ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

পিরোজপুরে ইয়াবা ও নগদ টাকাসহ দুজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


পিরোজপুরে ইয়াবা ও নগদ টাকাসহ দুজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ২ হাজার ১৫ পিস ইয়াবা ও ১ লাখ টাকাসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার সময় উপজেলার ২ নং ধানীসাফা ইউনিয়নের সাফা বাজারে একটি অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মোহাম্মদ মোজাম্মেল বেপারীর ছেলে মো. রুবেল বেপারী (২৯) এবং মৃত আমির হোসেন দফাদারের ছেলে এমাদুল দফাদার (৩৮), যারা ২ নং ধানীসাফা ইউনিয়নের ১ নং ওয়ার্ড ও ২ নং ওয়ার্ডের বাসিন্দা।

আরও পড়ুন: চট্টগ্রামে মোটরসাইকেলে এসে যুবক ইমতিয়াজ সুলতানকে গুলি

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এসআই মুস্তফা শওকত জামান ও এসআই পলাশ বিশ্বাসের নেতৃত্বে একটি দল গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাত ১০ টার দিকে সাফা বাজারে অভিযান শুরু করে। অভিযানের সময় মেসার্স উর্মি এন্টারপ্রাইজের সামনে সন্দেহজনক অবস্থায় তাদের তল্লাশি করা হয়। তল্লাশির সময় রুবেল নামক ব্যক্তির জিন্সের প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো ৭টি পোটলা ও ১ লাখ টাকা উদ্ধার হয়। পরে পোটলাগুলো খুললে ২ হাজার ১৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৬ হাজার টাকা।

পুলিশের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে এই অঞ্চলে একটি চক্র বিভিন্ন কৌশলে মাদক ব্যবসা করে আসছিল। এই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে।

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি হোসেন আল মাহাবুব জানিয়েছেন, শনিবার রাতে সাফা বাজার থেকে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মঠবাড়িয়া থানায় সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: সুনামগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, ৯০ পিস উদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় তিন সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩২ এম


কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় তিন সেনা নিহত

কলম্বিয়ার দক্ষিণাঞ্চলীয় বলিভার প্রদেশের সান্তা রোসা পৌরসভায় একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলার ফলে তিন সেনা সদস্যের মৃত্যু হয়েছে। এই হামলায় গুরুতর আহত হয়েছেন আরও আট সেনাসদস্য।

কলম্বীয় সেনাবাহিনীর ফার্স্ট ডিভিশন জানায়, সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলাটি সংগঠিত করা হয়। হামলায় বিস্ফোরকভর্তি ড্রোন ব্যবহার করা হয়েছে, যা সামরিক ক্যান্টনমেন্টের স্থাপনাগুলোতে আঘাত হানে।

ঘটনার পর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। একই সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের প্রকৃত সংখ্যা নিরূপণের কাজ শুরু করেন সেনাসদস্যরা। হামলায় আরও কয়েকজন সামরিক সদস্য ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের চিকিৎসা বিভিন্ন হাসপাতালে দেওয়া হচ্ছে।

এ হামলার নিন্দা জানিয়েছে সেনাবাহিনীর ফার্স্ট ডিভিশন। তাদের বক্তব্য, এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবিক আইন ও মানবাধিকারের গুরুতর লঙ্ঘন।

এদিকে, বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের জীবন হুমকির মুখে ফেলতে পারে এমন সহিংস ঘটনা প্রতিরোধে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে সেনাবাহিনী।

এ ধরনের হামলার পরিকল্পনা ও সহিংসতা প্রতিরোধে প্রয়োজনীয় তথ্য জানাতে নাগরিকদের দেশটির সন্ত্রাসবিরোধী হটলাইনে যোগাযোগ করার জন্য কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছে।

সূত্র: আনাদোলু

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩২ এম


শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার উদ্দেশ্যে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) বিজিবি সদর দফতরের একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মোতায়েন করা বিজিবি সদস্যরা ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুর; নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা এলাকায় দায়িত্ব পালন করছেন।

বিজিবি সদর দফতরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় মাঠপর্যায়ের কার্যক্রম ও লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।

শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, জনসাধারণের জানমালের সুরক্ষা এবং স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে বিজিবির এ মোতায়েন ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২২ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩২ এম


রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২২ জন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযান চলাকালীন গত ২৪ ঘণ্টায় ৫২২ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সময়ে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য প্রকাশ করেন।

আটকদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৩ জন, লালবাগ বিভাগ থেকে ৪৩ জন, ওয়ারী বিভাগ থেকে ৪৯ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৬ জন, তেজগাঁও বিভাগ থেকে ৯৪ জন, মিরপুর বিভাগ থেকে ১৬৬ জন, গুলশান বিভাগ থেকে ৫৩ জন, উত্তরা বিভাগ থেকে ৩৫ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ৩ জনকে আটক করা হয়েছে।

অভিযানের সময় ১ শত গ্রাম হেরোইন, ১০ হাজার ৯২৪ পিস ইয়াবা, ২১ কেজি ৭০০ গ্রাম গাঁজা এবং ২০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।

আকতার হোসেন জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং তাদের আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজে ৪ দেশকে ছাড় পাচ্ছে, জানাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০০ এম


হরমুজে ৪ দেশকে ছাড় পাচ্ছে, জানাল ইরান

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধ থাকা সত্ত্বেও ইরান চারটি দেশকে ছাড় দিয়েছে। ভারত, চীন, ইরাক এবং কাতারকে এই সুবিধা দেওয়ার পেছনে ইরান উল্লেখযোগ্য লাভ দেখছে। তবে, এই সুবিধার সঙ্গে কিছু শর্তও রয়েছে।

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির উপপ্রধান আমির হায়াত মোঘাদ্দাম জানিয়েছেন, এই সুবিধার বিনিময়ে ভারত থেকে ওষুধ এবং চীনের কাছ থেকে রাজনৈতিক সমর্থন পাবে তেহরান।

এছাড়া, ভারত ও চীনের জাহাজ থেকে ট্রানজিট ফি আদায় করবে ইরান। কাতারের জাহাজ বিনা শুল্কে চলাচল করবে। তবে, অন্যান্য দেশগুলো কবে এবং কখন হরমুজে চলাচলের সুযোগ পাবে, সে বিষয়ে তেহরান কোনো তথ্য জানায়নি।

নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক এবং লিবিয়ায় অস্ট্রিয়ার সাবেক প্রতিরক্ষা অ্যাটাশে উলফগ্যাং পুস্তাই ইরানের এই সিদ্ধান্তকে কৌশলগত পদক্ষেপ হিসেবে বিবেচনা করছেন।

তিনি কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরাকে বলেছেন, "বিভিন্ন কারণে এটি তেহরানের একটি কৌশলী পদক্ষেপ।" তিনি আরও জানান, উদ্যোগটি সফল হলে ইরানের উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আয় হবে, কারণ চীন ইরানের অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা।

পুস্তাই বলেন, কাতার ও ভারতকে ছাড় দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কৌশলের প্রতি সমর্থন দুর্বল করার চেষ্টা করছে ইরান। বিশেষ করে কাতারের জাহাজকে ট্রানজিট ফি দিতে হচ্ছে না।

তিনি উল্লেখ করেন, কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) বহু ক্রেতা রয়েছে, তাই দেশটির জাহাজ চলাচলে ছাড় দেওয়াও ইরানের কৌশলের গুরুত্বপূর্ণ অংশ।

তবে, এই ছাড় যুক্তরাষ্ট্রের অবরোধের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের বন্দর থেকে আসা-যাওয়া করা সব দেশের জাহাজই অবরোধের আওতায় থাকবে। তবে, ইরানের বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট নয়, এমন জাহাজের চলাচলে বাধা নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%