০৪:০২ পি.এম
অনেকের সকালের নাশতায় কলা খাওয়ার অভ্যাস রয়েছে। আবার কেউ কেউ দিনের অন্যান্য সময়েও কলা খান। কলা একটি ফল যা স্বাদ ও পুষ্টিতে ভরপুর। তবে, বাজার থেকে কেনা কলা রাসায়নিক দিয়ে পাকিয়ে বিক্রি করা হচ্ছে, এ নিয়ে অনেকদিন ধরেই অভিযোগ শোনা যাচ্ছে। এই ধরনের কলা খেলে শরীরে নানারকম ক্ষতি হতে পারে। কলা রাসায়নিক দিয়ে পাকানো কিনা তা চেনার জন্য কিছু লক্ষণ উল্লেখ করা হয়েছে ‘টিভিনাইনে’র এক প্রতিবেদনে। যেমন-
খোসায় কোনো কালচে ছোপ নেই
প্রাকৃতিকভাবে পাকলে কলার খোসায় ছোট ছোট বাদামি ছোপ দেখা যেতে পারে। তবে, সব প্রাকৃতিকভাবে পাকা কলাতেই এই ছোপ থাকবে এমন কোনো নিশ্চয়তা নেই।
আরও পড়ুন: নিউজার্সির ২৬ স্থানে বিনামূল্যে কার ওয়াশ, সুবিধা পাবেন ভেটেরানরা!
অস্বাভাবিক উজ্জ্বল হলুদ রং
যদি কলার খোসা পুরোটাই একই রকম উজ্জ্বল হলুদ হয় এবং কোনো প্রাকৃতিক দাগ বা রঙের তারতম্য না থাকে, তাহলে তা রাসায়নিকভাবে পাকানো হতে পারে।
কলার বোঁটা সবুজ, অথচ ফল হলুদ
যদি কলার বোঁটা সবুজ বা কাঁচা থাকে অথচ গোটা কলা হলুদ হয়ে থাকে, তাহলে এটি কৃত্রিমভাবে পাকানো হতে পারে।
আরও পড়ুন: রূপের পসরা সাজিয়ে বসে আছে রিজুক জলপ্রপাত
বাইরে পাকা, ভিতরে কাঁচা
যদি খোসা হলুদ হলেও কলার ভিতরের অংশ শক্ত থাকে এবং স্বাদে কষভাব বা কাঁচা ভাব অনুভূত হয়, তাহলে সতর্ক হওয়া জরুরি।
স্বাভাবিক মিষ্টি গন্ধ নেই
পাকা কলার সাধারণত একটি মিষ্টি গন্ধ থাকে। যদি সেই গন্ধ অনুপস্থিত থাকে, তাহলে কলায় রাসায়নিক মেশানো থাকতে পারে।
আরও পড়ুন: ঋতু পরিবর্তনে সর্দি-কাশির সমস্যা বাড়ে, নিয়ন্ত্রণে যা করবেন
একই সময়ে একই রকম পাকা কলা
যদি একটি গোটা থোকের সব কলা অস্বাভাবিকভাবে একই রঙের হয়, তাহলে তা কৃত্রিমভাবে পাকানো হতে পারে।
রাসায়নিক পাকানো কলা খাওয়ার ঝুঁকি
এ ধরনের কলা খেলে পেটের সমস্যা হতে পারে। বমি, পেটব্যথা ও ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। স্নায়ুতন্ত্রের সমস্যা হতে পারে। দূষিত কার্বাইডের সংস্পর্শে এলে মাথাব্যথা, মাথা ঘোরা-সহ অন্যান্য সমস্যা দেখা দিতে পারে।
আরও পড়ুন: টিকটকে ভিডিওর আড়ালে পর্নোগ্রাফির বিস্ফোরক প্রচারণা সামনে এল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন