ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের ডিভোর্স হতে পারে না: এমপি সিরাজ


ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের ডিভোর্স হতে পারে না: এমপি সিরাজ

বাংলাদেশের বিএনপির সংসদ সদস্য গোলাম মোহাম্মদ (জিএম) সিরাজ মন্তব্য করেছেন যে, স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের ডিভোর্স হতে পারে, কিন্তু প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্কের ডিভোর্স কখনো হতে পারে না। তিনি বলেন, ‘এই সম্পর্কের অস্বীকৃতি কখনো সম্ভব নয়— ভারতও পারবে না, বাংলাদেশও পারবে না।’

তিনি সোমবার (২২ জুন) ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট আলোচনার সময় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১২তম দিনে এই কথা বলেন। সিরাজ বলেন, ‘আমরা সকলেই চাই ভারত-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ ও সম্মানজনকভাবে আমাদের সম্পর্ক বজায় থাকুক। কারণ ভারত আমাদের প্রতিবেশী।’

ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী সম্পর্কে তিনি বলেন, ‘তিনি বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব নিয়ে কাব্যিক ভাষায় বক্তব্য রেখেছেন। ত্রিবেদী বলেছেন, আমরা একই আকাশ এবং একই বাতাসের নিচে আছি। আমাদের বন্ধুত্ব খুব প্রয়োজন। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভারত-বিরোধী নানা বিতর্ক।’

আরও পড়ুন: গোয়েন্দা সংস্থাকে বিরোধী দলের পেছনে লাগানো বিপজ্জনক: হাসনাত আবদুল্লাহ

সিরাজ ভারতের পুশ ইন প্রসঙ্গে বলেন, ‘আমরা জানতে চাই, আজ যে পুশ-ইন হচ্ছে, সেটা ভারতীয় ভাষায় পুশ-ব্যাক হচ্ছে। এটা বন্ধ হওয়া উচিত। আমরা চাই—মানুষের হৃদয় জয়ের চেষ্টা করা হোক। ভারতবাসী এবং বাংলাদেশের মানুষের মাঝে হৃদয়ের সম্পর্ক স্থাপন করা হোক।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই ভারত-বিরোধিতা বা বাংলাদেশ-বিরোধিতা যেন না হয়। আমরা শান্তিপূর্ণ অবস্থান চাই। তাই ভারতের বর্তমান সরকারের প্রতি আমার বিনীত অনুরোধ—আপনারা দয়া করে ‘পুশ-ইন’ বন্ধ করুন। পাশাপাশি, আমাদের সমাজে একটি মারাত্মক সমস্যা মাদক। এটি আমাদের যুবক ও ছাত্র সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত করছে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনাকে হারাতে ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাল ব্রাজিল সমর্থকরা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৬:৩৮ পি.এম


আর্জেন্টিনাকে হারাতে ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাল ব্রাজিল সমর্থকরা

আর্জেন্টিনাকে পরাজয়ের সম্মুখীন করার উদ্দেশ্যে, ব্রাজিলের কিছু সমর্থক ফিলাডেলফিয়ায় অভিনব এক কুসংস্কার কর্মকাণ্ডে নিয়োজিত হয়েছেন।

তাদের বিশ্বাস, একটি বিশেষ ‘অভিশপ্ত’ মূর্তিতে যখন কোনও দলের জার্সি পরানো হয়, তখন সেই দলের নাকি পরবর্তী ম্যাচে পরাজিত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই ধারণার ভিত্তিতে, ব্রাজিল সমর্থকরা আর্জেন্টিনার জার্সি ওই মূর্তির গায়ে পরানোর চেষ্টা করছেন বলে জানা গেছে।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনা সৃষ্টি করেছে। ফিলাডেলফিয়ার বিখ্যাত রকি বালবোয়া মূর্তির সাথে সংশ্লিষ্ট এই কর্মকাণ্ডের ওপর অনেকেই অবাক হয়ে মন্তব্য করেছেন। প্রশ্ন উঠেছে, আর্জেন্টিনার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ম্যাচের আগে ব্রাজিল সমর্থকদের ভিতরে কি অতিরিক্ত কুসংস্কার ও উদ্বেগ কাজ করছে?

বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে সমর্থকদের ভীড় দেখা যাচ্ছে। ফিলাডেলফিয়ায় সবচেয়ে জনপ্রিয় স্থানগুলোর মধ্যে হলো হলিউডের বিখ্যাত চরিত্র রকি বালবোয়ার অ্যালবামের ব্রোঞ্জ মূর্তি, যা শহরের সাংস্কৃতিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। সিল্ভেস্টার স্ট্যালোন অভিনীত এই চরিত্রের কেন্দ্রবিন্দু ‘রকি স্টেপস’ দীর্ঘদিন ধরে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে রয়েছে।

তবে বিশ্বকাপের সময়ে এই মূর্তির চারপাশে ব্রাজিল সমর্থকদের মধ্যে একটি কুসংস্কার ছড়িয়ে পড়েছে। তাদের বিশ্বাস, মূর্তির ওপর নিজেদের দলের জার্সি রাখা বা পরানো হলে অশুভ প্রভাব পড়তে পারে। তাই অনেক সমর্থক হলুদ জার্সি যেন মূর্তির সংস্পর্শে না আসে, সেই বিষয়ে সতর্ক হচ্ছেন।

মরক্কোর বিরুদ্ধে ব্রাজিলের সাম্প্রতিক ড্রয়ের পর, দলের পারফরমেন্স নিয়ে সমর্থকদের উদ্বেগ আরও বেড়েছে, যা এই ধরনের বিশ্বাসকে আরও উসকে দিয়েছে বলে মনে করা হচ্ছে। ফিলাডেলফিয়ায় কিছু সমর্থককে মূর্তির আশপাশে অবস্থান নিয়ে জার্সি দূরে রাখার পরামর্শ দিতে দেখা গেছে।

এদিকে, একটি ঘটনা আরও আলোচনা সৃষ্টি করেছে, যেখানে এক ব্রাজিলিয়ান সমর্থককে রকি বালবোয়া মূর্তির গায়ে আর্জেন্টিনার জার্সি পরানোর চেষ্টা করতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এই দৃশ্যটি দেখা গেছে, যা অনেকেই প্রতিপক্ষের জন্য প্রতীকী ‘অশুভ সংকেত’ পাঠানোর চেষ্টা হিসেবে উল্লেখ করছেন।

এ ধরনের কুসংস্কারের পেছনে অতীতে ঘটনার কিছু কাকতালীয় বিষয়ও উল্লেখ করছেন সমর্থকদের কেউ কেউ। তাদের মতে, অতীতে বিভিন্ন ক্রীড়া দলের জার্সি ওই মূর্তিতে পরানোর পর তাদের পরাজয়ের ঘটনাবলীই এই ধরনের ধারণার সৃষ্টি করেছে। তবে স্থানীয় বাসিন্দারা এসব কুসংস্কারকে গুরুত্ব দিচ্ছেন না। তাদের মতে, রকি বালবোয়া হল অনুপ্রেরণা, সংগ্রাম, এবং আত্মবিশ্বাসের প্রতীক, অশুভ শক্তির নয়।

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক মানুষ বিষয়টি নিয়ে হাস্যরসও করছেন। তারা বলছেন, আর্জেন্টিনার বিপক্ষে ফল কী হবে, তা নিয়ে অযথা কুসংস্কারে না গিয়ে, ব্রাজিল সমর্থকদের উচিত নিজেদের দলের খেলাতেই বেশি মনোযোগ দেওয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্তমানে দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ : খনিজ সম্পদ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


বর্তমানে দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ : খনিজ সম্পদ মন্ত্রী

দেশে বর্তমানে উত্তোলনযোগ্য (রিকভারেবল) প্রাকৃতিক গ্যাসের মজুত ৭ দশমিক ৬৩ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) রয়েছে। কিন্তু, জাতীয় সংসদকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, দেশে প্রতিদিন গ্যাস সরবরাহে প্রায় ১ হাজার ১৪৬ মিলিয়ন ঘনফুট ঘাটতি রয়ে গেছে।

আজ সংসদে মেহেরপুর-১ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. তাজউদ্দীন খানের টেবিলে উপস্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত দেশের উত্তোলনযোগ্য গ্যাসের মজুতের পরিমাণ ছিল ৭ দশমিক ৬৩ টিসিএফ।

মন্ত্রী বলেন, আটটি গ্রাহক শ্রেণির অনুমোদিত গ্যাস লোডের ভিত্তিতে বর্তমানে দেশের দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে ২০২৫-২৬ অর্থবছরে এপ্রিল ২০২৬ পর্যন্ত গড়ে দৈনিক গ্যাস সরবরাহ ছিল প্রায় ২ হাজার ৬৫৪ মিলিয়ন ঘনফুট। ফলে প্রতিদিন প্রায় ১ হাজার ১৪৬ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি রয়ে গেছে।

ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য, আমদানিনির্ভরতা কমানোর এবং দেশীয় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলেও মন্ত্রী সংসদকে জানালেন।

দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধির কর্মসূচির আওতায় ২০৩১ সালের মধ্যে ১৫০টি কূপ খনন এবং ওয়ার্কওভারের পরিকল্পনা নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে ২৮টি কূপে খনন ও ওয়ার্কওভার কার্যক্রম সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, অবশিষ্ট কূপ খনন ও ওয়ার্কওভার কর্মসূচি বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়, পেট্রোবাংলা এবং সংশ্লিষ্ট কোম্পানিগুলোর উন্নয়ন প্রকল্প অনুমোদনের সঙ্গে অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

নতুন সম্ভাব্য গ্যাসক্ষেত্র চিহ্নিত করার জন্য চলমান সিসমিক জরিপ কার্যক্রমের বিষয়েও তিনি আলোকপাত করেন। মন্ত্রী বলেন, ব্লক-৭ ও ব্লক-৯ এলাকায় প্রায় ৪ হাজার ৫০০ লাইন কিলোমিটার দ্বিমাত্রিক (২ডি) সিসমিক তথ্য সংগ্রহ করা হয়েছে এবং বর্তমানে এসব তথ্য প্রক্রিয়াকরণের কাজ চলছে।

এছাড়া হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা গ্যাসক্ষেত্রের আশপাশে ১ হাজার ৪৫০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ত্রিমাত্রিক (৩ডি) সিসমিক জরিপ শিগগিরই শুরু হবে বলে আশা করা হচ্ছে।

ইকবাল হাসান মাহমুদ আরো জানান, ভোলার চরফ্যাশন এলাকায় ৬৬০ বর্গকিলোমিটার, জামালপুরে ৬৫০ বর্গকিলোমিটার, তিতাস, হবিগঞ্জ ও নরসিংদী গ্যাসক্ষেত্র সংলগ্ন এলাকায় ৬৩২ বর্গকিলোমিটার এবং লামিগাঁও, লালাবাজার, গোয়াইনঘাট, কৈলাশটিলা দক্ষিণ ও ফেঞ্চুগঞ্জ পশ্চিম গ্যাসক্ষেত্র সংলগ্ন কাঠামোতে ৮৮২ বর্গকিলোমিটার এলাকায় আরো ৩ডি সিসমিক জরিপের পরিকল্পনা নেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন অনুসন্ধান প্রতিষ্ঠান বাপেক্স-কে শক্তিশালী করার অংশ হিসেবে ২ হাজার এবং ১ হাজার ৫০০ হর্স পাওয়ার ক্ষমতাসম্পন্ন দু’টি নতুন ড্রিলিং রিগ ক্রয়ের কার্যক্রমও এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

মন্ত্রী আরো বলেন, ভোলায় আবিষ্কৃত গ্যাসক্ষেত্রগুলোকে জাতীয় গ্যাস গ্রিডের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে ভোলা-বরিশাল-জাজিরা-মাওয়া-আমিনবাজার গ্যাস পাইপলাইন নির্মাণের নীতিগত সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে এবং এই লক্ষ্যে বাস্তবায়ন কার্যক্রম চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁয় বিদেশি পর্যটককে হেনস্তা, 'হিরো নানা' গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


নওগাঁয় বিদেশি পর্যটককে হেনস্তা,

নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারের দর্শনে আসা এক বিদেশি নাগরিককে হেনস্তার অভিযোগে কথিত কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় টুরিস্ট পুলিশ এবং নওগাঁ জেলা পুলিশের পাহাড়পুর পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্র থেকে জানা গেছে, ঐতিহাসিক এই পর্যটন কেন্দ্রে আসা এক বিদেশি পর্যটককে হেনস্তা ও উত্ত্যক্ত করছিলেন ওই কনটেন্ট ক্রিয়েটর। বিষয়টি প্রশাসনের নজরে আসলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন পুলিশ সুপার। বর্তমানে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানিয়ে বলেন, ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁর গর্ব এবং বাংলাদেশের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা ও সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব। এখানে আগত যেকোনো পর্যটককে কেউ যদি হেনস্তা বা হয়রানি করার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে জেলা পুলিশ আইন অনুযায়ী কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে। অপরাধী যেই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না।

নওগাঁ জেলা পুলিশ ও টুরিস্ট পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পাহাড়পুরের ভাবমূর্তি বজায় রাখতে আগামী দিনগুলোতেও এমন তদারকি ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেনাপোলে ভারতীয় পণ্য পাচারের চেষ্টা, কাস্টমস কর্মকর্তাসহ আটক ৩

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


বেনাপোলে ভারতীয় পণ্য পাচারের চেষ্টা, কাস্টমস কর্মকর্তাসহ আটক ৩

 

বেনাপোল স্থলবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য পাচারের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একটি কাভার্ড ভ্যান ও কাস্টমস সহকারী রাজস্ব কর্মকর্তাসহ মোট তিনজনকে আটক করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সোমবার (২১ জুন) দিবাগত রাতের প্রায় ৩টার দিকে বেনাপোল বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) শ্রী ইন্দ্রজিৎ মুখার্জী, চালক মহসিন আলী এবং হেলপার জাহিদ হাসান।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আটক করা চালানে উচ্চ শুল্কের ভারতীয় শাড়ি, থ্রিপিস, বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস এবং আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ পাওয়া গেছে।

এদিকে, স্থানীয় ব্যবসায়ীদের মতে, বেনাপোলে অধিকাংশ শুল্ক ফাঁকি, পণ্য চুরি ও অনিয়মের ঘটনা গভীর রাতে সংঘটিত হয়। যদিও প্রতিবার ঘটনার পর তদন্ত, কঠোর ব্যবস্থা ও নজরদারি বৃদ্ধির আশ্বাস দেওয়া হয়, তবুও একই চিত্র বারবার ফিরে আসে।

তাদের মতে, এসব অনিয়ম উদঘাটনে বিজিবি সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করছে।

বেনাপোলের একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, বন্দরে যখন কোনো বড় অনিয়ম বা শুল্ক ফাঁকির ঘটনা দেখা যায়, পরে প্রশাসনিক তৎপরতা দেখা যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ঘটনাগুলো প্রথমে শনাক্ত করে বিজিবি। যদি সীমান্তরক্ষী বাহিনী নিয়মিত অভিযান না চালাত, তাহলে অনেক বড় বড় চালান গন্তব্যে পৌঁছে যেত।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি কাভার্ডভ্যানসহ কয়েকজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের হিসাব ও সিজারমূল্য নির্ধারণের কাজ চলমান। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, ঘটনার পর বেনাপোল কাস্টমস হাউস দুজন সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) এবং তিনজন সিপাহীকে সাময়িক বরখাস্ত করেছে। তবে ব্যবসায়ী মহলে প্রশ্ন উঠেছে, শুধু সাময়িক বরখাস্ত বা বিভাগীয় তদন্তে সমস্যা সমাধান হচ্ছে কি না।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা জানান, বন্দরে একই ধরনের ঘটনা বারবার ঘটছে। কখনো পণ্য উধাও হয়, কখনো শুল্ক ফাঁকি ইত্যাদির মাধ্যমে রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে অনিয়ম বন্ধ হবে না।

প্রসঙ্গত, সম্প্রতি বেনাপোল বন্দরের ৩৭ নম্বর শেড থেকে কাস্টমসের জব্দ করা প্রায় ৬ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য উধাও হওয়ার বিষয়ে মামলা হয়েছে। এছাড়া ৪১ নম্বর শেড থেকে প্রায় ২৫ টন আমদানিকৃত পণ্য নিখোঁজ হওয়ার অভিযোগে তদন্ত চলছে। এর আগে ২৬ নম্বর শেড থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ঘোষণাবহির্ভূত ভারতীয় শাড়ি ও কসমেটিকস জব্দ করা হয়। ধারাবাহিক এসব ঘটনার কারণে বন্দর ও কাস্টমসের অভ্যন্তরীণ নজরদারি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে দুজন এআরও এবং তিনজন সিপাহীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের দাবি, শুধু আশ্বাস নয়, বিভিন্ন অপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%