ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

শেষ দুই বলে ছক্কা হাঁকিয়ে শাই হোপের সেঞ্চুরি


শেষ দুই বলে ছক্কা হাঁকিয়ে শাই হোপের সেঞ্চুরি

দুই বল হাতে ছিল। সেঞ্চুরি থেকে তখনো দশ রান দূরে ছিলেন শাই হোপ। নিতিশ কুমার রেড্ডিকে দুইটি ছক্কা হাঁকিয়ে তিন অঙ্কের স্কোরে পৌঁছান ওয়েস্ট ইন্ডিজের ওপেনার। অধিনায়কের বিস্ফোরক সেঞ্চুরির ফলে দলের সংগ্রহও হয়ে ওঠে বিশাল।

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ৩ উইকেটে ২৪৭ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ৫০ বলের মোকাবেলায় ৪টি চার এবং ৯টি ছক্কা হাঁকিয়ে ১০২ রানের অপরাজিত ইনিংস উপহার দেন হোপ।

বিস্তারিত আসছে …

আরও পড়ুন: শেষ মুহূর্তের রোমাঞ্চে ব্র্যাককে হারিয়ে সোনারগাঁওয়ের টানা দ্বিতীয় জয়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাইফুদ্দীন মাইজভাণ্ডারীর আহ্বান, বিশ্বশান্তি ও মানবকল্যাণে বাবাভাণ্ডারীর আদর্শ অনুসরণ করতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:০৭ পি.এম


সাইফুদ্দীন মাইজভাণ্ডারীর আহ্বান, বিশ্বশান্তি ও মানবকল্যাণে বাবাভাণ্ডারীর আদর্শ অনুসরণ করতে

মাইজভাণ্ডার দরবার শরিফের অন্যতম আধ্যাত্মিক সাধক হযরত গাউসুল আজম শাহসুফি সৈয়দ গোলামুর রহমান বাবাভাণ্ডারী আল-হাসানী ওয়াল-হোসাইনী (ক.)-এর ১৬৪তম খোশরোজ শরিফ লাখো আশেক-ভক্তের ‘আমিন, আমিন’ ধ্বনি ও আখেরি মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হয়েছে।

​১৪ অক্টোবর বুধবার, এই দিবসটি উদযাপন উপলক্ষে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়াসহ বিভিন্ন সংগঠন ও মঞ্জিলের উদ্যোগে খতমে কোরআন, খতমে গাউছিয়া শরিফ, রওজা মোবারকে গিলাফ প্রদান, বিনামূল্যে চিকিৎসা সেবা, ছেমা-কাওয়ালী, জীবনী আলোচনা, ওয়াজ-মিলাদ মাহফিল এবং তবারক বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

​মাইজভাণ্ডার রহমানিয়া মইনীয়া দরসে নিজামী মাদ্রাসা মাঠে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন বাবাভাণ্ডারী (ক.)-এর প্রপৌত্র, আওলাদে রাসুল (দ.), মাইজভাণ্ডার গাউছিয়া রহমানিয়া মইনীয়া মঞ্জিলের সাজ্জাদানশীন, আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হযরত শাহসুফি শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল-হোসাইনী (মা.জি.আ.)।

​সভাপতির বক্তব্যে তিনি উল্লেখ করেন, কঠোর রিয়াজত, ইবাদত-বন্দেগি ও আত্মশুদ্ধির মাধ্যমে বাবাভাণ্ডারী (ক.) আধ্যাত্মিকতার উচ্চমার্গে উপনীত হয়েছিলেন। তাঁর জীবনাদর্শ মানুষকে আল্লাহর প্রেম, আত্মসংযম, বিনয় ও সৃষ্টির সেবায় উদ্বুদ্ধ করে।

​তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে হিংসা-প্রতিহিংসা, সাম্প্রদায়িক বিদ্বেষ, ক্ষমতার লোভ এবং যুদ্ধবিগ্রহ মানব সভ্যতাকে বিপর্যস্ত করছে। এই পরিস্থিতিতে বাবাভাণ্ডারীর (ক.) প্রেম, শান্তি, সহনশীলতা ও মানবকল্যাণের আদর্শ অনুসরণ করা অত্যন্ত জরুরি। ধর্মীয় সাধনার প্রকৃত সার্থকতা মানুষের কল্যাণে কাজ করা, অসহায়ের পাশে দাঁড়ানো এবং সমাজে ন্যায়বিচার ও সম্প্রীতি প্রতিষ্ঠার মধ্যে নিহিত।

​শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, মতপার্থক্য যেন শত্রুতায় পরিণত না হয়। প্রতিশোধের পরিবর্তে ক্ষমা, বিদ্বেষের পরিবর্তে ভালোবাসা এবং সংঘাতের পরিবর্তে সংলাপ ও শান্তিকে প্রাধান্য দিতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের মর্যাদা রক্ষা এবং বিশ্বমানবতার কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

​মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ মেহেবুব এ মইনুদ্দিন এবং শাহজাদা সৈয়দ মাশুক মইনুদ্দীন। আলোচনায় অংশগ্রহণ করেন বিএসপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী মহসীন চৌধুরী, মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক, ভাইস চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন ভূঁইয়া, মাওলানা বাকের আনসারী, মাওলানা নাজের হোসাইন, মাওলানা খাজাবাহা উদ্দীন, হাফেজ মাওলানা কেরামত আলী প্রমুখ।

​শেষে দেশ, জাতি ও বিশ্বমানবতার শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী। এ সময় লাখো আশেক-ভক্তের ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো মাইজভাণ্ডার দরবার শরিফ এলাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থানীয় সরকারমন্ত্রী সার্ক পুনরুজ্জীবনে নেপালের সহযোগিতা চাইলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:১০ পি.এম


স্থানীয় সরকারমন্ত্রী সার্ক পুনরুজ্জীবনে নেপালের সহযোগিতা চাইলেন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী একটি সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এই সাক্ষাৎ বুধবার সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। বৈঠকের সময়, দুই দেশের প্রতিনিধিরা দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং ভবিষ্যতে অংশীদারিত্ব আরও বৃদ্ধি করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী মন্তব্য করেন যে, বাংলাদেশ ও নেপালের রাজনৈতিক, সাংস্কৃতিক, প্রাকৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অনেক মিল রয়েছে এবং উভয় দেশের সার্বিক পরিস্থিতিও প্রায় একই রকম। তিনি শিক্ষাক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনার কথা তুলে ধরে জানান যে, বর্তমানে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে আড়াই হাজারের বেশি নেপালি শিক্ষার্থী চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করছেন। এই ক্ষেত্রে সহযোগিতার পরিধি আরও সম্প্রসারণ করা সম্ভব।

এছাড়া, রাষ্ট্রদূত নেপালে সম্প্রতি সংঘটিত ভয়াবহ বন্যার চিত্র তুলে ধরে জানান, বন্যাদুর্গত এলাকাগুলোর পুনর্নির্মাণের জন্য প্রায় ৫ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। এই প্রেক্ষাপটে, তিনি বাংলাদেশের সার্বিক সহযোগিতা কামনা করেন।

নেপালের প্রস্তাবের জবাবে, স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, নেপাল বাংলাদেশের এক বিশ্বস্ত ও পরীক্ষিত বন্ধুরাষ্ট্র। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ সবসময় নেপালের পাশে রয়েছে এবং যেকোনো প্রয়োজনে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করবে।

আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-কে পুনরায় সচল ও পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে নেপালের জোরালো সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, বৈশ্বিক বিভিন্ন ফোরামে বাণিজ্য ও জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আঞ্চলিক দেশগুলো এককভাবে কথা না বলে সম্মিলিতভাবে আওয়াজ তুললে, আরও কার্যকর ও ফলপ্রসূভাবে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে।

দুই দেশের বাণিজ্য সম্ভাবনার কথা উল্লেখ করে মন্ত্রী আঞ্চলিক ও দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও নেপালের মধ্যে বাণিজ্য বৃদ্ধির ওপর জোর দেন। তিনি বলেন, আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি পেলে প্রতিবেশী দেশগুলো তুলনামূলক সুবিধা পাবে, পরিবহন খরচ উল্লেখযোগ্যভাবে কমবে এবং পণ্যের সঠিক মূল্য নিশ্চিত হবে। এর ফলে সাধারণ মানুষের প্রকৃত আয় বৃদ্ধি পাবে এবং জীবনযাত্রার মান উন্নত হবে। একই সঙ্গে, বাণিজ্যের ক্ষেত্রে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক শক্তি হিসেবে ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশীয় শিল্প ও অর্থনীতিকে সুরক্ষা দেওয়া অনেক সহজ হবে।

সাক্ষাৎকালে উভয় পক্ষই বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ককে ভবিষ্যতে আরও সুদৃঢ়, গভীর ও বহুমুখী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাই হোপের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:১১ পি.এম


শাই হোপের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড

শাই হোপের সেঞ্চুরির মাধ্যমে হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে ওয়েষ্ট ইন্ডিজ টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড (২৪৭) গড়েছে।

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ক্যারিবীয়রা ৩ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে। এই চ্যালেঞ্জিং স্কোর গড়ার ক্ষেত্রে ওপেনার শাই হোপের অবদান ছিল সবচেয়ে বেশি।

ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ইনিংস শেষ করে সাজঘরে ফেরেন। ২০ ওভার পর্যন্ত উইকেটে থেকে ৫০ বল মোকাবেলা করে তিনি চারটি চার এবং ৯টি ছক্কার সাহায্যে ১০২ রানের অনবদ্য ইনিংস খেলেন।

এছাড়া, শেরেফানি রাদারফোর্ড ২৬ বল মোকাবেলা করে ৪টি চার এবং তিনটি ছক্কার সাহায্যে ৪৯ রান করে অপরাজিত থাকেন। সিমরন হিতমায়ার মাত্র ১২ বল খেলে চারটি চার এবং তিন ছক্কায় ৩৩ রান করেন। জুয়েল অ্যান্ড্রু ১৬ বলে ২১ রান করেন এবং রোভম্যান পাওয়েল ১৭ বলে ২৪ রান করেন।

সেঞ্চুরির জন্য শেষ দুই বলে শাই হোপের প্রয়োজন ছিল ১০ রান। ব্যাট চেঞ্চ করে আত্মবিশ্বাসী দুই শটে ছক্কা হাঁকিয়ে তিনি টি-টোয়েন্টিতে তার তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে ভিউ পাওয়ার আশায় বন্যহাতিকে উত্ত্যক্ত, বাড়ছে হাতি-মানুষের সংঘাত.

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:২৯ পি.এম


শেরপুরে ভিউ পাওয়ার আশায় বন্যহাতিকে উত্ত্যক্ত, বাড়ছে হাতি-মানুষের সংঘাত.

 

শেরপুর জেলা ঝিনাইগাতী সীমান্তবর্তী গাড়ো পাহাড়ে খাবারের সন্ধানে বন্যহাতির দল পাহাড়ের বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছে। আবার ভাইরাল কনটেন্ট তৈরির নেশায় উপজেলা, জেলাসহ বিভিন্ন জায়গা থেকে আশা তথাকথিত কনটেন্ট ক্রিয়েটর ও উৎসুক মানুষের উত্ত্যক্তে বিপাকে পরছে বন্যহাতির দল। এতে বাড়ছে হাতি-মানুষের দ্বন্দ্ব ও প্রাণহানির সংখ্যা। শেরপুর প্রতিনিধি আরএম সেলিম শাহীর পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্ট।

প্যাকেজ:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় খাবারের খোঁজে পাহাড়ের এক টিলা থেকে আরেক টিলায় ঘুরে বেড়ায় বন্যহাতির পাল। এদিকে তাদের চলাচলের পথে বিঘ্ন ঘটাচ্ছে কিছু অসাধু কনটেন্ট ক্রিয়েটর।

স্থানীয়দের অভিযোগ, ভিউ ও ভাইরাল কনটেন্ট তৈরির প্রতিযোগিতায় কিছু তথাকথিত কনটেন্ট ক্রিয়েটর বন্যহাতির পিছু নিয়ে মানুষকে উসকানি দিচ্ছে। এমনকি হাতির খুব কাছে গিয়ে পটকা ফাটানো, ঢিল ছোড়া ও নানা ধরনের শব্দ করে তাদের উত্ত্যক্ত করা হচ্ছে। পরে হাতির আতঙ্কিত ও ক্ষুব্ধ হওয়ার দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
এভাবে বন্যহাতিকে বিরক্ত ও উত্তেজিত করার কারণে মানুষ ও হাতির দ্বন্দ্ব দিনদিন আরো বিপদ জনক হয়ে উঠছে। এতে একদিকে যেমন হাতির আক্রমণে প্রাণহানির ঝুঁকি বাড়ছে, অন্যদিকে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কাও তৈরি হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এমনকি এসব কন্টেন্ট ক্রিয়েটরদের এই মুহূর্তে থামানো না গেলে এক সময় সীমান্তবর্তী মানুষদের এসব এলাকা ছেড়ে চলে যেতে হবে।

ভক্সপপ:-১ (আক্রমণগ্রস্ত মানুষ এবং এলাকাবাসী)

ভক্সপপ:-২ (আক্রমণগ্রস্ত মানুষ)

কনটেন্ট ক্রিয়েটরদের প্রতিনিয়তই বন্যহাতির খুব কাছে গিয়ে ভিডিও ধারণ, পাথর ছোড়া বা কোনো ধরনের উসকানি দিতে সম্পূর্ণ নিষেধ করা হচ্ছে। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হবে, তাদের বিরুদ্ধে প্রচলিত বন্যপ্রাণী সংরক্ষণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সট:-এসবি তানভীর আহমেদ, সহকারী বন সংরক্ষক, রাংটিয়া রেঞ্জ, ময়মনসিংহ বনবিভাগ।

এদিকে, সীমান্তবর্তী পাহাড়ি এলাকাবাসীদের সচেতন করার জন্য নিয়মিত মাইকিং করা এবং বন্যহাতির দ্বারা ক্ষতিগ্রস্ত হলে সরকার ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিচ্ছে বলে জানান জেলা প্রশাসক।

সিংক:-ফরিদা ইয়াসমিন, জেলা প্রশাসক (ডিসি), শেরপুর।

পে-অফ:
বন বিভাগের তথ্যমতে, ২০১৪ সাল থেকে সীমান্তবর্তী এলাকায় ৩৪ জন মানুষের প্রাণ হারানোর পাশাপাশি ৩৩ টি বন্যহাতিরও মৃত্যু হয়েছে। ভাইরাল কনটেন্ট তৈরির জন্য বন্যহাতির কাছে গিয়ে ভিডিও করা বন্ধ না করলে বাড়তে পারে হাতির অত্যচার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%