ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

ময়নাতদন্তে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ: হৃদ্‌যন্ত্রে রক্ত জমাট বেঁধে হার্ট অ্যাটাক


ময়নাতদন্তে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ: হৃদ্‌যন্ত্রে রক্ত জমাট বেঁধে হার্ট অ্যাটাক

ময়নাতদন্তের প্রতিবেদনে জানা গেছে বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর কারণ। হৃদ্‌যন্ত্রের প্রধান করোনারি ধমনিতে রক্ত জমাট বেঁধে তীব্র হার্ট অ্যাটাকে তার মৃত্যু ঘটে। রোববার (১১ অক্টোবর) গোয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক জ্যেষ্ঠ চিকিৎসক ময়নাতদন্তের ফলাফল নিশ্চিত করেছেন।

এই ৭৫ বছর বয়সী অভিনেতা গত ৮ অক্টোবর গোয়ায় নিজের বাসভবনে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকেরা তাকে বাঁচানোর চেষ্টা করেন। প্রায় ৪৫ মিনিট ধরে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়ার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। স্থানীয় সময় ভোর ৫টা ১০ মিনিটে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, অ্যাথেরোস্ক্লেরোটিক করোনারি আর্টারি ডিজিজের কারণে হৃদ্‌যন্ত্রের বাঁ দিকের প্রধান করোনারি ধমনিতে রক্ত জমাট বেঁধে তীব্র হার্ট অ্যাটাক ঘটে। এই ধমনি হৃদ্‌যন্ত্রের বড় একটি অংশে রক্ত সরবরাহ করে। ধমনিটি বন্ধ হয়ে যাওয়ার ফলে হৃদ্‌যন্ত্রে স্বাভাবিক রক্তপ্রবাহ ব্যাহত হয়, যা প্রাণঘাতী পরিস্থিতির সৃষ্টি করে।

আরও পড়ুন: তিশার বিস্ফোরক দাবি, সাবিলার কারণে ভেঙেছে প্রেম-বিয়ে

চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, অ্যাথেরোস্ক্লেরোটিক করোনারি আর্টারি ডিজিজ হলো করোনারি ধমনির দেয়ালে চর্বি, কোলেস্টেরলসহ বিভিন্ন পদার্থ জমে ধমনি সরু হয়ে যাওয়ার একটি অবস্থা। এমন ধমনিতে রক্ত জমাট বাঁধলে হৃদ্‌যন্ত্রে রক্ত ও অক্সিজেন সরবরাহ হঠাৎ মারাত্মকভাবে কমে যেতে পারে এবং তীব্র হার্ট অ্যাটাক হতে পারে।

ময়নাতদন্তের প্রতিবেদনে তার মৃত্যুকে স্বাভাবিক কারণে মৃত্যু হিসেবে উল্লেখ করা হয়েছে। মৃত্যুর পর সঠিক কারণ নির্ধারণের জন্য গোয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তার মরদেহের ময়নাতদন্ত করা হয়।

নানা পাটেকরের মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। পাঁচ দশকের বেশি সময়ের অভিনয়জীবনে তিনি হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে অসংখ্য স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন। শক্তিশালী অভিনয়, সংলাপ বলার স্বতন্ত্র ধরন এবং বহুমুখী চরিত্রে সাবলীল উপস্থিতির জন্য দর্শকদের কাছে বিশেষ পরিচিত ছিলেন এই অভিনেতা।

১৯৭৮ সালে ‘গমন’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন নানা পাটেকর। পরে ‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘সালাম বম্বে!’ ও ‘ওয়েলকাম’-এর মতো চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। অভিনয়ে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা অর্জন করেন।

আরও পড়ুন: নারীদের প্রতি অশালীনতা ও হেনস্থার বিরুদ্ধে ‘নো মোর সাইলেন্স’ প্রতিবাদ

তথ্যসূত্র: এনডিটিভি ও রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রমজান ঘিরে রেখে সক্রিয় ব্যবসায়ী সিন্ডিকেট, অভিযোগ ক্যাব সভাপতির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪১ পি.এম


রমজান ঘিরে রেখে সক্রিয় ব্যবসায়ী সিন্ডিকেট, অভিযোগ ক্যাব সভাপতির

কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান অভিযোগ করেছেন যে, আসন্ন রমজানকে কেন্দ্র করে ব্যবসায়ী সিন্ডিকেট ইতোমধ্যেই সক্রিয় হয়ে উঠছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভায় তিনি ভেজাল খাদ্য, ওষুধের উচ্চমূল্য, এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি এবং নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানান।

ক্যাব সভাপতি এ বিষয়ে মন্তব্য করে বলেন, "জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে নিত্যপণ্যের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি হচ্ছে। বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্যে বাড়ছে সাধারণ মানুষের ভোগান্তি।" তিনি সরকারের প্রতি আহ্বান জানান যে, এই পরিস্থিতিতে ভোক্তাদের স্বস্তি ফিরিয়ে আনতে সিন্ডিকেট ভেঙে বাজারে কার্যকর নজরদারি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, আসন্ন রমজানকে সামনে রেখে ব্যবসায়ী সিন্ডিকেটের সক্রিয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, "এখনই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে রমজানে ভোক্তাদের আরও কঠিন পরিস্থিতির মুখে পড়তে হতে পারে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিটন দাসের টানা দুই ইনিংসে অর্ধশতক, বাংলাদেশ ৩৯১ রানে এগিয়ে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪১ পি.এম


লিটন দাসের টানা দুই ইনিংসে অর্ধশতক, বাংলাদেশ ৩৯১ রানে এগিয়ে

আবুধাবি টেস্টের দ্বিতীয় ইনিংসে লিটন দাস আবারও অর্ধশতক হাঁকালেন। সোমবার (১২ অক্টোবর) সকালে অনুষ্ঠিত সেশনে ওয়ানডে মোহাম্মদ সালেমের বিরুদ্ধে বাউন্ডারি মারার মাধ্যমে তিনি তার অর্ধশতক পূর্ণ করেন।

লিটন এই টেস্টের চতুর্থ দিনের সকালে আফগানিস্তানের বোলারদের ওপর দারুণ আধিপত্য দেখাচ্ছেন। তিনি ৬১ বল মোকাবেলা করে অর্ধশতক অর্জন করেন, যা ওয়ানডে স্টাইলের ব্যাটিংয়ের ফলস্বরূপ। ইনিংসে ৭টি চার মারেন তিনি। এটি তার টেস্ট ক্যারিয়ারের ২২তম অর্ধশতক হিসেবে বিবেচিত হচ্ছে।

এর আগে, প্রথম ইনিংসে লিটন ৫৩ রান করেছিলেন।

তৃতীয় দিন ৬ উইকেটে ২২৩ রান নিয়ে বাংলাদেশ আজ সকালে সেশনে কোনো উইকেট হারায়নি। এই প্রতিদেবন লেখা পর্যন্ত ৮৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২৮৫ রানে পৌঁছেছে। লিটন ৫২ রান এবং মেহেদী হাসান মিরাজ ১৫ রানে ব্যাটিং করছেন।

আবুধাবি টেস্টে বাংলাদেশের লিড ৩৯১ রানে দাঁড়িয়েছে। আফগানিস্তান কখনোই এতো রান তাড়া করে জিততে পারেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়াদের সব ফ্লাইট ২১ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪১ পি.এম


রিয়াদের সব ফ্লাইট ২১ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের একের পর এক হামলার কারণে আগামী ২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের সব ফ্লাইট বাতিল করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ইউএস-বাংলা এয়ারলাইন্স সোমবার (১২ অক্টোবর) সকালে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

পোস্টে ইউএস-বাংলা জানিয়েছে, রিয়াদ এয়ারপোর্ট বন্ধ থাকায় আগামী ২১ অক্টোবর পর্যন্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস৩৮১/বিএস৩৮২ (ঢাকা-রিয়াদ-ঢাকা) সব ফ্লাইট বাতিল করা হয়েছে। নতুন ফ্লাইটের সময়সূচি নির্ধারিত হলে সংশ্লিষ্ট যাত্রীদের জানিয়ে দেয়া হবে।

এছাড়া, বিমানবন্দরে যাওয়া থেকে বিরত থাকতে এবং ফ্লাইটের স্ট্যাটাস, পুনরায় টিকিট বুকিং ও সবশেষ তথ্য জানার জন্য যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট সেলস কাউন্টার অথবা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকা থেকে রিয়াদগামী ১০টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ৩ হাজার ৪৩১ জন যাত্রী। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে এসব তথ্য জানা যায়।

কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার (১০ অক্টোবর) হুতিদের হামলার পর থেকে ঢাকা-রিয়াদ রুটের বিমান চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে। একই সময়ে, সৌদি আরবের আরেক গুরুত্বপূর্ণ বিমানবন্দর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার (১১ অক্টোবর) থেকে বিমান ওঠানামা বন্ধ থাকায় ঢাকা থেকে দাম্মামগামী নতুন কোনো ফ্লাইটও ছেড়ে যায়নি। এতে দাম্মামগামী যাত্রীরাও ভোগান্তিতে পড়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়াদ বিমানবন্দরে হুতিদের বর্বরোচিত হামলায় নিহতের ঘটনায় হেফাজতের গভীর শোক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪২ পি.এম


রিয়াদ বিমানবন্দরে হুতিদের বর্বরোচিত হামলায় নিহতের ঘটনায় হেফাজতের গভীর শোক

সউদী আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নৃশংস হামলায় ১২ জন নিহত হয়েছে, যার মধ্যে দুই বাংলাদেশিও রয়েছে। এছাড়া ৩০০-র বেশি যাত্রী ও বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনার জন্য গভীর শোক, তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

আজ (১২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান উল্লেখ করেন যে, আন্তর্জাতিক বিমানবন্দরের মতো একটি সম্পূর্ণ বেসামরিক নাগরিক স্থাপনায় এ ধরনের ন্যক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি আন্তর্জাতিক আইন, মৌলিক মানবাধিকার এবং মানবিক মূল্যবোধের চরম লঙ্ঘন। নিরীহ মানুষের ওপর এ জাতীয় সন্ত্রাসী হামলা বিশ্ববিবেককে গভীরভাবে নাড়া দিয়েছে।

হেফাজত নেতৃদ্বয় নিহত দুই বাংলাদেশিসহ সকল ভুক্তভোগীর রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁরা আহতদের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন।

হুতিদের হামলার ভয়াবহতা এবং হতাহতদের মানবিক দিক বিবেচনা করে নেতৃদ্বয় নিহত বাংলাদেশি নাগরিকসহ সকল ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সৌদি সরকার এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোকে অবিলম্বে পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে আহতদের সম্পূর্ণ বিনামূল্যে সর্বাধুনিক চিকিৎসা প্রদান ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জরুরি মানবিক সহায়তা দেওয়ার দাবি জানান।

তারা আরও বলেন, নিহত বাংলাদেশিদের মরদেহ পরিবার চাইলে দ্রুত দেশে ফিরিয়ে এনে সম্মানের সঙ্গে দাফন করা অথবা প্রবাসেই যথাযথ মর্যাদায় দাফনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নিহতের পরিবারগুলো যেন তাদের প্রাপ্য আইনগত পাওনা ও ক্ষতিপূরণ সঠিকভাবে পায়, সে লক্ষ্যে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে দ্রুত ও কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান তাঁরা। একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং বিমানবন্দরসহ যেকোনো বেসামরিক স্থাপনায় এ ধরনের হামলা চিরতরে বন্ধে জাতিসংঘ, ওআইসিসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান তাঁরা।

বিবৃতিতে নেতৃদ্বয় মহান আল্লাহর দরবারে শোকসন্তপ্ত পরিবার পরিজনদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন এবং মধ্যপ্রাচ্যসহ সমগ্র বিশ্বে স্থায়ী শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা কামনায় দু'আ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%