০৯:৫৭ পি.এম
কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের ছোটআন্ধারমানিক গ্রামে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ লেখা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়ার অভিযোগে ঐ গ্রামের উজ্জ্বল মুখোপাধ্যায় নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের তথ্য অনুযায়ী, গতকাল রোববার রাত আনুমানিক ১১ টায় ঢাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
কচুয়া থানার অভিযোগের ভিত্তিতে জানা যায়, আসামী ইচ্ছাকৃতভাবে জ্ঞাতসারে ধর্মীয় অনুভূতিতে আঘাত, শ্রেণী সমূহের মধ্যে শত্রুতা, ঘৃণা, বিদ্বেষ সৃষ্টি এবং ইসলাম ধর্মের প্রতি অবমাননা প্রদর্শনের উদ্দেশ্যে মহানবী (সা.) কে ফেসবুক পেইজে ইলেকট্রনিক ডিভাইজের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তিমূলক মন্তব্য করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করেছে। এই কারণে বাগেরহাট জেলার কচুয়া থানায় মামলা করা হয়েছে। মামলা নম্বর- ০২, জিআর নং- ৯০/২৫, তারিখ- ১৬/১১/২৫ খ্রি.। ধারা- ১৫৩-এ, ২৯৫-এ পেনাল কোড, ১৮৬০। গ্রেফতারকৃত আসামী উজ্জল মুখোপাধ্যায় (২৪), পিতা- বিষ্ণুপদ মুখোপাধ্যায়, গ্রাম- ছোট আন্ধারমানিক, ৭ নম্বর ওয়ার্ড, ৩নং মঘিয়া ইউনিয়ন, থানা- কচুয়া, জেলা- বাগেরহাট। তাকে কচুয়া থানা পুলিশ গতকাল গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।
বাগেরহাটের কচুয়ায় হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ফেসবুকে কটুক্তির প্রতিবাদে বেশ কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। তার নিজ এলাকার বিভিন্ন স্থানে স্থানীয়রা তাকে গ্রেফতার এবং পরবর্তীতে তার ফাঁসির দাবিতে কয়েক দফা মিছিল করে। পরে তার বাড়িতে বিক্ষুব্ধ জনতা আগুন দেওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয়দের সহায়তায় পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পরপরই অভিযুক্ত যুবককে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। বর্তমানে পুরো এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
আরও পড়ুন: রাজশাহী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
তবে অভিযুক্ত যুবক পরবর্তীতে তার ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিয়ে ক্ষমা চান এবং উল্লেখ করেন যে, তিনি জানেন না এটি কিভাবে হলো।
কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ শামীম আহমেদ বলেন, "আমরা একটি অভিযোগ পাই এবং অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হই।" জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবক তার দোষ স্বীকার করেছেন। বর্তমানে তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন