১০:২৩ পি.এম
ভারতে পাচারের শিকার ৫০ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।
রোববার (৫ জুলাই) রাতে ভারতের পেট্রাপোল চেকপোষ্ট দিয়ে ট্রাভেল পারমিটে বেনাপোল চেকপোষ্টে ফেরত দেওয়া হয়।
রাইটস যশোর ও জাস্টিস এন্ড কেয়ার নামে দুটি মানবাধিকার সংস্থ্যা তাদের গ্রহণ করেছে। ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ৪৪ জন পুরুষ, ৬ জন নারী এবং শিশুরা রয়েছে। তারা দেড় বছর থেকে ৭ বছর পর্যন্ত কারাভোগ করে।
আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে
এদিকে, রাত সাড়ে ৮ টায় শুন্যরেখায় বাংলাদেশীদের হস্তান্তর প্রক্রিয়া চলাকালে ভারত-বাংলাদেশের বেনাপোল ও হরিদাসপুর সীমান্তরক্ষী বাহিনী বিজিবি, বিএসএফ, ইমিগ্রেশন পুলিশ এবং বেসরকারি মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বেনাপোল ইমিগ্রেশন ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন, ফেরত আসা ৫০ বাংলাদেশিকে আইনগত প্রক্রিয়া শেষে পোর্ট থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এখানে থেকে মানবাধিকার সংস্থ্যা তাদের গ্রহণ করবে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন বর্ণনা করেছেন, ইমিগ্রেশন ও পোর্ট থানার পুলিশের আইনি প্রক্রিয়া শেষে ফেরত আসা নারীদের আইনি সহায়তা ও পরবর্তী পুনর্বাসনের জন্য মানবাধিকার সংস্থা 'জাস্টিস অ্যান্ড কেয়ার' ও রাইটস যশোরের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। তারা ফেরত আসা নারীদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক জানিয়েছেন, ফেরত আসা বাংলাদেশিদের পরিবারে অভাব-অনতনের সুযোগ নিয়ে ভালো কাজের কথা বলে ভারতে পাচার করা হয়। পরে প্রতিশ্রুতি ভঙ্গ করে তাদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা হয়। অবৈধ অনুপ্রবেশের খবর পেয়ে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। ভারতীয় মানবাধিকার সংস্থ্যা সেখান থেকে তাদের ছাড়িয়ে নিয়ে শেল্টার হোমে রাখে। পরে সরকারের সহযোগিতার মাধ্যমে ট্রাভেল পারমিটে তারা ফেরত আসে। ফেরত আসা বাংলাদেশিদের আইনী সহায়তাসহ কর্মসংস্থান তৈরীতে কাজ করবে মানবাধিকার সংগঠন।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন