০২:১৬ পি.এম
ঢাকা, ১৫ জুন, ২০২৬ : যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী পুনরায় খোলার চুক্তির ঘোষণার পর সোমবার বিশ্ববাজারে তেলের দাম ৪ শতাংশের বেশি কমে গেছে।
টোকিওতে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেল প্রতি ৪.৩৯ শতাংশ কমে ৮১.১৫ ডলারে নেমে এসেছে।
যুক্তরাষ্ট্র ও ইরান পাকিস্তানের মধ্যস্থতায় লেবাননসহ সব ফ্রন্টে ‘তাৎক্ষণিক ও স্থায়ীভাবে’ সামরিক অভিযান বন্ধের বিষয়ে সমঝোতায় পৌঁছানোর ঘোষণা দেওয়ার পর এই পতন দেখা যায়।
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
এ বিষয়টি সম্পর্কে খবর বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে।’
তিনি আরও ঘোষণা দেন, বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে।
ট্রাম্প বলেন, ‘আমি হরমুজ প্রণালী টোলমুক্তভাবে খুলে দেওয়ার অনুমোদন দিচ্ছি এবং ইরান বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধও অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিচ্ছি।’
আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট
তিনি বলেন, ‘বৈশ্বিক জাহাজগুলো চলতে শুরু করুক। তেলের প্রবাহ শুরু হোক।’
এর কিছুক্ষণ পর ইরান জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই নতুন চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের ‘তাৎক্ষণিক অবসান’ ঘটেছে।
তবে এসপিআই অ্যাসেট ম্যানেজমেন্টের স্টিফেন ইনিস বলেন, এটিকে এখনও ‘প্রাথমিক পর্যায়ের চুক্তি’ বলা যেতে পারে, চূড়ান্ত শান্তিচুক্তি নয়।
আরও পড়ুন: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ, এলএফটি-২০২৬ সফলভাবে সম্পন্ন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন