ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিটি প্রশাসক রিটন


রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিটি প্রশাসক রিটন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী রাজশাহীতে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে শাহ মখদুম বিমানবন্দরে রিজভীকে স্বাগত জানান তিনি। এ সময় রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদসহ মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে রুহুল কবির রিজভীর।

এ ছাড়া বিকেল ৩টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে আয়োজিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা ও জাতীয় জীবনে ৭ নভেম্বরের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর।

আরও পড়ুন: টিকটকে পরিচয়, প্রেমের টানে যুবকের বাড়িতে কিশোর, বিয়ের দাবিতে অনড় দুই তরুণ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুর জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৪ পি.এম


গাজীপুর জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গাজীপুর জেলা এবং মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) রাতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।

গাজীপুর জেলা যুবদলের সাত সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে সভাপতি হিসেবে ইয়াছির আকরাম পলাশ এবং সাধারণ সম্পাদক হিসেবে আবু তাহের প্রধানকে মনোনীত করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি তপন খান, সহ-সভাপতি নাজিম সরকার, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসাইন মন্ডল এবং সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর শিকদার।

একই দিনে গাজীপুর মহানগর যুবদলের ১০ সদস্যবিশিষ্ট কমিটিও ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে সভাপতি হিসেবে সাজেদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে শেখ ইমরান রেজাকে মনোনীত করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হাসান রাজু, সহ-সভাপতি মোহাম্মদ ফয়সাল হোসেন, সহ-সভাপতি নাজমুল খন্দকার সুমন, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবাল, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম সুমন এবং সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন মন্ডল।

মহানগর যুবদলের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সভাপতি, সিনিয়র সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে মহানগর যুবদলের সকল সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি উভয় কমিটি অনুমোদন করেছেন। আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে উভয় কমিটির নেতৃবৃন্দকে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৩ নভেম্বর গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের তৃতীয় সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৪ পি.এম


২৩ নভেম্বর গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের তৃতীয় সভা

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : গার্মেন্টস শিল্পে নিয়োজিত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য ন্যূনতম মজুরি নির্ধারণের লক্ষ্যে সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে নিম্নতম মজুরি বোর্ড আগামী ২৩ নভেম্বর একটি সভা আয়োজন করবে।

সভাটি অনুষ্ঠিত হবে সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে। এই সভায় বোর্ডের চেয়ারম্যান সভাপতিত্ব করবেন।

আজ সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে প্রকাশিত একটি নোটিশে এই তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য, গতকাল এই বৈঠক হওয়ার কথা ছিল, তবে অনিবার্য কারণে নিম্নতম মজুরি বোর্ড সভাটি স্থগিত করেছিল।

নোটিশে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী গার্মেন্টস শিল্পে নিয়োজিত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি হার নির্ধারণের জন্য সুপারিশ প্রণয়নের বিষয়ে বোর্ডের তৃতীয় সভা আহ্বান করা হয়েছে। সভায় গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধিদের কাছ থেকে মজুরি হারের লিখিত প্রস্তাব গ্রহণ করা হবে এবং শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা হবে। নোটিশে সংশ্লিষ্ট বোর্ড সদস্যদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%