ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

“মোটরসাইকেল নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন”


“মোটরসাইকেল নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন”

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল নিয়ে দ্বন্দ্বের কারণে বড় ভাই খুন হয়েছেন ছোট ভাইয়ের হাতে। বুধবার দিবাগত রাতে উপজেলা পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের মাগুরা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত ব্যক্তির নাম সাকিব শাহরিয়ার (২২)। অভিযুক্তের নাম মোহাম্মদ রাকিব শাহরিয়ার (১৮)। তারা ওই গ্রামের এরশাদুল হকের ছেলে এবং গোবিন্দগঞ্জ বন্দরের পরিচিত শিল্পী লাইব্রেরির মালিক জিয়ার নাতি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে নিজেদের বাড়িতে মোটরসাইকেল চালানো এবং সেটি কার কাছে রাখা হবে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই রাকিব উত্তেজিত হয়ে বড় ভাই সাকিবকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় সাকিবকে পরিবারের সদস্যরা প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে তার অবস্থার গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানেই কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: টেকনাফে বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার

এই ঘটনার তদন্তের দায়িত্বে থাকা গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, পরিবারের পক্ষ থেকে এজাহার দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশও বিষয়টি তদন্তে কাজ করছে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত গা ঢাকা দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওভেন ওনার কাছে কে চেয়েছে, পার্থকে বিরোধীদলীয় নেতা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


ওভেন ওনার কাছে কে চেয়েছে, পার্থকে বিরোধীদলীয় নেতা

বাংলাদেশ জাতীয় পার্টি- বিজেপির সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ জামায়াতের এক সংসদ সদস্যকে মাইক্রোওয়েভ ওভেন দিতে চেয়েছেন। এ বিষয়টির প্রতিবাদ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা এবং জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, "মাইক্রোওয়েভ ওভেন উনার (আন্দালিভ রহমান পার্থ) কাছে কে চেয়েছে। আমি মনে করি উনি একজন বিজ্ঞ সংসদ সদস্য। আমাদের মানসিকতা এমন হওয়া উচিত যে এখানে দাঁড়িয়ে অন্তত কেউ কারও সম্মানে আমরা আঘাত করবো না।"

পরে বিষয়টি নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, "এটা নিয়ে কোনো বিতর্ক হোক আমি চাই না। আর বাড়াবাড়ি করার কোনো দরকার নেই।"

বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে এ বিষয়ে কথা বলেন তারা।

আন্দালিভ রহমান পার্থর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, "মাননীয় সদস্য (পার্থ) পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছেন, আপনি (স্পিকার) তো প্রথমেই নাকচ করেছেন যে এটা পয়েন্ট অব অর্ডারের বিষয় না। দুই নম্বর, একজন সদস্য (জামায়াত নেতা মজিবুর রহমান) তিনি সবার জন্য একটা বিষয় চেয়েছেন। আপনি (স্পিকার) রাইটলি বলেছেন যে এটা হাউজে না বলে এটার জন্য কমিটি আছে ওখানে বললেই হতো। কিন্তু তিনি (পার্থ) এইটাকে সূত্র ধরে আবার আরেকটা যে গাড়ি-বাড়ি সব নিয়ে আসলেন।"

তিনি বলেন, "আমি মনে করি উনি (পার্থ) একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান। আবার নিজের থেকে অফারও দিয়ে দিলেন যে আমি সব দিয়ে দেবো। উনার কাছে চাইছে নাকি কেউ যে উনি দেবেন? আমার মনে হয় যে আমাদের মানসিকতা এমন হওয়া উচিত যে এখানে দাঁড়িয়ে অন্তত কেউ কারও সম্মানে আমরা আঘাত করবো না।"

ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করে বলেন, "আমি আশা করবো যে আমরা সবাই আগামীতে এগুলোর প্রতি আরও যত্নশীল হবো।"

এ বিষয়ে স্পিকার বলেন, "বিরোধী দলের নেতা এটা নিয়ে কোনো বিতর্ক হোক এটা আমি চাই না। আপনি অন্য কোনো বিষয়ে বললে বলেন। এটা সম্পর্কে আর শুনতে চাই না। আরেকটি কথা আমি বলি আপনাদের। যেভাবে আপনি (পার্থ) একজন সদস্যকে অফার করেছেন তাকে (ওভেন) দেবেন। এটাও তার জন্য একটি অসম্মানজনক মনে হতে পারে। উনি নিজের জন্য চাননি।"

আন্দালিভ রহমান পার্থর বক্তব্যের পর এবং বিরোধীদলীয় নেতার বক্তব্য দেওয়ার আগে স্পিকার বিষয়টি নিয়ে রুলিং দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিক ও মাধ্যমিকে নতুন দুটি বিষয় চালু হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৬:২৩ পি.এম


প্রাথমিক ও মাধ্যমিকে নতুন দুটি বিষয় চালু হচ্ছে

আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে দুটি করে নতুন বিষয় চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক স্তরের চতুর্থ শ্রেণিতে 'স্পোর্টস' এবং 'কালচার' নামে দুটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ষষ্ঠ শ্রেণি থেকে 'লার্নিং উইথ হ্যাপিনেস' বা আনন্দময় শিক্ষা এবং 'টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন' নামে আরও দুটি নতুন বিষয় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

মাহদী আমিন বলেন, শিক্ষা ব্যবস্থাকে শুধুমাত্র সনদনির্ভর না রেখে নৈতিক মূল্যবোধ, সামাজিকতা, সৃজনশীলতা, ক্রীড়া, সংস্কৃতি ও কর্মমুখী দক্ষতাভিত্তিক করার লক্ষ্যে সরকারের ব্যাপক কর্মপরিকল্পনা রয়েছে।

তিনি জানান, সরকারের লক্ষ্য এমন একটি শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা যেখানে সমতা, ন্যায্যতা এবং সুযোগের সমবণ্টন নিশ্চিত হবে। শহর ও গ্রামের শিক্ষার মধ্যকার বৈষম্য কমিয়ে এনে দেশের প্রতিটি শিশুর জন্য সমান মানের শিক্ষা নিশ্চিত করা হবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা বলেন, সরকার এমন শিক্ষা ব্যবস্থা চায়, যা শুধু পরীক্ষার ফলাফল বা সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং শিক্ষার্থীদের মধ্যে নাগরিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ, নৈতিকতা, পারিবারিক শিক্ষা ও শৃঙ্খলাবোধ গড়ে তুলবে। এ লক্ষ্যেই দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে গার্লস গাইড, বিএনসিসি, রোভার স্কাউটসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে দেশব্যাপী ক্রীড়া, সংস্কৃতি, বিতর্ক, বিজ্ঞান মেলা, উদ্যোক্তা উন্নয়ন, ইনোভেশন এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক কার্যক্রম চালু করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে।

মাহদী আমিন বলেন, শিক্ষার্থীদের মধ্যে দলগত কাজের দক্ষতা, নেতৃত্ব, শৃঙ্খলা, আন্তঃব্যক্তিক যোগাযোগ এবং কর্মজীবনমুখী দক্ষতা গড়ে তোলাই এসব উদ্যোগের প্রধান উদ্দেশ্য। পাশাপাশি অষ্টম শ্রেণি থেকে পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার জন্য প্রয়োজনীয় ল্যাব স্থাপন করা হবে।

তিনি বলেন, শিক্ষাকে বাস্তব জীবনের সঙ্গে আরও বেশি সংযুক্ত করতে ইন্টার্নশিপ, অ্যাপ্রেন্টিসশিপ এবং হাতে-কলমে শেখার সুযোগ বাড়ানো হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যৎ কর্মজীবনের জন্য আরও প্রস্তুত হয়ে উঠবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“এনসিপি নেতা আকরামকে সেনা পরিচয়ে হুমকি দেওয়ার অভিযোগ”

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৬:২৫ পি.এম


“এনসিপি নেতা আকরামকে সেনা পরিচয়ে হুমকি দেওয়ার অভিযোগ”

সেনা কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে একটি ফোন নম্বর থেকে এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইনকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ৩টার দিকে আকরাম হুসাইনকে হুমকি দেওয়া হয়েছে বলেই জানান এনসিপি নেতা আকরাম। তিনি তার ফেসবুক পোস্টে এই ঘটনার বিস্তারিতভাবে উল্লেখ করেন।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন যে, ব্রিগেডিয়ার রাশেদ হিসেবে পরিচয় দিয়ে একটি নম্বর থেকে ফোন করে তাকে ঢাকা ক্যান্টনমেন্টের কচুক্ষেত যাওয়ার জন্য বলা হয়। আকরাম জানান, তাকে কচুক্ষেত না গেলে নাকি তার সর্বনাশ করে ছাড়বে এমন কথাও বলেছে। তাকে বারবার কচুক্ষেত গিয়ে ওই ব্যক্তির সঙ্গে দেখা করার জন্য বলা হয়েছে।

এরপর আকরাম বলেন, তিনি জানেন না আসলে ওই ব্যক্তি কে। উত্তরে তিনি জানিয়ে দেন, তিনি কচুক্ষেত যেতে আইনগতভাবে বাধ্য নন। এর পর ওই ব্যক্তি গালিগালাজ করে ফোন কেটে দেয়।

আকরাম বলেন, তিনি জানেন না যে, সত্যিই যদি সেনাবাহিনী এখনও রাজনীতিবিদদের নিয়ন্ত্রণ করতে চায় বা হস্তক্ষেপ করার চেষ্টা করে, তাহলে তারা বড় ভুল করছে। তিনি আরও বলেন, সেনাবাহিনীর নাম ব্যবহার করে যদি সাধারণ জনগণকে কেউ এভাবে হুমকি দেয়, তাহলে তা শেষ পর্যন্ত সেনাবাহিনীরই বদনাম হয়ে যায়। তাদের উচিত এই ধরনের প্রতারকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা।

আকরাম হুসাইনের ওই পোস্টে মন্তব্যের ঘরে আরও কিছু ব্যক্তি একই নম্বর থেকে ফোন পাওয়ার অভিজ্ঞতার কথা বলেছেন। তারা বলেছেন, সম্ভবত কোনো প্রতারক চক্র সেনাবাহিনীর নাম ব্যবহার করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিনেত্রী সঞ্চিতা উগলের মৃত্যুর তদন্তে নতুন মোড়!

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৬:২৭ পি.এম


অভিনেত্রী সঞ্চিতা উগলের মৃত্যুর তদন্তে নতুন মোড়!

মৃত্যুর ৪ দিন পর হোয়াটসঅ্যাপ চ্যাটে টেলিভিশন অভিনেত্রী সঞ্চিতা উগলের আকস্মিক মৃত্যুর চাঞ্চল্যকর তথ্য পরিলক্ষিত হয়েছে। পুলিশি তদন্তে সঞ্চিতার ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেত্রী ইন্দ্রাক্ষী কাঞ্জিলাল বিস্ফোরক অভিযোগ তুলে ধরেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন অনুযায়ী, ২২ বছর বয়সী এই অভিনেত্রীর রহস্যজনক মৃত্যুর নেপথ্যে মানসিক চাপ, পেশাগত জটিলতা কিংবা অন্য কোনো কারণ রয়েছে কিনা, সে বিষয়টি স্পষ্ট করছিল পুলিশ।

এমন পরিস্থিতিতে অভিনেত্রী ইন্দ্রাক্ষী কাঞ্জিলাল জানিয়েছেন, ‘সাজন ঘর’ ধারাবাহিকের সহ-অভিনেতা উজ্জ্বল শর্মার কাছে মানসিক হেনস্থার শিকার হয়েছিলেন সঞ্চিতা।

সঞ্চিতা উগলের মরদেহ গত ১৪ জুন মুম্বাইয়ের নালাসোপারায় তার নিজ বাসভবন থেকে উদ্ধার করা হয়। এই তদন্তের প্রেক্ষিতে লক্ষ্য করা যাচ্ছে যে, সঞ্চিতার কথিত হোয়াটসঅ্যাপ চ্যাটটি এখন সমস্ত তথ্যের মধ্যে সবচেয়ে বড় সূত্র হিসেবে আবির্ভূত হয়েছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, মৃত্যুর কয়েক মাস আগে থেকেই সঞ্চিতা মানসিক ও আবেগগত সংকটের মধ্যে ছিলেন। তিনি তীব্র আতঙ্ক, উদ্বেগ এবং ঘুমের সমস্যায় ভুগছিলেন। এমনকি এক মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথোপকথনের সময় ভবিষ্যৎ নিয়ে নিজের গভীর ভীতি এবং অসহায়ত্বের কথা বলেছিলেন।

পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারার কারণে গ্লানির অনুভূতি এবং নিজেকে সম্পূর্ণভাবে নিঃস্ব মনে করার মতো তথ্যও ওই চ্যাটে প্রতিভাত হয়েছে। পুলিশ এজন্য বার্তাগুলোর সত্যতা যাচাই করছে।

এদিকে, এ নিয়ে সঞ্চিতার ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেত্রী ইন্দ্রাক্ষী কাঞ্জিলাল উজ্জ্বল শর্মার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। ইন্দ্রাক্ষীর অভিযোগ, সহ-অভিনেতা উজ্জ্বলের আচরণে সঞ্চিতা মানসিক চাপে ছিলেন। যদিও সঞ্চিতা শো ছেড়ে দিতে চাচ্ছিলেন না, তবে পরিস্থিতি তাকে বাধ্য করেছিল।

এছাড়াও, আর্থিক লেনদেন নিয়ে বিরোধের অভিযোগও উঠে এসেছে। ইন্দ্রাক্ষীর দাবি, উজ্জ্বল সঞ্চিতার কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন এবং পরে সেই টাকা ফেরত চাইলে সঞ্চিতাকে অপমান ও মারধরের হুমকি দেয়া হয়। সঞ্চিতা উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও কোনো প্রতিকার পাননি বলে ঘনিষ্ঠ মহল থেকে অভিযোগ এসেছে। উজ্জ্বলের বিরুদ্ধে এসব দাবির প্রমাণ হিসেবে চ্যাটের স্ক্রিনশট পুলিশের কাছে জমা করেছেন অভিনেত্রী। ওই চ্যাটে উজ্জ্বলের দ্বারা আপত্তিকর ভাষার ব্যবহার দেখা গেছে।

তবে অভিনেতা উজ্জ্বল শর্মা, নিজের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, দীর্ঘকাল ধরে সঞ্চিতার সাথে তার কোনো যোগাযোগ ছিল না। বরং সঞ্চিতার ব্যক্তিগত জীবন এবং সাবেক প্রেমিকের সাথে সম্পর্কের জটিলতার বিষয়টি তার এই পরিস্থিতির জন্য দায়ী উল্লেখ করেছেন। উজ্জ্বলের ভাষ্যা অনুযায়ী, সঞ্চিতা তার ব্যক্তিগত জীবনের কিছু সমস্যার মধ্যে কঠিন সময় পার করছিলেন এবং এই কারণে চিকিৎসকের সাহায্যও নিচ্ছিলেন।

প্রকৃত সত্য কী তা জানতে পুলিশি তদন্ত চলমান রয়েছে। সঞ্চিতার পরিবার চান, মৃত্যুর বাস্তব কারণ বেরিয়ে আসুক একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে। সেজন্য তদন্তকারীরা সঞ্চিতার মৃত্যুর সমস্ত দিক খতিয়ে দেখছেন।

ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘কুমকুম ভাগ্য’, ‘ওয়াগলে কি দুনিয়া’ এবং ‘দিলওয়ালি দুলহা লে জায়েগি’র মাধ্যমে দর্শকদের মনে একটি বিশেষ স্থান করে নিয়েছিলেন সঞ্চিতা উগলে। মাত্র ২২ বছর বয়সে সম্ভাবনাময় এই অভিনেত্রীর এই বিদায় বিনোদন অঙ্গনে শোকের ছায়া ফেলেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%