০২:২৩ এম
সিরিয়ার দিয়ের আল-জোর এবং রাজধানী দামেস্কের মধ্যবর্তী মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে, যাতে অন্তত ৩৫ জন নিহত হয়েছে। এতে আরও ৩০ জন আহত হয়েছে।
শনিবার, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানাকে এই তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনার খবরটি আল জাজিরায় প্রকাশিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, পূর্ব সিরিয়ার সাথে রাজধানী দামেস্ককে সংযুক্তকারী ৪০০ কিলোমিটার দৈর্ঘ্যরে মহাসড়কের আল-সুখনা ও পালমিরার মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনাটি ঘটেছে। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাস দুটির একটি ছিল অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য এবং অপরটিতে ছিল বেসামরিক যাত্রীরা।
আরও পড়ুন: ট্রাম্প-রুবিওর নীরবতা ইসরাইলকে বেপরোয়া করছে: মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেন
দুর্ঘটনার পর মন্ত্রণালয় জানান যে, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয়। সানার প্রতিবেদনে বলা হয়েছে, গুরুতর আহতদের দ্রুত হমসের সামরিক হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ঘটনাস্থলে কয়েকটি হেলিকপ্টারও পাঠানো হয়েছে।
যে মহাসড়কে দুর্ঘটনাটি ঘটেছে, তা নিরাপত্তার দিক থেকে মানের দিক দিয়ে ভালো নয়। প্রায় ১৪ বছর ধরে চলা গৃহযুদ্ধের ফলে সিরিয়ার বেসামরিক অবকাঠামোর অবস্থা নাজুক হয়ে পড়েছে। গত বছরের অক্টোবরে, দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি সাড়া মন্ত্রী রায়েদ আল-সালেহ জানিয়েছিলেন, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশটিতে দুই হাজারেরও বেশি সড়ক দুর্ঘটনা ঘটে। তিনি মন্তব্য করেন, ‘সিরিয়ায় মানুষের মৃত্যুর প্রধান কারণগুলোর মধ্যে’ এই ধরনের দুর্ঘটনাগুলো অন্যতম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন