১০:০৮ পি.এম
বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন নিয়ে দেশের বাজারে প্রবেশ করেছে অপো, যা একটি বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড। নতুন এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের নাম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স।
মঙ্গলবার রাজধানীর মতিঝিলে অপোর ফ্ল্যাগশিপ স্টোরে আনুষ্ঠানিকভাবে ফোনটির প্রথম বিক্রি উদযাপন করা হয়।
ফোনটির প্রধান আকর্ষণ হচ্ছে ট্রিপল ২০০ মেগাপিক্সেল হ্যাসেলব্লাড ক্যামেরা সিস্টেম। এতে ২০০ মেগাপিক্সেলের মেইন, আল্ট্রা-ওয়াইড এবং টেলিফটো ক্যামেরা অন্তর্ভুক্ত রয়েছে। পেশাদার আলোকচিত্রের জন্য বিশ্বখ্যাত প্রতিষ্ঠান হ্যাসেলব্লাডের সহযোগিতায় তৈরি এই ক্যামেরা ব্যবস্থা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ছবির সূক্ষ্ম বিবরণ ধারণের সক্ষমতা রাখে।
আরও পড়ুন: টিকটকের ফ্যামিলি পেয়ারিং ফিচারে যুক্ত হলো নতুন ড্যাশবোর্ড সুবিধা
শুধু উচ্চ রেজ্যুলুশন নয়, মানুষের চোখে দেখা দৃশ্যের স্বাভাবিক রূপ ছবিতে তুলে ধরার জন্য অপো ফোনটিতে বিশেষ প্রযুক্তি যুক্ত করেছে। প্রতিষ্ঠানটির ‘ট্রু টু আইজ’ ইমেজিং দর্শনের অংশ হিসেবে এতে রয়েছে নেক্সট জেনারেশন লুমো ট্রু ইমেজ ইঞ্জিন। এটি ছবিতে রঙের নির্ভুলতা, প্রাকৃতিক আলোর প্রতিফলন এবং সূক্ষ্ম বিবরণ বজায় রাখতে সহায়তা করে।
ফোনটির রঙের নির্ভুলতা নিশ্চিত করতে ডেডিকেটেড ‘ট্রু কালার ক্যামেরা’ ব্যবহার করা হয়েছে। এতে ২৪-চ্যানেল মাল্টিস্পেকট্রাল সেন্সিং প্রযুক্তি অন্তর্ভুক্ত রয়েছে। প্রচলিত ক্যামেরা সেন্সর যেখানে মূলত লাল, সবুজ এবং নীল রঙের তথ্যের ওপর নির্ভর করে, সেখানে এই প্রযুক্তি আশপাশের আলো থেকে অতিরিক্ত স্পেকট্রাল তথ্য সংগ্রহের সক্ষমতা রাখে।
এছাড়া ক্যামেরা ব্যবস্থায় ১৫ ইভি পর্যন্ত আল্ট্রা-হাই ডায়নামিক রেঞ্জ রয়েছে। এর মাধ্যমে উজ্জ্বল আলো এবং অন্ধকার অংশের বিস্তারিত তথ্য ধারণ করা সম্ভব। পাশাপাশি লুমো ন্যাচারাল টোন ইঞ্জিন অপোর নিজস্ব ন্যাচারাল টোন কার্ভ ব্যবহার করে আলো এবং ছায়ার মধ্যে ভারসাম্য বজায় রাখে।
ভিডিও ধারণের ক্ষেত্রেও ফোনটিতে উন্নত সুবিধা রাখা হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৩০ ফ্রেমে ৮কে এবং ১২০ ফ্রেম পর্যন্ত ৪কে ভিডিও ধারণের সুবিধা রয়েছে। ৪কে ডলবি ভিশন প্রযুক্তি এবং ‘ওপেন গেট ক্যাপচার’ ফিচার যুক্ত করা হয়েছে। ফলে কনটেন্ট নির্মাতারা ভিডিও ধারণ এবং সম্পাদনায় বাড়তি সৃজনশীলতার সুযোগ পাবেন।
আরও পড়ুন: গুগলের নতুন এআই মডেল জেমিনি ৪ নিওনের জনপ্রিয়তা বেড়েছে, প্রশংসা করলেন ইলন মাস্ক
ক্যামেরার পাশাপাশি ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৬০০ প্রো চিপসেট, ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ রয়েছে। ডিসপ্লে ৬ দশমিক ৭৮ ইঞ্চির অ্যামোলেড। ব্যাটারির সক্ষমতা ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার। চার্জ দেওয়ার জন্য ৮০ ওয়াট সুপারভুক ওয়্যার্ড এবং ৫০ ওয়াট এয়ারভুক ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি রয়েছে।
ফোনটির প্রথম বিক্রি উদযাপন উপলক্ষে অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং মন্তব্য করেন, বাংলাদেশে ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রথম বিক্রি উদযাপন অপোর জন্য একটি বিশেষ উপলক্ষ। বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল হ্যাসেলব্লাড ক্যামেরা সিস্টেম এবং ‘ট্রু টু আইজ’ ইমেজিং দর্শনের মাধ্যমে ক্রেতাদের জন্য ফটোগ্রাফির নতুন দিগন্ত উন্মোচন করা হয়েছে।
অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স ঢাকার মতিঝিলে অপোর ফ্ল্যাগশিপ স্টোরসহ দেশের অনুমোদিত বিক্রয়কেন্দ্রগুলোতে পাওয়া যাচ্ছে। লুনা হোয়াইট এবং টাইটানিয়াম গ্রে—এই দুই রঙে ফোনটির ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৯৯৯ টাকা।
আরও পড়ুন: কিউসিওয়াইয়ের ১৮ মাসের বিক্রয়োত্তর সেবা, ব্র্যান্ড অ্যাম্বাসেডর তৌসিফ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন