১২:১২ এম
নরসিংদীতে আয়োজিত 'বিসিক উদ্যোক্তা মেলা-২০২৬'-এর সমাপনী অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী, বিপণন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে আয়োজিত এই মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা।
শুক্রবার (২৬ জুন, ২০২৬) নরসিংদী জেলার বিসিক অফিস চত্বরে আয়োজিত এ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খায়রুল কবির খোকন, যিনি নরসিংদী-১ আসনের সংসদ সদস্য।
আরও পড়ুন: মহাসপ্তমীতে পূজামণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করলেন বিএমপি কমিশনার
বিশেষ অতিথি হিসেবে ছিলেন আলহাজ মনজুর এলাহী, যিনি নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য, এছাড়া ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম বকুল, যিনি নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য, বিসিকের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম এবং নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।
এসময় অতিথিরা সফল উদ্যোক্তাদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন, যারা স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন এবং উদ্যোক্তা তৈরিতে বিশেষ অবদান রেখেছেন।
আয়োজকরা জানিয়েছেন, এ ধরনের আয়োজন স্থানীয় উদ্যোক্তাদের পণ্যের বাজার সম্প্রসারণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং জেলার শিল্প খাতকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আরও পড়ুন: সুনামগঞ্জের মধ্যনগরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এম পি কামরুজ্জামান কামরুল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন