ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ


নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

 

ঢাকার শ্যামলীর ২৫০ শয্যাবিশিষ্ট টিবি (যক্ষ্মা) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে ববি হাজ্জাজকে মনোনয়ন দিয়েছে সরকার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে গত ৩০ জুলাই এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। বুধবার (৫ আগস্ট) বিষয়টি জানা যায়।

আরও পড়ুন: দেশের অর্থনীতি তিন কাঠামোগত ফাঁদে আটকে, দারিদ্র্য ও বিনিয়োগে স্থবিরতা

উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শ্যামলীর ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের সুষ্ঠু ব্যবস্থাপনা ও সার্বিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে নির্দেশক্রমে মনোনয়ন প্রদান করা হলো।

হাসপাতালটির চিকিৎসা সেবার মানোন্নয়ন এবং সামগ্রিক প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করতে এই কমিটি কাজ করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন ববি হাজ্জাজ। পরবর্তীতে নতুন সরকার গঠিত হলে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব লাভ করেন।

আরও পড়ুন: আলীকদমের ৩৮ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গীর বস্তিতে পুলিশের অভিযান, মাদকসহ আটক ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১০:৩৩ পি.এম


টঙ্গীর বস্তিতে পুলিশের অভিযান, মাদকসহ আটক ২

টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকায় বুধবার বিশেষ অভিযান চালিয়ে পুলিশ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। অভিযানের সময় মাদক সেবনের সরঞ্জামসহ দুই মাদকাসক্ত শুভ (১৮) এবং নাঈমকে (২০) গ্রেফতার করা হয়। তাদের পরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গোপন সাংবাদিকতার ভিত্তিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানা পুলিশ ও পূর্ব থানা পুলিশ একযোগে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানকালে উদ্ধার করা হয় হেরোইন, ২,১০০ পুরিয়া হেরোইন, ২৮০ ওমানি রিয়াল, ১৫টি রামদা, ২টি সামুরাই, একটি স্টিলের চাপাতি, একটি প্লাস্টিকের খেলনা পিস্তল, ১০টি স্টিলের পাইপ, একটি টাকা গণনার মেশিন, একটি প্যাকেজিং মেশিন, ৩টি ডিভিআর এবং স্বর্ণের তিনটি চেইন, সাতটি আংটি ও দুটি ব্রেসলেট।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (গাছাও টঙ্গী জোন) এরশাদুর রহমান, টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান, ডিবি পুলিশ এবং এপিবিএনের সদস্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে 'জুলাই যোদ্ধা'দের সংবর্ধনা গণতন্ত্র প্রতিষ্ঠায় জুলাই যোদ্ধাদের অবদান জাতি চিরদিন মনে রাখবে গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর

আন্তর্জাতিক ডেস্ক

রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী প্রতিনিধি

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১০:৩৭ পি.এম


কাউখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে

পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬' উপলক্ষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এটি অনুষ্ঠিত হয়েছে বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টায় উপজেলা পরিষদের হলরুমে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মঞ্জুর উপস্থিত ছিলেন। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রেখে আহমেদ সোহেল মঞ্জুর বলেন, "জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের এক স্বর্ণ উজ্জ্বল অধ্যায়। আমাদের তরুণ সমাজ ও সাধারণ মানুষ জীবনের পরোয়া না করে রাজপথে নেমে এসেছিল সাম্য, ন্যায়বিচার ও স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে। রক্তক্ষয়ী এই সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা রক্ষা করা এবং একটি বৈষম্যহীন সমাজ গঠন করাই এখন আমাদের প্রধান লক্ষ্য।"

তিনি আরও বলেন, "জুলাইয়ের শহীদ ও আহত বীর যোদ্ধাদের আত্মত্যাগ কোনোদিন বৃথা যেতে দেওয়া হবে না। নতুন প্রজন্মের কাছে এই বীরত্বগাথা ও সঠিক ইতিহাস তুলে ধরা আমাদের সবার নৈতিক দায়িত্ব। বর্তমান সরকার গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশ পুনর্গঠনে কাজ করে যাচ্ছে।"

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাইসুল ইসলাম, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি শেখ রিয়াজ আহমেদ নাহিদ এবং জুলাই যোদ্ধা জসীমউদ্দীন ও পলাশ হোসেন।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, অধিকার আদায়ের আন্দোলনে জুলাই যোদ্ধাদের বীরত্বপূর্ণ ভূমিকা জাতি সর্বদা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিকের যৌথ সঞ্চালনায় আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ সকল উপস্থিত জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। সবশেষে দেশ ও জাতির কল্যাণ এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা এবাদত হোসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আকস্মিক বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারের কার্যক্রম অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১০:৪০ পি.এম


আকস্মিক বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারের কার্যক্রম অব্যাহত

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে আকস্মিক বন্যা, ভূমিধস ও পাহাড়ধসসহ প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন গণযোগাযোগ অধিদপ্তরের জেলা ও উপজেলা তথ্য অফিস এবং তথ্য অধিদফতরের আঞ্চলিক অফিসগুলো থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট এলাকার দপ্তর ও সংস্থাসমূহ চলমান আকস্মিক বন্যা, ভূমিধস, পাহাড়ধস এবং প্রাকৃতিক দুর্যোগে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।

চট্টগ্রাম জেলা তথ্য অফিসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী চট্টগ্রাম মহানগরসহ জেলার ১৫টি উপজেলা বন্যায় প্লাবিত হয়েছে। অধিক ক্ষতিগ্রস্ত উপজেলা ৬টি: সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া, চন্দনাইশ, বোয়ালখালী, সন্দ্বীপ। চট্টগ্রাম জেলা তথ্য অফিস কর্তৃক বন্যা চলাকালীন ও বন্যা-পরবর্তী সময়ে জনসচেতনতামূলক প্রচার চলমান রয়েছে।

হবিগঞ্জ জেলা তথ্য অফিসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী হবিগঞ্জ জেলার সকল উপজেলায় বন্যার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বর্তমানে কোনো পানিবন্দি পরিবার নেই। কোনো হতাহত হয়নি এবং জেলায় পাহাড়ধস/ভূমিধসের ঘটনা ঘটেনি। জেলায় গত ২৪ ঘণ্টায় ৫.৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। জেলা তথ্য অফিসের সচেতনতামূলক প্রচার কার্যক্রম চলমান রয়েছে।

খাগড়াছড়ি জেলা তথ্য অফিসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় খাগড়াছড়ি জেলায় অতিবৃষ্টি নেই। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। নতুন করে কোথাও পাহাড়ধস/ভূমিধসের ঘটনা ঘটেনি। অধিকাংশ এলাকায় বন্যার পানি নেমে গেছে। তবে স্বাভাবিক অবস্থা এখনও ফেরেনি। নদ নদীর পানি বিপৎসীমার নিচে প্রবাহিত হচ্ছে। ভারী বৃষ্টির প্রথম থেকেই পাহাড়ধস, বন্যা এবং বন্যা-পরবর্তী করণীয় বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রচার অব্যাহত রেখেছে জেলা তথ্য অফিস।

কক্সবাজার জেলা তথ্য অফিসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বর্তমানে জেলার দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জেলায় গত ২৪ ঘণ্টায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বর্তমানে রামুর বাঁকখালী নদীর পানি বিপৎসীমার ২.৪৪ মিটার নিচে প্রবাহিত হচ্ছে (যা সম্পূর্ণ নিরাপদ)। চকরিয়ার চিরিঙ্গার মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ৩.৬৬ মিটার নিচে প্রবাহিত হচ্ছে (যা সম্পূর্ণ নিরাপদ)।

কক্সবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় কোনো পাহাড়ধস বা ভূমিধসের ঘটনা ঘটেনি। আবহাওয়ার সার্বিক অবস্থা এখন ভালো রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী কক্সবাজার সমুদ্র বন্দরকে সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। জেলা তথ্য অফিসের পক্ষ থেকে বন্যা পরবর্তী সময়ে স্বাস্থ্যঝুঁকি এবং অন্যান্য বিপদ এড়াতে জরুরি বার্তা নিয়ে মাইকিং প্রচার কার্যক্রমও অব্যাহত রয়েছে। বর্ষাকালে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক বার্তা প্রচার করা হচ্ছে।

রাঙ্গামাটি জেলা তথ্য অফিসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক আছে। ভারী বর্ষণের প্রথম থেকেই পাহাড়ধসের ঝুঁকিপূর্ণ স্থান থেকে নিরাপদ আশ্রয়ে চলে যাবার জন্য জনসচেতনতা তৈরি করতে রাঙামাটি জেলা তথ্য অফিসের সড়ক প্রচার অব্যাহত রয়েছে।

বান্দরবান জেলা তথ্য অফিস থেকে প্রাপ্ত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বর্তমানে দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গত ২৪ ঘণ্টায় বান্দরবান জেলায় ১০ মিলিমিটারের কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচে প্রবাহিত হচ্ছে। বর্তমানে বন্যার পানি নেমে গেছে।

আশ্রয়কেন্দ্র থেকে লোকজন তাদের বাসা-বাড়িতে ফিরে যাচ্ছে। ভারী বৃষ্টির প্রথম থেকেই পাহাড়ধস, বন্যা এবং বন্যা-পরবর্তী করণীয় বিষয়ে সচেতনতামূলক প্রচার ও চলচ্চিত্র প্রদর্শন অব্যাহত রেখেছে জেলা তথ্য অফিস।

মৌলভীবাজার জেলা তথ্য অফিসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী মৌলভীবাজার জেলার বন্যা পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে। বন্যাকালীন ও বন্যা-পরবর্তী সময়ে সচেতনতামূলক প্রচার কার্যক্রম অব্যাহত রেখেছে জেলা তথ্য অফিস।

তথ্য অফিস লামার সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন ছিলো। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। বন্যা, পাহাড়ধস বা ভূমিধসের কোনো ঘটনা ঘটেনি। মাতামুহুরি নদীর পানি বিপৎসীমার বেশ নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তথ্য অফিস লামা কর্তৃক বন্যাকালীন ও বন্যা-পরবর্তী সময়ে সচেতনতামূলক প্রচার কার্যক্রম অব্যাহত আছে।

তথ্য অফিস রামগড়ের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী রামগড়ে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। বর্ষাকাল হওয়ায় মৌসুমি বায়ুর প্রভাবে কিছু কিছু স্থানে হালকা বৃষ্টি হতে দেখা যায়। ভারী বৃষ্টি না থাকায় বর্তমানে ফেনী নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার কোনো আশঙ্কা নেই। গতকাল থেকে এখন পর্যন্ত নতুন করে পাহাড়ধসের কোনো খবর পাওয়া যায়নি। রামগড় জেলা তথ্য অফিস কর্তৃক বন্যা/ভারী বর্ষণের কারণে ক্ষতিগ্রস্ত অনিরাপদ বসতবাড়ি এড়িয়ে চলা, স্বাস্থ্যবিধি মেনে চলা, সাপে কাটা প্রতিরোধ, শিশু, নারী, বৃদ্ধ ও প্রতিবন্ধীদের নিরাপদে রাখা, ত্রাণ গ্রহণে আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকা, দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক খুঁটি বা তার এড়িয়ে চলা, ডেঙ্গু প্রতিরোধে পানি জমে থাকতে না দেওয়াসহ বিভিন্ন বিষয়ে জনসচেতনতামূলক সড়ক প্রচার/মাইকিং করা হয়েছে।

তথ্য অফিস পটিয়ার সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী পটিয়া উপজেলায় পাহাড়ধস বা ভূমিধস হয়নি। বন্যা পরবর্তী করণীয়সহ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম অব্যাহত রয়েছে।

তথ্য অফিস কাপ্তাইয়ের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়ি উপজেলার আবহাওয়া আজ স্বাভাবিক থাকবে। মাঝে মাঝে হালকা ও মাঝারি বৃষ্টি হলেও তাতে পাহাড়ধস/ভূমিধস ঘটার কোনো সম্ভাবনা নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগের রাজনীতি জুলাই শহীদদের রক্তে নিষিদ্ধ হয়েছে: আবু হানিফ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১০:৪৪ পি.এম


আওয়ামী লীগের রাজনীতি জুলাই শহীদদের রক্তে নিষিদ্ধ হয়েছে: আবু হানিফ

গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ বলেছেন, জুলাই শহীদদের রক্তে আওয়ামী লীগের রাজনীতি দেশে চিরকাল নিষিদ্ধ হয়ে গেছে। তিনি বলেছেন, ‘শেখ হাসিনা এবং তার ১৫ বছরের গুম, খুন ও জুলাই গণঅভ্যুত্থানের বিচার না হওয়া পর্যন্ত তারা এ দেশের রাজনীতিতে ফিরতে পারবেন না। আওয়ামী লীগ আর এই দেশে রাজনীতি করতে পারবে না।’

বুধবার (৫ আগস্ট) বিকেলে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত গণকবর জিয়ারত ও দোয়া মোনাজাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

আবু হানিফ যোগ করে বলেন, ‘আজকে গণঅভ্যুত্থানের দুই বছরপূর্তি। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বৈরাচারমুক্ত বাংলাদেশ পেয়েছি, তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। আর যারা এখনো চিকিৎসাধীন, তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান কেবল ৩৬ দিনের আন্দোলন ছিল না, বিগত ১৫ বছরের আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ধারাবাহিক আন্দোলন জুলাইয়ের ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত ক্ষোভের সঙ্গে যুক্ত হয়ে সফল রূপ নেয়। তবে দুই বছর পার হলেও জুলাই গণহত্যাকারীদের বিচারের আশানুরূপ অগ্রগতি হয়নি, দাবি করে দ্রুত ও নিখুঁতভাবে অপরাধীদের বিচার সম্পন্নের আহ্বান জানান তিনি।

গণঅধিকার পরিষদের এই নেতা জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও চেতনা নিয়ে রাজনীতি বা ফায়দা লোটার সমালোচনা করেন। তিনি বলেন, ‘জুলাই নিয়ে যারা গত দুই বছর ব্যবসা করেছে এবং মূলধারার আন্দোলনকারীদের মাইনাস করার চেষ্টা করেছে, তারা আজ নানা জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে। দেশে যেভাবে পরাজিত শক্তির বিচার হবে, ঠিক একইভাবে এই জুলাই ব্যবসায়ীদেরও একদিন জনতার আদালতে মুখোমুখি হতে হবে।’

কর্মসূচিতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, মহানগর উত্তরের সাবেক সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সহসভাপতি আলমগীর অপূর্ব, সাংগঠনিক সম্পাদক সবুজ খানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%