ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

চাঁদপুরে পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার মিজানুর রহমান


চাঁদপুরে পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার মিজানুর রহমান

চাঁদপুর জেলা পুলিশের নতুন দায়িত্ব ও মর্যাদা লাভ করেছেন দুইজন সদস্য। সদ্য কনস্টেবল থেকে সহকারী উপ-পরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে পদোন্নতি পাওয়া এই দুই সদস্যকে আনুষ্ঠানিকভাবে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে।

রোববার (০৪ অক্টোবর, ২০২৬) চাঁদপুরের পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত একটি সংক্ষিপ্ত ও আনন্দঘন অনুষ্ঠানে মোহাম্মদ ইসমাইল ও মোহাম্মদ জাহাঙ্গীর আলমের কাঁধে র‌্যাংক ব্যাজ তুলে দেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান। পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত পদোন্নতিযোগ্য শূন্য পদের বিপরীতে এই দুই পুলিশ সদস্যকে পদোন্নতি প্রদান করা হয়েছে।

র‌্যাংক ব্যাজ পরিধান শেষে পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে পুলিশ সুপার মো. মিজানুর রহমান মন্তব্য করেন, "পদোন্নতি শুধুই একটি মর্যাদা নয়, এটি দায়িত্ব পালনে নতুন এক অঙ্গীকার। পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সাথে চাঁদপুরের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আপনাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।" পদোন্নতি প্রদান অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীরসহ চাঁদপুর জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: কাউখালীতে নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিংড়ায় পাঁচ বছরে সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণা এমপি আনুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০২ পি.এম


সিংড়ায় পাঁচ বছরে সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণা এমপি আনুর

নাটোর-৩ সিংড়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপি মন্তব্য করেছেন, "আমরা কথায় নয় কাজে বিশ্বাসী।" তিনি উল্লেখ করেন যে, সিংড়ার কোথাও কোনো রাজনৈতিক প্রতিহিংসা নেই। সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি শান্তির সিংড়া গড়ার লক্ষ্যে কাজ করছেন তিনি।

এমপি আনু আগামী ৫ বছরের মধ্যে সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। রোববার বিকেলে উপজেলার ইটালী ইউনিয়নের বনকুড়ি হাফেজিয়া এতিমখানা ও বাখুন্দা এতিমাখানা মাদ্রাসার উদ্যোগে পৃথক দুটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, ইটালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, আলহাজ্ব উপাধ্যক্ষ রেজাউল করিম মৃধা, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, খাজুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফসারুজ্জামান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শামীম হোসেন, পৌর বিএনপির সদস্য মহিদুল ইসলাম, সিংড়া ডায়বেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন প্রমূখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কয়রায় কপোতাক্ষ কলেজে ছাত্রদলের নবীন বরণ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৫ পি.এম


কয়রায় কপোতাক্ষ কলেজে ছাত্রদলের নবীন বরণ অনুষ্ঠিত

খুলনার কয়রায় কপোতাক্ষ কলেজের নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকাল ১০টায় কপোতাক্ষ কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজের সম্মেলন কক্ষে এই নবীন বরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।

কপোতাক্ষ কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ মামুন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা ছাত্রদলের সদস্য সচিব ইসমাইল হোসেন খান। সম্মানিত অতিথি হিসেবে কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্যাহ উপস্থিত ছিলেন।

কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তামিম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন খুলনা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাকসুদুল আলম, ইমতিয়াজ আলী, সুমন মাহমুদ, খুলনা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও কয়রা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদ হাসান, জেলা ছাত্রদলের সদস্য সোহান মোল্যা, কাজী জাকারিয়া, ফয়সাল চৌধুরী এবং আবু সাইদ।

এছাড়া কয়রা উপজেলা ছাত্রদল নেতা মেহেদী হাসান সবুজ, আলমগীর হোসেন, ইমরান হোসেন, মাশরাফি, আলাউদ্দিন, মামুন এবং কপোতাক্ষ কলেজ ছাত্রদল নেতা ইয়াছিন আরাফাত, ফাহিম, তামিম ও মেহেদী জোবায়ের সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। আলোচনা শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে কলেজের বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেবহাটায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৬ পি.এম


দেবহাটায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন করা হয়েছে। রবিবার ৪ অক্টোবর সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ অপু।

সভায় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, রিসোর্স কর্মকর্তা মহিতোষ কর্মকার, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা এবং উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।

সভায় দেশের সকল সেক্টরের উৎপাদন বৃদ্ধি, উপকারভোগীদের প্রশিক্ষণ প্রদান এবং দক্ষ কর্মী তৈরি করার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কয়রায় বসতঘর ভাঙচুর ও দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৭ পি.এম


কয়রায় বসতঘর ভাঙচুর ও দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

খুলনার কয়রায় আদালতের নিষেধাজ্ঞা ও মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও স্থানীয় এক প্রভাবশালী চক্রের বিরুদ্ধে জোরপূর্বক বসতবাড়ী ভাঙচুর ও জমি দখলের অভিযোগ উঠেছে। রবিবার (৪ অক্টোবর) বিকাল ৩ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত এক লিখিত সংবাদ সম্মেলনে এই অভিযোগটি তুলে ধরেন ভুক্তভোগী বিল্লাল হোসেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ২নং কয়রা গ্রামের বাসিন্দা মজিবার রহমান শেখের পুক্র বিল্লাল হোসেন জানান, রবিবার সকাল ৭ টার দিকে একই গ্রামের মোহাম্মদ বাউলিয়ার ছেলে আরাফাত হোসেন ও হুদা গাইনের ছেলে মনিরুল ইসলামের নেতৃত্বে ১০-১২ জনের একটি দুর্বৃত্তদল বেআইনিভাবে তাদের বসতবাড়িতে প্রবেশ করে। তারা কিছু বুঝে ওঠার আগেই তাণ্ডব চালিয়ে তাদের বসতঘর ভেঙে গুঁড়িয়ে দেয় এবং জোরপূর্বক জমি দখল করে নেয়।

ভুক্তভোগী আরও জানান, ঘরবাড়ি ভাঙচুরের পর অভিযুক্তরা সেখানে অবৈধভাবে নতুন ঘর তুলে দখলের প্রক্রিয়া সম্পন্ন করছে। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, বিতর্কিত জমির বিষয়ে ইতিপূর্বে মহামান্য সুপ্রিম কোর্টে নিলাম রোধের মামলা এবং কয়রা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে উচ্ছেদ সংক্রান্ত মামলা চলমান রয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান থাকা সত্ত্বেও অভিযুক্তরা দেশের প্রচলিত আইন অমান্য করে এই দখলদারিত্ব চালিয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, এরা এলাকায় ‘ভূমিদস্যু’ হিসেবে পরিচিত এবং আইনকানুনের তোয়াক্কা না করে সাধারণ মানুষের সম্পদ আত্মসাৎ করে আসছে। এ ব্যাপারে ভুক্তভোগী বিল্লাহ হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার ইনচার্জ কয়রা থানা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে বেআইনিভাবে ঘরবাড়ি ভাঙচুর ও উচ্ছেদের ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জমি উদ্ধারে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

এ সময় উপস্থিত সাংবাদিক ভাইদের মাধ্যমে ঘটনার প্রকৃত চিত্র দেশবাসীর সামনে তুলে ধরার আকুল আবেদন জানানো হয়। অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%