০২:৩৩ পি.এম
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শুরু হয়েছে। এ সভাটি বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
এটি ২০২৬-২৭ অর্থবছরের পঞ্চম সভা এবং বর্তমান সরকারের দশম একনেক সভা হিসেবে গণ্য হচ্ছে। সভায় নতুন প্রকল্পের পাশাপাশি কিছু চলমান প্রকল্পের ব্যয় বৃদ্ধি ও সময়সীমা বাড়ানোর প্রস্তাব উপস্থাপন করা হবে বলে জানা গেছে।
সূত্রে জানা গেছে, আজকের সভায় ১৩টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। প্রকল্পগুলোর বাস্তবায়নের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা, প্রকল্প ঋণ ও অনুদান ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা।
আরও পড়ুন: চট্টগ্রামে প্রতিশ্রুতির চেয়ে বেশি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে: ভূমি প্রতিমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন