প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল নিয়ে দ্বন্দ্বের কারণে বড় ভাই খুন হয়েছেন ছোট ভাইয়ের হাতে। বুধবার দিবাগত রাতে উপজেলা পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের মাগুরা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত ব্যক্তির নাম সাকিব শাহরিয়ার (২২)। অভিযুক্তের নাম মোহাম্মদ রাকিব শাহরিয়ার (১৮)। তারা ওই গ্রামের এরশাদুল হকের ছেলে এবং গোবিন্দগঞ্জ বন্দরের পরিচিত শিল্পী লাইব্রেরির মালিক জিয়ার নাতি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে নিজেদের বাড়িতে মোটরসাইকেল চালানো এবং সেটি কার কাছে রাখা হবে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই রাকিব উত্তেজিত হয়ে বড় ভাই সাকিবকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় সাকিবকে পরিবারের সদস্যরা প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে তার অবস্থার গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানেই কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার তদন্তের দায়িত্বে থাকা গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, পরিবারের পক্ষ থেকে এজাহার দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশও বিষয়টি তদন্তে কাজ করছে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত গা ঢাকা দিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন