০৭:৪৬ পি.এম
মধ্যপ্রাচ্যে ইরানের হামলার ফলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো ক্ষতিগ্রস্ত ও অকার্যকর হয়ে যাওয়ার পর, ওয়াশিংটন আফ্রিকায় নতুন সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্রের দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্র কেনিয়া ও হর্ন অব আফ্রিকা অঞ্চলে এসব ঘাঁটি গড়ার পরিকল্পনা করছে।
ওয়েস্ট এশিয়া নিউজ এজেন্সির (ডব্লিউএএনএ) প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি জানান, ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কিছু সামরিক ঘাঁটি ধ্বংস হয়েছে এবং অন্য কিছু ঘাঁটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
তিনি আরও বলেন, আফ্রিকায় সামরিক ঘাঁটি স্থাপনের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, যাতে ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লার বাইরে থাকতে পারে।
আরও পড়ুন: আন্তর্জাতিক যাত্রা শেষে ঢাকায় রফিক আজমের ‘ওল্ড ঢাকা - নিউ স্টোরি’ বইয়ের মোড়ক উন্মোচন
গত কয়েক মাসের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দেখা গেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ইরানের হামলায় কয়েকশ কোটি ডলারের ক্ষতি হয়েছে। তবে ট্রাম্প প্রশাসনের দাবি, ইরানের অধিকাংশ হামলা প্রতিহত করা হয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা শুরুর পর, মার্কিন বাহিনীর বিরুদ্ধে পরিচালিত হামলায় তেহরান স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (২৮ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, স্টারলিংকের দুটি ‘অননুমোদিত ব্যবহারের’ বিষয়ে জানতে পেরে স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক ক্ষুব্ধ হন। তার প্রতিষ্ঠানের একটি দল মনে করেছিল, এসব ব্যবহারের সঙ্গে মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের সামরিক তৎপরতার সম্পর্ক রয়েছে।
প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ আলোচনা সম্পর্কে অবগত দুজন ব্যক্তির বরাত দিয়ে ওয়াশিংটন পোস্টে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনী ‘স্টারশিল্ড’ নামের সামরিক সংস্করণের স্টারলিংক ব্যবহার করে একমুখী ড্রোন পরিচালনা করেছে। তবে এর জন্য স্থলভিত্তিক অভিযানের উদ্দেশে নির্ধারিত তুলনামূলক সস্তা একটি প্যাকেজ ব্যবহার করা হয়েছিল বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের একজন ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন।
আরও পড়ুন: এক বছরে ফিলিস্তিনিদের ওপর ১২০০ হামলা করেছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন