ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

শেরপুরে ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে,


শেরপুরে ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে,

 

শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ।

আরও পড়ুন: রাউজান থানা পুলিশের সফল অভিযানে বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ গ্রেফতার ১

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন বলেন, “যুবসমাজ হচ্ছে একটি দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনার জায়গা। আজকের তরুণরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি ও সমাজ উন্নয়নের নেতৃত্ব দেবে। তাই বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হতে যুবকদের শুধু চাকরির পেছনে না ছুটে দক্ষতা অর্জন, প্রশিক্ষণ গ্রহণ এবং আত্মকর্মসংস্থানে এগিয়ে আসতে হবে। সরকার যুবকদের প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ প্রদানের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি করছে। এসব সুযোগ কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। মনে রাখতে হবে, দক্ষ, সৃজনশীল ও কর্মমুখী যুবসমাজ গড়ে তুলতে পারলেই একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।”

সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা বক্তব্য দেন।
আলোচনা সভা শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মোট ৯ লাখ ৩০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। এর মধ্যে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের জন্য তিনজনকে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা, গরু মোটাতাজাকরণের জন্য একজনকে ১ লাখ ৮০ হাজার টাকা এবং মৎস্য চাষের জন্য একজনকে ১ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ৭ নভেম্বরের কর্মসূচি সফল করতে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্দ্বীপের মাইটভাঙ্গায় যুব বিভাগের আন্তঃহাউস ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

সন্দ্বীপ প্রতিনিধি আমিনুল ইসলাম রিয়াদ

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১২ পি.এম


সন্দ্বীপের মাইটভাঙ্গায় যুব বিভাগের আন্তঃহাউস ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ মাইটভাঙ্গা ইউনিয়নের আয়োজনে আন্তঃহাউস ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর গ্র্যান্ড ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ মাইটভাঙ্গা ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আবু তালেব নিশাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর মুহাম্মদ আলা উদ্দীন সিকদার।

প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুস্থ দেহ ও সুন্দর মন গঠনের পাশাপাশি খেলাধুলা পারস্পরিক সম্প্রীতি, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারামতিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাজির আহমেদ, সাবেক শিক্ষক মাস্টার সাইফুল ইসলাম, সন্দ্বীপ উপজেলা জামায়াতের তথ্য ও প্রচার সম্পাদক মাওলানা শাহেদ খাঁন, অফিস ও বায়তুলমাল সম্পাদক মাওলানা সবুর খান, যুব বিভাগের সভাপতি মুহাম্মদ মাকছুদুর রহমান, পেশাজীবী বিভাগের সভাপতি মুহাম্মদ আব্দুল ওয়াদুদ কাউকাব, মাইটভাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সন্দ্বীপ দক্ষিণ সাংঘঠনিক শাখার সভাপতি মুহাম্মদ তাওহিদুল ইসলাম সারিকাইত ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ মাকছুদ আলী এবং খাদিজা কুদ্দুস ফাউন্ডেশনের সভাপতি গাজী আবদুল কাদের।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সন্দ্বীপ দক্ষিণ সাংঘঠনিক শাখার নুর সাইম।

টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল খেলাকে কেন্দ্র করে খেলোয়াড়, আয়োজক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করা এবং সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করাই এ টুর্নামেন্টের মূল লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কমলনগরে ৮ মাসে হাফেজ হলো শিশু আব্দুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

‎ ‎শোরাফ উদ্দিন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১৪ পি.এম


কমলনগরে ৮ মাসে হাফেজ হলো শিশু আব্দুর রহমান

লক্ষীপুরের কমলনগরে মাত্র ৮ মাসে হাফেজ হলো শিশু আব্দুর রহমান। সাধারণত হেফজ বিভাগের একজন শিক্ষার্থীকে পুরো পবিত্র কোরআন মুখস্থ করতে দুই থেকে তিন বছর সময় লাগে। তবে ১০ বছর বয়সী মোহাম্মদ আব্দুর রহমান একটু ব্যতিক্রম, মাত্র ৮ মাসে পুরো কোরআন মুখস্থ করেছে সে,যা রীতিমতো অবাক করেছে তার শিক্ষক ও অভিভাবকদের।
‎
‎জানা গেছে, মোহাম্মদ আব্দুর রহমান ২০২৫ সালের জানুয়ারী মাসে কোরআন মুখস্থ করা শুরু করে। পরে ৮ মাসেই তা শেষ করে বিস্ময়কর এই প্রতিভাধারী।
‎
‎মুহাম্মদ আব্দুর রহমানের শিক্ষকরা জানান, মোহাম্মদ আব্দুর রহমান প্রথমে দুই থেকে তিন পৃষ্ঠা থেকে সবক দেওয়া শুরু করে। এরপর কখনো পাঁচ পৃষ্ঠা আবার কখনো ১০ পৃষ্ঠা করে সবক দিত।
‎
‎তারা আরও জানান, সবাই যখন বিকেলে খেলাধুলা করত, তখন রুমে বসেই পড়ত মোহাম্মদ আবদুর রহমান । যেদিন হাফেজ হয়, সেদিন যথারীতি তাকে পড়তে দেখেন তারা।
‎
‎বিস্ময়কর ও প্রখর মেধাবী এই মোহাম্মদ আব্দুর রহমান কমলনগর উপজেলার চর লরেন্স বাজারে অবস্থিত ফয়জুল কুরআন ইসলামিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। সে কমলনগর উপজেলার ৩নং চর লরেন্স ১নং ওয়ার্ড আনোয়ারের ছেলে।
‎
‎হাফেজ আব্দুর রহমান জানায়, ৮ মাসে পুরো কোরআন মুখস্থ করতে পেরে নিজেও খুশি এবং বড় হয়ে অনেক বড় আলেম হতে চায় সে।
‎
‎মুহাম্মদ আব্দুর রহমান বাবা আনোয়ার হোসেন বলেন, আমি একজন ব্যবসায়ী। আমার মায়ের (মুহাম্মদ আব্দুর রহমান ) কে নিয়ে অনেক আসা ছিল হাফেজ হওয়ার। সেই ইচ্ছা সে পূরণ করেছে। তাই কৃতজ্ঞতা প্রকাশ করছি ছেলের শিক্ষকদের প্রতি।
‎
‎মাদ্রাসার পরিচালক মাওলানা আবুল কালাম বলেন, আল্লাহপাক কবুল করেছেন বলেই মাত্র ৮ মাসে পবিত্র কোরআন মুখস্থ করতে পেরেছে মুহাম্মদ আব্দুর রহমান । এছাড়াও এ বছরে আমাদের প্রতিষ্ঠান থেকে ৫ জন ছাত্র হাফেজ হয়েছে। এত অল্প সময় কোরআন মুখস্থ করা সাধারণ কোনো বিষয় নয়। এটি মাদ্রাসার জন্যও গর্বের।
‎
‎শোরাফ উদ্দিন
‎লক্ষ্মীপুর
‎মোবা:০১৩১৯০৮৭২৩৬
‎তারিখ: ০১ নভেম্বর ২০২৬ ইং

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধে ওলামাদল নেতার ওপর হামলার,

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি,

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৭ পি.এম


শেরপুরে ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধে ওলামাদল নেতার ওপর হামলার,

শেরপুরের ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে উপজেলা ওলামা দলের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আজিজ নামে এক ব্যক্তির ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে তাঁর চাচাতো ভাই সোজা, সোরহাব ও সাইফুলের বিরুদ্ধে। তিনি উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের আমজাদ হোসেনের ছেলে।

মাওলানা আব্দুল আজিজের অভিযোগ, মসজিদে নামাজ আদায় করতে যাওয়ার পথে তাঁর চাচাতো ভাই সাইদুল ও সাইফুল তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁর কাছে থাকা গরু বিক্রির লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয় ও বেধরক মারপিট করে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় শেরপুরে সদর হাসপাতালে ভর্তি করায়। আহতের পিতা জানায় তারা অনিশ্চয়তায় জীবন পার করছে এবং বিভিন্ন সময় হুমকি ধামকি দিচ্ছে।

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় যুব দিবস–২০২৬ উদ্‌যাপন।

আন্তর্জাতিক ডেস্ক

পারভিন আক্তার স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ জেলা

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৯ পি.এম


জাতীয় যুব দিবস–২০২৬ উদ্‌যাপন।

দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে জাতীয় যুব দিবস–২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য যুব র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, নারায়ণগঞ্জের আয়োজনে দিবসটির উদ্বোধন ও র‍্যালিতে অংশগ্রহণের পাশাপাশি আলোচনা সভায় যুবসমাজের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় উন্নয়নে তরুণদের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট আবুল কালাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%