ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

কুষ্টিয়ায় নানা আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত


কুষ্টিয়ায় নানা আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত

কুষ্টিয়া, ৬ আগস্ট, ২০২৬ : আজ জেলায় পালিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস। ঠিক ১৩৪৮ বঙ্গাব্দের এই দিনে, তথা ২২ শ্রাবণ, কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রবীন্দ্রনাথ বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ স্রষ্টা।

এই উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ঐতিহাসিক শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়িতে আজ সীমিত পরিসরে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে, যথা বেলা ১১টায়, কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপরে গীতাঞ্জলি মিলনায়তনে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও রবীন্দ্রপ্রেমীরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: দিরাইয়ের পূর্বাঞ্চলে চ্যাপ্টিয়ার হাওরের পানি কমে বিপাকে যাত্রী ও কৃষক, দুশ্চিন্তায় বোরো চাষিরা

তবে স্থানীয় সংস্কৃতিপ্রেমী এবং রবীন্দ্রভক্তদের অবস্থান হলো, বিশ্বকবির জন্মবার্ষিকী পালন করার মতো তাঁর প্রয়াণ দিবসও রাষ্ট্রীয়ভাবে আরও ব্যাপক ও মর্যাদাপূর্ণ উপায়ে পালন করা উচিত।

রবীন্দ্র কুঠিবাড়ির কাস্টোডিয়ান মো. আল-আমীন বলেন, "প্রতি বছরই আমরা বিশ্বকবির প্রয়াণ দিবস যথাযথ শ্রদ্ধার সঙ্গে পালন করি। আজও তাঁর সমাধি স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।" তিনি আরও জানান, সরকারি ব্যবস্থাপনায় স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারি তদারকির কাজে প্রায়শই শিলাইদহে এসেছেন এবং জীবনের গুরুত্বপূর্ণ সময়ও এখানে কাটিয়েছেন। পদ্মা নদীর তীরের এই কুঠিবাড়িতে তিনি বাংলা সাহিত্যের অসংখ্য কালজয়ী কবিতা, ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, ভ্রমণকাহিনি, চিঠিপত্র এবং শিশুসাহিত্য রচনা করেছেন। তাঁর সাহিত্যসৃষ্টির পাশাপাশি, তিনি ছিলেন গীতিকার, সুরকার, চিত্রশিল্পী, শিক্ষাবিদ এবং সমাজসংস্কারক। গ্রামীণ উন্নয়ন, শিক্ষাবিস্তার এবং কৃষকদের জন্য কৃষিঋণ ব্যবস্থা চালু করার মতো নানা সামাজিক উদ্যোগেও তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

আরও পড়ুন: সাজেকের সমস্যা সমাধানে আলোচনা অব্যাহত: প্রতিমন্ত্রী মীর হেলাল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ কোরিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনে পুলিশের অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


দক্ষিণ কোরিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনে পুলিশের অভিযান

ঢাকা, ৬ আগস্ট ২০২৬ : বিশ্বকাপে দলের হতাশাজনক পারফরম্যান্সের পর জাতীয় দলের কোচ নিয়োগের বিষয়টি তদন্তের অংশ হিসেবে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের (কেএফএ) কার্যালয়ে পুলিশ অভিযান চালিয়েছে।

পুলিশ কেএফএ’র কার্যালয়ে তল্লাশির পর বেশ কিছু নথি জব্দ করেছে। সাবেক কোচ হং মিয়ং-বোর নিয়োগ কাজে বাধা দেওয়ার অভিযোগের তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে।

৫৭ বছর বয়সী হং জুন মাসে পদত্যাগ করেন। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত ৪৮ দলের বিশ্বকাপে গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে অপ্রত্যাশিতভাবে ১-০ গোলে হেরে বিদায় নেয় দক্ষিণ কোরিয়া।

২০২৪ সালে হংকে নিয়োগ দেওয়ার পর থেকেই কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনকে নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছিল। তবে দলটি শেষ ৩২-এর নকআউট পর্বে ওঠার ব্যর্থতায় সেই সমালোচনা আরও বৃদ্ধি পেয়েছে।

সিউল পুলিশ জানিয়েছে, আর্থিক অপরাধ তদন্তকারীরা হং মিয়ং-বোকে নিয়োগের সময় কোনো অভিযোগ ছিল কি না সে বিষয়টি খতিয়ে দেখছেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, কেএফএর ঊর্ধ্বতন কর্মকর্তারা অভ্যন্তরীণ নিয়ম লঙ্ঘন করে হংকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়ায় অনুচিতভাবে হস্তক্ষেপ করেছিলেন কি না, এ ব্যাপারে কর্তৃপক্ষ তদন্ত করছে।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ২০২৬ বিশ্বকাপের দলের সদস্যদের “সোনালি প্রজন্ম” হিসেবে আখ্যায়িত করেছিল। সাবেক টটেনহ্যাম হটস্পার তারকা সন হিউং-মিন, বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার কিম মিন-জে এবং সাবেক প্যারিস সেইন্ট-জার্মেই মিডফিল্ডার লি কাং-ইনকে নিয়ে গড়া দলটির কাছ থেকে ছিল অনেক প্রত্যাশা।

জুলাইয়ের শেষ দিকে আইনপ্রণেতাদের একটি কমিটির সামনে হাজির করা হয় হংকে। সেখানে তিনি দলের বাজে পারফরম্যান্সের পুরো দায় নিজের কাঁধে নেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং এক বিবৃতিতে দলের ব্যর্থতার জন্য নেতৃত্বের পর্যায়ে নিয়োগ পাওয়া অযোগ্য ব্যক্তিদের দায়ী করেন। তার বক্তব্যে দেশের ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ পর্যায়ে নিয়োগের ক্ষেত্রে আনুগত্য ও গোষ্ঠীবাদ প্রভাব ফেলছে বলেও ইঙ্গিত ছিল।

এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে কেএফএ কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের প্রথমার্ধে সনকে বেঞ্চে রাখার হংয়ের সিদ্ধান্ত অনেক সমর্থককে হতবাক ও ক্ষুব্ধ করেছিল।

জুনে বিশ্বকাপ থেকে দেশে ফেরার পর বিমানবন্দরে হংকে সমর্থকদের “হং আউট!” স্লোগান ও দুয়োধ্বনি শুনতে হয়। তার পেছনে বিমানবন্দর থেকে বের হয়ে আসা খেলোয়াড়দের সমর্থকরা করতালি দিয়ে স্বাগত জানান।

কী ভুল হয়েছিল, তা বুঝতে নিজেরও সমস্যা হচ্ছে বলে স্বীকার করেছিলেন হং।

গত মাসের সংসদীয় শুনानিতে আইনপ্রণেতারা আরও অভিযোগ তোলেন যে হংয়ের বেতন ছিল ৩৮০ কোটি ওন (২৬ লাখ মার্কিন ডলার)। জাতীয় দলের কোচদের ক্ষেত্রে যা তুলনামূলকভাবে উচ্চপর্যায়ের বেতন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তখন হং দাবি করেছিলেন, এই অঙ্কটি সঠিক নয়। তবে প্রকৃত বেতনের পরিমাণ প্রকাশ করতে তিনি অস্বীকৃতি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মামলা পরিচালনার সময় আদালতেই আইনজীবীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


মামলা পরিচালনার সময় আদালতেই আইনজীবীর মৃত্যু

আদালতে মামলার পরিচালনার সময় চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট আলহাজ্ব মো. রুহুল আমিন অসুস্থ হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তার বয়স ছিল ৯৩ বছর। তিনি প্রায় ৫৪ বছরের অধিক সময় ধরে চাঁদপুর জেলা বারে আইন পেশার সঙ্গে যুক্ত ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানাচ্ছে, বৃহস্পতিবার সকালে আদালতে মামলা পরিচালনার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রুহুল আমিন। এরপর সহকর্মীরা তৎক্ষণাত তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের বাসিন্দা রুহুল আমিন পেশাগত কারণে চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় বসবাস করতেন।

রাজনীতির ক্ষেত্রেও তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন। অবিভক্ত মতলব উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং পরে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছেন।

মরহুমের একমাত্র ছেলে সুমন দেশের বাইরে থেকে ফিরে আসলে জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। বর্তমানে মরদেহ চাঁদপুর বেগম মসজিদের মর্চুয়ারিতে রাখা হয়েছে। ছেলে দেশে ফেরার পর জানাজা শেষে চাঁদপুর বাসস্ট্যান্ডসংলগ্ন পৌর কবরস্থানে তাকে দাফনের পরিকল্পনা রয়েছে।

রুহুল আমিনের মৃত্যুতে চাঁদপুরের আইন অঙ্গন এবং রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও স্থানীয় সুধীজন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দুর্যোগে ঘরছাড়া ৬৭ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


যুক্তরাষ্ট্রে ভয়াবহ দুর্যোগে ঘরছাড়া ৬৭ হাজার মানুষ

যুক্তরাষ্ট্রে এক ভয়াবহ দুর্যোগ ঘটেছে, যার ফলে ৬৭ হাজার মানুষ তাদের ঘর হারিয়েছে। ছবি: সংগৃহীত। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে একটি ভয়াবহ দাবানল সাড়ে ১০ হাজার একরের বেশি এলাকা পুড়িয়ে ফেলে। আগুন নিয়ন্ত্রণে ১ হাজার ৫০০ জনের বেশি দমকলকর্মী মোতায়েন করা হয়েছে। এ দাবানলে এখন পর্যন্ত প্রায় ৮৫০টি স্থাপনাকে ক্ষতিগ্রস্ত বা ধ্বংসিত করেছে এবং এর ফলে প্রায় ৬৭ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) এনবিসি নিউজের একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২৪টি অঙ্গরাজ্য থেকে আসা ১ হাজার ৫০০ জনের বেশি দমকলকর্মী আগুন নেভানোর কাজে অংশগ্রহণ করেছেন। গত শনিবার শুরু হওয়া এ দাবানলে এখনও পর্যন্ত প্রায় ৮৫০টি বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান এবং অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে এবং বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে রাখার জন্য প্রতিরোধব্যবস্থা আরও শক্তিশালী করায় সোমবারের পর থেকে আগুন মাত্র ২ একর এলাকায় ছড়িয়েছে। আগুন নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন উদ্ধার তৎপরতার নেতৃত্ব দেয়া ক্যালিফোর্নিয়া ইন্টারএজেন্সি ইনসিডেন্ট ম্যানেজমেন্ট টিমের মুখপাত্র টম স্টোকসবেরি। তিনি জানান, প্রায় ৬৭ হাজার মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন এবং এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। স্টোকসবেরি আরও বলেন, সপ্তাহান্ত পর্যন্ত যদি আমাদের নিয়ন্ত্রণরেখা অটুট থাকে, তবে আগুন আর অতিরিক্ত ছড়িয়ে পড়বে না বলেই আমাদের আশা। তবে পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে অনেক সময় লাগবে। এদিকে, বুধবার পর্যন্ত ওল্ড ট্রেইলস এবং অটাম লেন দাবানলের ১৩ শতাংশ করে নিয়ন্ত্রণে এসেছে। আর ফেয়ারভিউ দাবানলের ৫ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে। তিনটি দাবানলে মিলিয়ে এখন পর্যন্ত ১০ হাজার ৫৪৬ একর এলাকা পুড়ে গেছে। স্টোকসবেরি জানান, দমকলকর্মীরা এখন ‘সার্চ অ্যান্ড ডেস্ট্রয়’ অভিযানে নিয়োজিত আছেন। বিশেষায়িত ‘হটশট’ দল নতুন করে আগুন জ্বলে ওঠা স্থানগুলো শনাক্ত করে তা নিভিয়ে ফেলছে। তারা প্রতিদিন ১৬ ঘণ্টা কাজ করছেন এবং মাত্র ৫ থেকে ৭ ঘণ্টা ঘুমানোর সুযোগ পাচ্ছেন। ওয়াশিংটন অঙ্গরাজ্যের প্রাকৃতিক সম্পদ বিভাগের মুখপাত্র মাইকেল কেলি বলেন, ৮০০টির বেশি স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় এটি সম্ভবত অঙ্গরাজ্যের ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী দাবানলগুলোর একটি। ২০২৩ সালে স্পোকেনের কাছাকাছি গ্রে ও ওরেগন রোড দাবানলে ৩৫০টি স্থাপনা ধ্বংস হয়েছিল। বর্তমান দাবানল সেই ক্ষয়ক্ষতিকেও ছাড়িয়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৭১ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৭১ জন

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে ৪৭১ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ২৪০ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, চট্টগ্রাম বিভাগে ৬৪ জন, খুলনা বিভাগে ৫০ জন, রাজশাহী বিভাগে ২৬ জন, রংপুর বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে ৫৩ জন এবং সিলেট বিভাগে তিন জন রয়েছেন।

চলতি বছরের ৬ আগস্ট পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৭৮০ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছরে ডেঙ্গুতে মোট ৫৯ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছরে এ যাবত মোট ১৬ হাজার ৫৪০ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এক হাজার ২৮১ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%