০৩:৩৫ পি.এম
রাউন্ড অব সিক্সটিনে নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ যাত্রা শেষ হয় ব্রাজিলের। আরও একটি ব্যর্থ বিশ্বকাপ অভিযান শেষে ঘুরে দাঁড়াতে মরিয়া কার্লো আনচেলত্তি। তার অংশ হিসেবে নতুন একটি দল গঠনের বার্তা দিলেন সেলেসাওদের এই ইতালীয় কোচ।
বিশ্বকাপ থেকে বিদায়ের পর নিজ দেশ ইতালিতে চলে যান আনচেলত্তি। ছুটি শেষে তিনি বর্তমানে ব্রাজিলে ফিরে এসেছেন এই মাস্টারমাইন্ড। এখন নতুন পরিকল্পনা সাজাতে ব্যস্ত তিনি। মঙ্গলবার তিনি ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সদর দপ্তরে কোচিং স্টাফ ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে পরবর্তী রূপরেখা নিয়ে আলোচনা করেন।
বৈঠকে আনচেলত্তি স্পষ্ট করে জানিয়েছেন, সামনে তরুণ খেলোয়াড়দের নিয়ে নতুন দল গঠনের প্রক্রিয়া শুরু হবে। তবে সবশেষ বিশ্বকাপে খেলা অভিজ্ঞ ফুটবলারদেরও পরিকল্পনার বাইরে রাখছেন না তিনি।
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
আনচেলত্তি বলেন, ‘আমরা নতুন একটি দল গঠন শুরু করব। তরুণ খেলোয়াড়দের পর্যবেক্ষণ করব, তাদের সুযোগ দিয়ে পরীক্ষা করে দেখব। তবে সর্বশেষ বিশ্বকাপে আমাদের সঙ্গে থাকা এবং এখনও জাতীয় দলে অবদান রাখার সামর্থ্য রয়েছে এমন খেলোয়াড়দের আমরা বাদ দেব না।’
এই বৈঠকে আনচেলত্তির সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাজিল পুরুষ দলের সাধারণ সমন্বয়ক রদ্রিগো কায়েতানো, জেনারেল ম্যানেজার সিসেরো সৌজা, টেকনিক্যাল সমন্বয়ক হুয়ান সান্তোস, ফিটনেস প্রস্তুতি সমন্বয়ক ক্রিস্তিয়ানো নুনেস, পারফরম্যান্স বিশ্লেষক ব্রুনো বাকেতে ও তোমাস আরাউজো, ফিজিওলজিস্ট গিলিয়ার্মে পাসোস এবং সাধারণ তত্ত্বাবধায়ক সার্জিও দিমাস।
বৈঠক শেষে দলের নতুন যাত্রার কথা তুলে ধরলেন কায়েতানো। তিনি বলেন, ‘জাতীয় দল বিভাগের দায়িত্বে আমাদের কাজের নতুন একটি অধ্যায়ের সূচনা হলো। সামনে বিশ্বকাপ বাছাইপর্ব ও কোপা আমেরিকা দিয়ে শুরু হওয়া প্রতিটি প্রতিযোগিতায় যেন আমরা দেশের প্রতিনিধিত্ব সেরা উপায়ে করতে পারি, সে লক্ষ্যেই এই সময়টায় সর্বোচ্চ পরিশ্রম করব।’
আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন