শোরাফ উদ্দিন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
১২:১৪ পি.এম
লক্ষীপুরের কমলনগরে মাত্র ৮ মাসে হাফেজ হলো শিশু আব্দুর রহমান। সাধারণত হেফজ বিভাগের একজন শিক্ষার্থীকে পুরো পবিত্র কোরআন মুখস্থ করতে দুই থেকে তিন বছর সময় লাগে। তবে ১০ বছর বয়সী মোহাম্মদ আব্দুর রহমান একটু ব্যতিক্রম, মাত্র ৮ মাসে পুরো কোরআন মুখস্থ করেছে সে,যা রীতিমতো অবাক করেছে তার শিক্ষক ও অভিভাবকদের।
জানা গেছে, মোহাম্মদ আব্দুর রহমান ২০২৫ সালের জানুয়ারী মাসে কোরআন মুখস্থ করা শুরু করে। পরে ৮ মাসেই তা শেষ করে বিস্ময়কর এই প্রতিভাধারী।
মুহাম্মদ আব্দুর রহমানের শিক্ষকরা জানান, মোহাম্মদ আব্দুর রহমান প্রথমে দুই থেকে তিন পৃষ্ঠা থেকে সবক দেওয়া শুরু করে। এরপর কখনো পাঁচ পৃষ্ঠা আবার কখনো ১০ পৃষ্ঠা করে সবক দিত।
তারা আরও জানান, সবাই যখন বিকেলে খেলাধুলা করত, তখন রুমে বসেই পড়ত মোহাম্মদ আবদুর রহমান । যেদিন হাফেজ হয়, সেদিন যথারীতি তাকে পড়তে দেখেন তারা।
বিস্ময়কর ও প্রখর মেধাবী এই মোহাম্মদ আব্দুর রহমান কমলনগর উপজেলার চর লরেন্স বাজারে অবস্থিত ফয়জুল কুরআন ইসলামিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। সে কমলনগর উপজেলার ৩নং চর লরেন্স ১নং ওয়ার্ড আনোয়ারের ছেলে।
হাফেজ আব্দুর রহমান জানায়, ৮ মাসে পুরো কোরআন মুখস্থ করতে পেরে নিজেও খুশি এবং বড় হয়ে অনেক বড় আলেম হতে চায় সে।
মুহাম্মদ আব্দুর রহমান বাবা আনোয়ার হোসেন বলেন, আমি একজন ব্যবসায়ী। আমার মায়ের (মুহাম্মদ আব্দুর রহমান ) কে নিয়ে অনেক আসা ছিল হাফেজ হওয়ার। সেই ইচ্ছা সে পূরণ করেছে। তাই কৃতজ্ঞতা প্রকাশ করছি ছেলের শিক্ষকদের প্রতি।
মাদ্রাসার পরিচালক মাওলানা আবুল কালাম বলেন, আল্লাহপাক কবুল করেছেন বলেই মাত্র ৮ মাসে পবিত্র কোরআন মুখস্থ করতে পেরেছে মুহাম্মদ আব্দুর রহমান । এছাড়াও এ বছরে আমাদের প্রতিষ্ঠান থেকে ৫ জন ছাত্র হাফেজ হয়েছে। এত অল্প সময় কোরআন মুখস্থ করা সাধারণ কোনো বিষয় নয়। এটি মাদ্রাসার জন্যও গর্বের।
শোরাফ উদ্দিন
লক্ষ্মীপুর
মোবা:০১৩১৯০৮৭২৩৬
তারিখ: ০১ নভেম্বর ২০২৬ ইং
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শেরপুরের ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে উপজেলা ওলামা দলের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আজিজ নামে এক ব্যক্তির ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে তাঁর চাচাতো ভাই সোজা, সোরহাব ও সাইফুলের বিরুদ্ধে। তিনি উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের আমজাদ হোসেনের ছেলে।
মাওলানা আব্দুল আজিজের অভিযোগ, মসজিদে নামাজ আদায় করতে যাওয়ার পথে তাঁর চাচাতো ভাই সাইদুল ও সাইফুল তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁর কাছে থাকা গরু বিক্রির লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয় ও বেধরক মারপিট করে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় শেরপুরে সদর হাসপাতালে ভর্তি করায়। আহতের পিতা জানায় তারা অনিশ্চয়তায় জীবন পার করছে এবং বিভিন্ন সময় হুমকি ধামকি দিচ্ছে।
এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে জাতীয় যুব দিবস–২০২৬ উদ্যাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য যুব র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, নারায়ণগঞ্জের আয়োজনে দিবসটির উদ্বোধন ও র্যালিতে অংশগ্রহণের পাশাপাশি আলোচনা সভায় যুবসমাজের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় উন্নয়নে তরুণদের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট আবুল কালাম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের উন্নয়নের জন্য যুবসমাজকে চালিকা শক্তি প্রদান করতে হবে। তাদের কর্মমুখী করার প্রয়োজনীয়তা রয়েছে। কারণ, যুবসমাজের বিকল্প নেই, দেশকে এগিয়ে নিতে হলে তাদের ভূমিকা অপরিহার্য।
রোববার (১ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
রাষ্ট্রপতি উল্লেখ করেন, যুবসমাজ দেশের প্রধান চালিকাশক্তি। তাদেরকে কর্মমুখী করতে হবে। বাংলাদেশকে এগিয়ে নিতে যুবসমাজের হাতে শক্তি দিতে হবে। যুবসমাজকে কাজে লাগানোর উপায় খুঁজে বের করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ।
মির্জা ফখরুল রাজনীতির ক্ষেত্রে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, রাজনীতি রাস্তায় নয়, বরং পার্লামেন্ট কেন্দ্রিক হতে হবে। ফ্যাসিস্ট শক্তিকে আন্দোলনের মাধ্যমে সরিয়ে দেয়া হয়েছে এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হয়েছে। এই অর্জনকে কাজে লাগাতে হবে।
তিনি আরও বলেন, "রাজনৈতিক বিপ্লব করে দেশের পরিবর্তন সম্ভব নয়। দেশকে এগিয়ে নিতে হলে দেশের নির্মাণের প্রয়োজন। যুবসমাজকে এই নির্মাণে অগ্রণী ভূমিকা রাখতে হবে।"
শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে রাষ্ট্রপতি উপযোগী শিক্ষা ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষিত দক্ষ জনশক্তিকে বিদেশে পাঠাতে পারলে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করা সহজ হবে। এই লক্ষ্যে সরকার কাজ করছে।
রাষ্ট্রপতি যোগ করেন, "বেকারত্বের হতাশা থেকেই মাদকের সমস্যা বেড়েছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য কাজ করতে হবে।"
তিনি আরও বলেন, যুবসমাজকে সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং সমাজের খারাপ দিকগুলোকে আন্দোলনের মাধ্যমে প্রতিহত করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণের উদ্দেশ্যে একটি বোর্ড গঠন করা হয়েছে, যা সড়ক ছেড়ে কাজে ফিরে যাওয়ার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রী রোববার (১ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ের মাধ্যমে এই আহ্বান জানান।
তিনি উল্লেখ করেন, বিচারপতি শেখ আশফাকুর রহমানের নেতৃত্বে মালিক, শ্রমিক এবং নিরপেক্ষ সদস্যদের সমন্বয়ে মজুরি বোর্ড গঠন করা হয়েছে।
বোর্ডের নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ, মালিক প্রতিনিধি বাংলাদেশ অ্যামপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব, এবং শ্রমিক প্রতিনিধি জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইন অন্তর্ভুক্ত রয়েছেন।
এছাড়া পোশাক খাতে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমইএ'র পরিচালক এবিএম. সামছুদ্দিন এবং শ্রমিক প্রতিনিধি বাবুল আখতারকে ন্যূনতম মজুরি বোর্ডের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আরিফুল হক চৌধুরী জানান, মজুরি বোর্ড শীঘ্রই কার্যক্রম শুরু করবে।
তিনি আরও বলেন, ডিসেম্বরের আগে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনটি পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা করছে এবং তাদের মধ্যে কেউ শ্রমিক নয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ