ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

শেরপুরে ভিউ পাওয়ার আশায় বন্যহাতিকে উত্ত্যক্ত, বাড়ছে হাতি-মানুষের সংঘাত.


শেরপুরে ভিউ পাওয়ার আশায় বন্যহাতিকে উত্ত্যক্ত, বাড়ছে হাতি-মানুষের সংঘাত.

 

শেরপুর জেলা ঝিনাইগাতী সীমান্তবর্তী গাড়ো পাহাড়ে খাবারের সন্ধানে বন্যহাতির দল পাহাড়ের বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছে। আবার ভাইরাল কনটেন্ট তৈরির নেশায় উপজেলা, জেলাসহ বিভিন্ন জায়গা থেকে আশা তথাকথিত কনটেন্ট ক্রিয়েটর ও উৎসুক মানুষের উত্ত্যক্তে বিপাকে পরছে বন্যহাতির দল। এতে বাড়ছে হাতি-মানুষের দ্বন্দ্ব ও প্রাণহানির সংখ্যা। শেরপুর প্রতিনিধি আরএম সেলিম শাহীর পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্ট।

প্যাকেজ:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় খাবারের খোঁজে পাহাড়ের এক টিলা থেকে আরেক টিলায় ঘুরে বেড়ায় বন্যহাতির পাল। এদিকে তাদের চলাচলের পথে বিঘ্ন ঘটাচ্ছে কিছু অসাধু কনটেন্ট ক্রিয়েটর।

আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে বসা হলো না সৌমিকের, দুই বাড়িতে শোকের মাতম

স্থানীয়দের অভিযোগ, ভিউ ও ভাইরাল কনটেন্ট তৈরির প্রতিযোগিতায় কিছু তথাকথিত কনটেন্ট ক্রিয়েটর বন্যহাতির পিছু নিয়ে মানুষকে উসকানি দিচ্ছে। এমনকি হাতির খুব কাছে গিয়ে পটকা ফাটানো, ঢিল ছোড়া ও নানা ধরনের শব্দ করে তাদের উত্ত্যক্ত করা হচ্ছে। পরে হাতির আতঙ্কিত ও ক্ষুব্ধ হওয়ার দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
এভাবে বন্যহাতিকে বিরক্ত ও উত্তেজিত করার কারণে মানুষ ও হাতির দ্বন্দ্ব দিনদিন আরো বিপদ জনক হয়ে উঠছে। এতে একদিকে যেমন হাতির আক্রমণে প্রাণহানির ঝুঁকি বাড়ছে, অন্যদিকে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কাও তৈরি হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এমনকি এসব কন্টেন্ট ক্রিয়েটরদের এই মুহূর্তে থামানো না গেলে এক সময় সীমান্তবর্তী মানুষদের এসব এলাকা ছেড়ে চলে যেতে হবে।

ভক্সপপ:-১ (আক্রমণগ্রস্ত মানুষ এবং এলাকাবাসী)

ভক্সপপ:-২ (আক্রমণগ্রস্ত মানুষ)

কনটেন্ট ক্রিয়েটরদের প্রতিনিয়তই বন্যহাতির খুব কাছে গিয়ে ভিডিও ধারণ, পাথর ছোড়া বা কোনো ধরনের উসকানি দিতে সম্পূর্ণ নিষেধ করা হচ্ছে। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হবে, তাদের বিরুদ্ধে প্রচলিত বন্যপ্রাণী সংরক্ষণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে ইনকিলাব মঞ্চের পথসভা

সট:-এসবি তানভীর আহমেদ, সহকারী বন সংরক্ষক, রাংটিয়া রেঞ্জ, ময়মনসিংহ বনবিভাগ।

এদিকে, সীমান্তবর্তী পাহাড়ি এলাকাবাসীদের সচেতন করার জন্য নিয়মিত মাইকিং করা এবং বন্যহাতির দ্বারা ক্ষতিগ্রস্ত হলে সরকার ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিচ্ছে বলে জানান জেলা প্রশাসক।

সিংক:-ফরিদা ইয়াসমিন, জেলা প্রশাসক (ডিসি), শেরপুর।

পে-অফ:
বন বিভাগের তথ্যমতে, ২০১৪ সাল থেকে সীমান্তবর্তী এলাকায় ৩৪ জন মানুষের প্রাণ হারানোর পাশাপাশি ৩৩ টি বন্যহাতিরও মৃত্যু হয়েছে। ভাইরাল কনটেন্ট তৈরির জন্য বন্যহাতির কাছে গিয়ে ভিডিও করা বন্ধ না করলে বাড়তে পারে হাতির অত্যচার

আরও পড়ুন: রংপুরে আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে এমপি বেলালের গুরুত্বারোপ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভুটানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১১ পি.এম


বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভুটানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাক্ষাৎ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান এবং ভুটানের কেন্দ্রীয় ব্যাংক রয়্যাল মনিটারি অথরিটি অব ভুটানের (আরএমএ) গভর্নর মিস ইয়াংচেন ছোগিয়েল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এই সাক্ষাৎ বুধবার (১৪ অক্টোবর) ব্যাংকক, থাইল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সভার সাইডলাইনে অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উভয় গভর্নর সার্কফাইন্যান্স ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম এবং বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতা-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। উভয় পক্ষ বৈঠকটিকে ফলপ্রসূ বলে উল্লেখ করে।

এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান এবং রয়্যাল মনিটারি অথরিটি অব ভুটানের ডেপুটি গভর্নর মিস উগিয়েন চৌদেন উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২২ পি.এম


ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৬ : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং ঢাকা ডক্ল্যাবের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে, যা পেশাদার গণমাধ্যম কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের মধ্যে সম্পর্ক এবং সংযোগকে আরও শক্তিশালী করবে।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই চুক্তিটি স্বাক্ষর করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ঢাকা ডক্ল্যাবের পরিচালক তারেক আহমেদ উভয় প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান এবং টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান সাইয়্যিদ শাহজাদা আল কারীম উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, এই সমঝোতা স্মারকের প্রধান উদ্দেশ্য হলো ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগ এবং ঢাকা ডক্ল্যাবের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতার একটি কাঠামো গড়ে তোলা।

এটি প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের সঙ্গে পেশাদার কাজের সংযোগকে আরও দৃঢ় করবে। শিক্ষার্থীরা ব্যবহারিক শিক্ষা, পেশাগত কাজের অভিজ্ঞতা এবং সৃজনশীল চর্চার জন্য বাড়তি সুযোগ লাভ করবে। এর পাশাপাশি শিক্ষাবিদ, চলচ্চিত্র নির্মাতা, শিল্প-সংশ্লিষ্ট পেশাজীবী ও শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান বিনিময় সহজতর হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ‘স্টাডি বাংলাদেশ’ অনলাইন পোর্টাল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২৩ পি.এম


২০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ‘স্টাডি বাংলাদেশ’ অনলাইন পোর্টাল

বিদেশি শিক্ষার্থীদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির আবেদন প্রক্রিয়াকে সহজতর করার উদ্দেশ্যে সরকার ‘স্টাডি বাংলাদেশ’ নামের একটি কেন্দ্রীয় অনলাইন পোর্টাল চালুর উদ্যোগ গ্রহণ করেছে। এই পোর্টালের আওতায় প্রাথমিকভাবে দেশের ২০টি বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা হবে।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বিশ্ববিদ্যালয়টির তিনটি আধুনিক ডিজিটাল সেবার আনুষ্ঠানিক উদ্বোধন ও আলোচনা সভায় এসব তথ্য তুলে ধরেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

তিনি জানান, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশের উচ্চশিক্ষাকে আরও আন্তর্জাতিক, অন্তর্ভুক্তিমূলক ও প্রতিযোগিতামূলক করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশি শিক্ষার্থী আকর্ষণ, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়গুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে দক্ষিণ এশিয়া ও বৃহত্তর অঞ্চলের একটি আকর্ষণীয় উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন আরও বলেন, বর্তমান সরকার বিদেশি শিক্ষার্থীদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির আবেদন প্রক্রিয়া সহজ করতে ‘স্টাডি বাংলাদেশ’ নামের একটি কেন্দ্রীয় অনলাইন পোর্টাল চালুর পরিকল্পনা নিয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে দেশের ২০টি বিশ্ববিদ্যালয়কে এ পোর্টালের আওতায় আনা হবে। এ লক্ষ্যে ইউজিসির হিট প্রকল্পের অধীনে বিশ্ববিদ্যালয় নির্বাচনের জন্য আগ্রহপত্র আহ্বান করা হয়েছে।

দেশের কিছু বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল অফিস থাকলেও, বর্তমান সরকার চলতি বছরেই দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ ধরনের অফিস চালুর উদ্যোগ নিয়েছে। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ইন্টারন্যাশনাল অফিস খোলার জন্য উৎসাহিত করা হচ্ছে।

ইউজিসির এই সদস্য জানান, প্রস্তাবিত পোর্টালের মাধ্যমে বিদেশি শিক্ষার্থীরা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন এবং ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। এর ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচিতি বৃদ্ধি পাবে এবং বিদেশি শিক্ষার্থী আকর্ষণের সুযোগ সম্প্রসারিত হবে। এই ইন্টারন্যাশনাল সহযোগিতা অফিস বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে একাডেমিক কোলাবরেশন, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের সুযোগ তৈরির পাশাপাশি যৌথ ডিগ্রির সুবিধাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে।

এ সময় ‘ব্রেইন সার্কুলেশন’ ধারণার গুরুত্ব তুলে ধরে অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, বিদেশে অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও গবেষণায় কাজে লাগানোর কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে। এতে গবেষণার মানোন্নয়ন, নতুন জ্ঞান সৃষ্টি এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান শক্তিশালী করা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে বিজিবির অভিযানে কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২৬ পি.এম


রাজশাহীতে বিজিবির অভিযানে কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার

রাজশাহীর দামকুড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে কষ্টিপাথরের একটি শিবমূর্তি ও আরেকটি মূর্তির ভাঙা অংশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা দুটি অংশের মোট ওজন ২৫ কেজি ৬০০ গ্রাম। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) একটি বিশেষ টহল দল দামকুড়া থানার সোনাইকান্দি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় কষ্টিপাথরের শিবমূর্তিটি (১৬ কেজি ৮০০ গ্রাম) এবং একটি মূর্তির ভাঙা অংশ (৮ কেজি ৮০০ গ্রাম) উদ্ধার করা হয়।

বুধাবর সন্ধ্যা সাড়ে ৭টায়
১ বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি জানায় , সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদারের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার করা মূর্তি ও ভাঙা অংশের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বিজিবি। সংশ্লিষ্টদের শনাক্ত করা গেলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%