ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

আক্বীদার প্রশ্নে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রীকে ছারছীনার পীর ছাহেব


আক্বীদার প্রশ্নে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রীকে ছারছীনার পীর ছাহেব

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার সম্ভাবনার খবর প্রকাশের পর এ বিষয়ে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)। সাম্প্রতিক একাধিক প্রতিবেদনে শামীম কায়সার লিংকনের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে।

এক বিবৃতিতে ছারছীনার পীর ছাহেব মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ পীর-আউলিয়ার দেশ। এ দেশের মানুষের ঈমান-আক্বীদা, ধর্মীয় মূল্যবোধ ও দীর্ঘদিনের মাজহাবি ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শন করা রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিদের অন্যতম কর্তব্য। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির ধর্মীয় দৃষ্টিভঙ্গি, আক্বীদা ও দেশের প্রচলিত মাজহাবি ঐতিহ্যের প্রতি তাঁর অবস্থান অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

তিনি বলেন, “বাংলাদেশে কোনোভাবেই মাজহাব ও আক্বীদাবিরোধী কোনো ব্যক্তিকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে স্থান দেওয়া উচিত নয়। এ দেশের তাওহীদী জনতা তাদের ঈমান, আক্বীদা, দ্বীন ও আদর্শের নিরাপত্তার জন্য অত্যন্ত সচেতন। তাই রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জনগণের ধর্মীয় অনুভূতি ও আক্বীদাগত বিষয়কে যথাযথ গুরুত্ব দিতে হবে।”

ছারছীনার পীর ছাহেব মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে আরও বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহীদী জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বীদা, দ্বীন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে সেই জনআকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন ঘটাতে হবে।”

তিনি বলেন, ধর্মবিষয়ক মন্ত্রণালয় শুধু একটি প্রশাসনিক মন্ত্রণালয় নয়; এর সঙ্গে দেশের মসজিদ-মাদরাসা, ধর্মীয় প্রতিষ্ঠান, হজ ব্যবস্থাপনা, ওয়াক্ফসহ মুসলিম জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ ধর্মীয় বিষয় সম্পৃক্ত। তাই এ মন্ত্রণালয়ের দায়িত্ব এমন ব্যক্তির হাতে দেওয়া উচিত, যিনি দেশের আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও সাধারণ ধর্মপ্রাণ মানুষের আক্বীদা, বিশ্বাস ও ধর্মীয় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল।

ছারছীনার পীর ছাহেব সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের শান্তি, ধর্মীয় সম্প্রীতি ও ঈমান-আক্বীদার সুরক্ষার স্বার্থে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্বশীল ব্যক্তি নির্বাচনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তাওহীদী জনতার প্রত্যাশা ও ধর্মপ্রাণ মানুষের আকাঙ্খাকে গুরুত্ব দিয়ে এ বিষয়ে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করবেন।

 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০২:০৪ পি.এম


তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। শুক্রবার, ২১ আগস্ট রাতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে নির্দেশ করা হয়েছে, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩(৪) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী এই দাপ্তরিক দায়িত্বকে বণ্টন ও পুনর্বণ্টন করেছেন।’

এদিকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন ইয়াসের খান চৌধুরী। ইয়াসের খান চৌধুরী গত ১৭ ফেব্রুয়ারি প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে ময়মনসিংহ-৯ আসন থেকে নির্বাচিত হন।

আরো পড়ুন, কাল বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
এসএমইতে রেমিট্যান্সের বিনিয়োগ কর্মসংস্থান বাড়াবে

রেমিট্যান্স ভবিষ্যৎ প্রজন্মের জন্য তৈরি করছে নতুন সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০২:০৫ পি.এম


রেমিট্যান্স ভবিষ্যৎ প্রজন্মের জন্য তৈরি করছে নতুন সম্ভাবনা

 

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশির চিফ অব মিশন ড. লরা টম্ বনদ বলেছেন, অভিবাসন যদি নিরাপদ, নিয়মিত এবং সুশৃঙ্খল হয়, তাহলে এর সুফল কেবল একক অভিবাসীর জন্যই নয় বরং পরিবার, সমাজ এবং বাংলাদেশের বৃহত্তর উন্নয়নের ক্ষেত্রেও পৌঁছাতে পারে। প্রতিটি রেমিট্যান্স, যা বাংলাদেশি অভিবাসীদের কঠোর পরিশ্রম, সহনশীলতা ও প্রতিশ্রুতির প্রমাণ বহন করে।

তিনি আরো বলেন, রেমিট্যান্সের একটি অংশ যেহেতু এসএমই-তে বিনিয়োগ করা হয়, তাই এটি কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় অর্থনীতি শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে সক্ষম। বাংলাদেশে অভিবাসন ব্যবস্থাপনার মান বৃদ্ধির লক্ষ্যে এবং অভিবাসীদের সুরক্ষার জন্য আইওএম সরকারকে নিয়ে নিবিড়ভাবে কাজ করছে।

শনিবার (২২ আগস্ট) এফডিসিতে আন্তর্জাতিক পারিবারিক রেমিট্যান্স দিবস—২০২৬ উপলক্ষে আয়োজিত এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে আইওএম বাংলাদেশের চিফ অব মিশন ড. লরা টম্ বনদ এসব কথা বলেন।

ডিবেট ফর ডেমোক্রেসি এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বাংলাদেশ যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করে। ইউরোপীয় ইউনিয়ন এ অনুষ্ঠানে সহযোগিতা করে। ছায়া সংসদে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। স্বাগত বক্তব্য দেন আইওএম বাংলাদেশের অভিবাসননীতি ও টেকসই উন্নয়ন বিভাগের প্রধান ড. ঈশিতা শ্রুতি।

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অভিবাসীদের রেমিট্যান্সের কারণে দেশের অর্থনীতির দৃশ্যমান উন্নতি ঘটছে।

তাদের প্রেরিত অর্থ বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। রেমিট্যান্স যোদ্ধারাই দেশের রিয়েল হিরো। অর্থনৈতিক চালিকাশক্তির নায়ক হচ্ছে তারা। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করতে রেমিট্যান্স স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক পুনরুজ্জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশে কর্মক্ষম জনশক্তির প্রায় ২৫ শতাংশের কর্মসংস্থান হয় অভিবাসনের মাধ্যমে। আলাদাভাবে, বৈদেশিক কর্মসংস্থান না থাকলে দেশের দরিদ্রতার হার আরো ১০ শতাংশ বেড়ে যেতে পারত। রেমিট্যান্সের কারণে অভিবাসী ভাই-বোনদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পাচ্ছে এবং তারা দরিদ্রতা থেকে মুক্ত হতে পারে। এখন পরবর্তী সময় এসেছে, রেমিট্যান্সের অর্থের ব্যবহার শুধুমাত্র ভোগে ব্যয় না করে নিজের এবং পরিবারের সুরক্ষায় যথাযথ খাতে বিনিয়োগ করার। এসএমই খাতে রেমিট্যান্সের বিনিয়োগ অভিবাসী পরিবারের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সাহায্য করবে।

‘এসএমই খাতে রেমিট্যান্সের বিনিয়োগ অভিবাসী পরিবারের সুরক্ষায় সর্বোত্তম কৌশল’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকদের পরাজিত করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হন।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন—ড. এস এম মোর্শেদ, সাংবাদিক দৌলত আক্তার মালা, সাংবাদিক মাঈনুল আলম, সাংবাদিক ফারুক মেহেদী এবং সাংবাদিক আহমেদ রেজা। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলগুলোকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পূজা উদযাপন পরিষদের ২০২৬–২৭ কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

সাব্বির হাসনাত, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০২:০৭ পি.এম


রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পূজা উদযাপন পরিষদের ২০২৬–২৭ কমিটি গঠন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে পূজা উদযাপন পরিষদের ২০২৬–২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে গণেশ চন্দ্র রায় এবং সাধারণ সম্পাদক হিসেবে শ্যামল কান্তি রায় নির্বাচিত/মনোনীত হয়েছেন।

নবনির্বাচিত সভাপতি গণেশ চন্দ্র রায় বলেন, “রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সম্প্রীতি, সৌহার্দ্য ও ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের অধিকার, ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় পূজা উদযাপন পরিষদ কাজ করবে। সকলের সহযোগিতা নিয়ে একটি সুন্দর, সুশৃঙ্খল ও কার্যকর সংগঠন গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

সাধারণ সম্পাদক শ্যামল কান্তি রায় বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টায় পূজা উদযাপন পরিষদকে আরও গতিশীল করা হবে। ধর্মীয় অনুষ্ঠান উদযাপনের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সাংস্কৃতিক চেতনা বিকাশে আমরা কাজ করতে চাই।”

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

বিবৃতিদাতা—

গণেশ চন্দ্র রায়
সভাপতি
পূজা উদযাপন পরিষদ ২০২৬–২৭
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

শ্যামল কান্তি রায়
সাধারণ সম্পাদক
পূজা উদযাপন পরিষদ ২০২৬–২৭
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৮ উইকেটের দিন আশা বাঁচিয়ে শেষ করল বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০২:০৯ পি.এম


১৮ উইকেটের দিন আশা বাঁচিয়ে শেষ করল বাংলাদেশ

ম্যাকাই টেস্টের প্রথম দিনের ঘটনাটি ছিল উইকেটে পতনের মিছিল। দুই দলের ১৮ উইকেটের পতনের দিনে ব্যাট হাতে বাংলাদেশের অবস্থা ছিল চরম বিপর্যয়কর, তবে বল হাতে তারা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে নিজেদের আশা বাঁচিয়ে রেখেছে।

টস হেরে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে মারাত্মক বিধ্বংসী বোলিংয়ের সম্মুখীন হয়ে মাত্র ৬৪ রানে অলআউট হয়ে যায়। একপর্যায়ে তারা ১২ রানে ৫ উইকেট হারায়, কিন্তু শরীফুল ইসলাম ও তাইজুল ইসলামের ২৫ রানের জুটিতে তারা কিছুটা লড়াইয়ের পুঁজি সংগ্রহ করে।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেছেন শরীফুল। এই ইনিংসে তাইজুল ইসলামের ব্যাট থেকে এসেছে ১১ রান, যা অপরাজিত রয়ে গেছে। অন্যদিকে, অস্ট্রেলিয়ার পক্ষে স্টার্ক মাত্র ১২ রান খরচ করে ৬টি উইকেট নেন। প্যাট কামিন্স তিনটি এবং জশ হ্যাজলউড একজন উইকেট নেন।

অস্ট্রেলিয়ার জবাব দিতে যাওয়ার সময়, তাদের শুরুটা ভাল হয়েছিল না। তাসকিন আহমেদ প্রথম আঘাত হানেন ম্যাট রেনশকে ফিরিয়ে। এরপর শরীফুল ইসলাম একে একে ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেনকে ফিরিয়েও স্বাগতিকদের চাপে ফেলেন।

কিন্তু স্টিভ স্মিথ এবং ক্যামেরন গ্রিনের ৭৭ রানের জুটি বাংলাদেশকে আবারও চাপে ফেলে দেয়। পরে শরীফুল স্মিথকে ফিরিয়ে জুটি ভাঙেন। এরপর অ্যালেক্স ক্যারিকে মিরাজ ফেরানোর পর শুরু হয় শরীফুলের শো।

বো ওয়েবস্টারকে এলবিডব্লিউ এবং প্যাট কামিন্সকে বাউন্সারের মাধ্যমে ক্যাচে পরিণত করে, মাত্র ছয় বলের মধ্যে তিনটি উইকেট তুলে নেন এই বাঁহাতি পেসার। এর ফলে, তিনি টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো পাঁচ উইকেটের দেখা পান। পরে দিনের শেষের দিকে মিচেল স্টার্ককেও ফিরিয়ে শরীফুল তার উইকেটের সংখ্যা ছয় পর্যন্ত নিয়ে যান।

দিন শেষে, অস্ট্রেলিয়ার সংগ্রহ হলো ৩৫ ওভারে ৯ উইকেটে ১৫১ রান। বাংলাদেশের বিপক্ষে তাদের লিড ৮৭ রান। অর্থাৎ, প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে গুটিয়ে যাওয়ার পরও শরীফুলের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার লিড খুব বেশি বড় হতে দেয়নি বাংলাদেশ।

একদিকে স্টার্কের ছয় উইকেট, অন্যদিকে শরীফুলের ছয় উইকেটের মধ্যে দুই বাঁহাতি পেসারের দুর্দান্ত বোলিংয়ে প্রথম দিনেই টেস্টের উত্তেজনা বেড়ে গেছে। অস্ট্রেলিয়ার হাতে মাত্র এক উইকেট থাকায়, দ্বিতীয় দিনে দ্রুত সেটি তুলে নিয়ে স্বাগতিকদের লিড যতটা সম্ভব কম রাখা এখন বাংলাদেশের প্রধান লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%