে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের ক্যামেরায় দেখা যায়, শ্রমিকরা ভবনের বাইরের দেয়াল থেকে ট্রাম্পের নামের অক্ষরগুলো একে একে কেটে নামাচ্ছেন। অবশ্য পুরো প্রক্রিয়াটি আড়াল করতে শুক্রবার থেকেই ওই অংশে একটি বড় টার্পুলিন বা ত্রিপলের পর্দা টাঙিয়ে দেওয়া হয়েছিল।

এর আগে, ট্রাম্পের নাম বহাল রাখতে শেষ মুহূর্তের আইনি লড়াইয়ে নেমেছিল, কেনেডি সেন্টার কর্তৃপক্ষ ও মার্কিন বিচার বিভাগ। আপিল আদালতে তারা যুক্তি দেখায় যে, তড়িঘড়ি করে নাম পরিবর্তন করলে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। একইসঙ্গে নাম সরিয়ে নিলে কয়েক শ মিলিয়ন ডলারের বেসরকারি অনুদান হাতছাড়া হওয়ার এবং চুক্তি অনুযায়ী সেই অর্থদাতাদের ফেরত দেওয়ার ঝুঁকি তৈরি হবে বলেও জানানো হয়। কিন্তু সমস্ত যুক্তি খারিজ করে দিয়ে, শুক্রবার আপিল আদালত নিম্ন আদালতের রায়ই বহাল রাখেন। আইনি লড়াই চলমান থাকলেও আপাতত এই নির্দেশ মেনে নাম সরাতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে, কেনেডি সেন্টারের পুরোনো বোর্ড ভেঙে, নিজেদের অনুগতদের নিয়োগ দেওয়ার পর, গত ডিসেম্বরে বোর্ড সদস্যরা প্রতিষ্ঠানটির নামের সঙ্গে ট্রাম্পের নাম যুক্ত করার সিদ্ধান্ত নেন। তখন থেকেই কেনেডি পরিবার এবং বিরোধী ডেমোক্র্যাট শিবিরের তীব্র আপত্তির মুখে পড়ে এই নাম পরিবর্তন।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ের নেতৃত্ব দেওয়া ওহাইওর ডেমোক্র্যাট প্রতিনিধি জয়েস বিটি শনিবার এই বিজয়কে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। অন্যদিকে, নামফলক সরানোর সময় ক্ষুব্ধ ও কৌতূহলী সাধারণ মানুষের ভিড় জমে কেনেডি সেন্টারের সামনে। ট্রাম্পের নাম নেমে যেতে দেখে অনেককে উল্লাস প্রকাশ করতে এবং দায়িত্বরত কর্মীদের ধন্যবাদ জানাতে দেখা যায়। ঠিক এই রাজনৈতিক উত্তাপের মাঝেই, শনিবার সকালে প্রেসিডেন্ট ট্রাম্প যখন গলফ খেলার উদ্দেশ্যে যাচ্ছিলেন, তখন তার মোটরশোভাযাত্রাটি কেনেডি সেন্টারের এই পরিবর্তিত ভবনের সামনে দিয়েই অতিক্রম করে।

সূত্র: সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%