০৩:২৩ পি.এম
পুলিশ বাহিনীকে আরো অধিক বুস্ট আপ করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন। তিনি জানান, সোমবার (৮ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী পুলিশ কতটুকু পরিশ্রম এবং চেষ্টা করে যাচ্ছে, সে বিষয়টি জানাতে আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, এগুলোর স্বীকৃতি দিতে চাইছি, যাতে তারা উৎসাহিত এবং অনুপ্রাণিত হয় এবং ন্যায়নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে। তিনি জানান, এর আগে এমন কিছু ঘটেছে কিনা তিনি জানেন না। তিনি আরও বলেন, আমরা পুলিশ বাহিনীকে আরো বেশি বুস্ট আপ করতে চাই। যাতে তারা আইনের শাসন প্রতিষ্ঠা করতে তাদের দায়িত্ব পালন করতে পারে।
মন্ত্রী বলেন, আমাদের তিনটি ঘটনায় যারা দায়িত্ব পালন করেছেন, তাদের আমরা সনদ দিয়েছি। এসব ঘটনার মধ্যে রয়েছে রামিসা হত্যাকাণ্ডে যারা দ্রুততম সময়ে দায়িত্ব পালন করেছেন, তাদের মধ্যে কয়েকজন, দৌলতদিয়ায় নৌ পুলিশের অসাধারণ ভূমিকায় যাত্রীরা প্রাণে বেঁচে গেছেন; তাদের মধ্য থেকে তিনজন এবং মুন্সিগঞ্জের গণধর্ষণের ঘটনায় চার আসামিকে গ্রেপ্তারের ঘটনায় সংশ্লিষ্ট তিন পুলিশ সদস্যও স্বীকৃতি পাচ্ছেন। সবমিলিয়ে আজ আমরা ১৫ জনকে স্বীকৃতি প্রদান করছি। এতে তাদের মনোবল বৃদ্ধি পাবে।
আরও পড়ুন: ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালু হবে: আরিফুল হক
আমরা সবাইকে পুরস্কারের তহবিল থেকে ২০ হাজার টাকা এবং সম্মাননাপত্র দিয়েছি। এছাড়া কয়েকজনকে ব্যাজ দেওয়ার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন