ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ মৃত্যুর সংখ্যা বেড়ে ৫


চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ মৃত্যুর সংখ্যা বেড়ে ৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়িয়েছে। চট্টগ্রাম মেডিক্যালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ তথ্য জানিয়েছেন।

এ ঘটনার ফলে আরও কিছু শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে ইয়ার্ডের একটি জাহাজে হাউসকিপিংয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: ভলাকুট বিএনপির রাজনীতিতে এখনো আলোচনায় দুই সহোদর আয়ূব ও সোয়াব খান

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানাচ্ছেন, সীতাকুণ্ড থেকে ৬ শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হলে দুপুর সাড়ে ১২টা নাগাদ কর্তব্যরত চিকিৎসক পাঁচ শ্রমিককে মৃত ঘোষণা করেন। আরেকজনকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ফেরদৌস স্টিলের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ জানিয়েছেন, ইয়ার্ডের সেফটি টিম প্রথমে একটি ট্যাংক থেকে গ্যাস নির্গমনের বিষয়টি দেখতে পায়। পরে সেফটি টিমের কয়েকজন সদস্য গ্যাস লিকের বিষয়টি পরীক্ষা করতে গেলে কয়েকজন শ্রমিক আহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি উল্লেখ করেন, এখন পর্যন্ত আমাদের জানতে পেরেছি, তিনজন শ্রমিক মারা গেছেন।

তবে আহতদের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন ফেরদৌস ওয়াহিদ।

আরও পড়ুন: শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়,

এ বিষয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) উপমহাপরিদর্শক (ডিআইজি) মাহবুবুল হাসান বলেছেন, আমরা ১০ জন শ্রমিক আহত হওয়ার খবর পেয়েছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫৫ পি.এম


‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর

অস্ট্রেলিয়ার কট্টর ডানপন্থী দল ‘ওয়ান নেশন’-এর মতাদর্শের বিরুদ্ধে অবস্থান নিয়ে শুক্রবার একটি বক্তৃতায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বহুসংস্কৃতিবাদের পক্ষে জোরালো যুক্তি উপস্থাপন করবেন। তিনি বিষয়টিকে ‘অস্ট্রেলিয়ার একমাত্র চিরন্তন রূপ’ হিসেবে অভিহিত করবেন।

মালয়েশিয়ায় জন্ম নেওয়া ওং, অস্ট্রেলিয়ার প্রথম এশীয়-অস্ট্রেলীয় ফেডারেল মন্ত্রী। সিডনির লোয়ি ইনস্টিটিউটে দেওয়া বক্তৃতায় তিনি অস্ট্রেলিয়াকে বিভক্ত করার চেষ্টাকারী এমন ‘বাইরের এবং ভেতরের শক্তিগুলো’ সম্পর্কে সতর্ক করবেন। সাথেসাথেই, তিনি ব্যবসা এবং খেলাধুলায় শরণার্থীদের সাফল্যের কথা তুলে ধরবেন।

সিডনি থেকে এ খবরটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। জনশুমারির তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ার অর্ধেক লোক হয় বিদেশে জন্মগ্রহণ করেছে, নয়তো তাদের বাবা-মায়ের অন্তত একজন বিদেশে জন্মেছেন।

এএফপির কাছে আসা বক্তৃতার লিখিত কপিতে উল্লেখ করা হয়েছে, বহুসাংস্কৃতিক অস্ট্রেলিয়া হল একমাত্র অস্ট্রেলিয়া যা সবসময় এখানে ছিল। ‘এক সংস্কৃতির’ অস্ট্রেলিয়ার ‘বিষণ্ন কল্পনা’ দেশের আন্তর্জাতিক নিরাপত্তা ও বাণিজ্যিক সম্পর্কের মধ্যে ক্ষতি করতে পারে।

জনমত জরিপ অনুযায়ী, পলিন হ্যানসনের ওয়ান নেশন দল চলতি বছর জনপ্রিয়তায় ব্যাপকভাবে এগিয়ে গিয়ে দেশের সবচেয়ে জনপ্রিয় দলে পরিণত হয়েছে। ২০২৮ সালের পরবর্তী নির্বাচনে দলটি ‘কিংমেকার’ বা সরকার গঠনে নির্ণায়ক ভূমিকা নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

হ্যানসনকে দীর্ঘদিন ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিংবা ফ্রান্সের মেরিন লে পেনের সঙ্গে তুলনা করা হয়ে আসছে। তিনি ‘এক সংস্কৃতির’ অস্ট্রেলিয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ওয়ান নেশন চায়, অস্ট্রেলিয়া আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করুক এবং বৈদেশিক সহায়তা কমিয়ে দিক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় গণশুনানি ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫৮ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ায় গণশুনানি ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর সহযোগিতায় ভূমিসেবায় গতিশীলতা আনয়ন, স্বচ্ছতা বৃদ্ধি এবং জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে একটি গণসচেতনতা বৃদ্ধি কার্যক্রম ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

এই কার্যক্রমটি বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার রামরাইল ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান। টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মো. আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন, সাহিত্য অ্যাকাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আরজু, তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ, হৃদয় কামাল এবং রামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান সেলিম প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের বিমান বদল নিয়ে ইরানের ব্যঙ্গ, ‘শিগগিরই ডাস্টবিনে লুকোবেন’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০১:০০ পি.এম


ট্রাম্পের বিমান বদল নিয়ে ইরানের ব্যঙ্গ, ‘শিগগিরই ডাস্টবিনে লুকোবেন’

তুরস্ক সফর পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গোপন বিমান পরিবর্তনের সংবাদ প্রকাশ পেতেই বিশ্ব রাজনীতি এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। ইসলামিক প্রজাতন্ত্র ইরান ট্রাম্পের এই পদক্ষেপটিকে ইরানের সামরিক শক্তির ভয়েই ঘটেছে বলে দাবি করছে এবং এটি নিয়ে তীব্র ব্যঙ্গ-বিদ্রূপও করতে শুরু করেছে ইরান। তেহরান এই ঘটনা মার্কিন প্রেসিডেন্টের জন্য চরম ‘অপমান ও লাঞ্ছনা’ বলে অভিহিত করেছে।

ঘটনার বিশদে জানা গেছে, ট্রাম্প নেটো সম্মেলনে যোগ দিতে আঙ্কারায় অবস্থান করছিলেন। সফরের শেষ দিন মার্কিন গোয়েন্দারা জানতে পারে যে, প্রেসিডেন্টকে বহনকারী বিশেষ বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’ সম্ভাব্য ক্ষেপণাস্ত্রের নিশানায় পরিণত হতে পারে। এটি একটি তাৎক্ষণিক এবং অত্যন্ত নির্ভরযোগ্য হুমকি হিসেবে চিহ্নিত করে ট্রাম্পকে গোপনে একটি ছোট সি-৩২এ বিমানে স্থানান্তরিত করা হয়। দ্য নিউ ইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্ক সফরের সময় ট্রাম্প যে হোটেলে ছিলেন, তার অবস্থান এমনকি তিনি যে তলার কক্ষে ছিলেন তা ইরানের কাছে নির্ভুলভাবে জানা ছিল। এই তথ্য ফাঁস হওয়ার পর মার্কিন প্রশাসন ও গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।

গত ৮ জুলাই তুরস্ক ত্যাগ করার সময় ট্রাম্প ও তাঁর হাতে গোনা কয়েকজন সফরসঙ্গীকে এয়ার ফোর্স ওয়ান থেকে সরানো হয় এবং একটি খাদ্য সরবরাহকারী ট্রাকে করে ছোট বিমানে উঠানো হয়। অন্যদিকে, মূল এয়ার ফোর্স ওয়ানে তবে জ্যেষ্ঠ কর্মকর্তারা, হোয়াইট হাউসের কর্মীবৃন্দ এবং সফররত সাংবাদিকদের নিয়ে আলাদাভাবে উড্ডয়ন করানো হয়।

মার্কিন প্রশাসনের এই বিশেষ আতঙ্ক ইতিমধ্যে বিশ্বজুড়ে হাসির বিষয় হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরানি দূতাবাস তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ট্রাম্পের উদ্দেশ্যে মন্তব্য করে লিখেছে, ‘খুব শিগগিরই ট্রাম্প ডাস্টবিনে গিয়ে লুকোবেন।’ তাদের সঙ্গে একটি খাবারভর্তি বাক্সের মধ্যে ট্রাম্পের একটি ব্যঙ্গাত্মক ছবি পোস্ট করা হয়, যা ব্যাপকভাবে ভাইরাল হয়। এছাড়া, তেহরানের বিভিন্ন স্থানে টাঙানো বিলবোর্ড ও ম্যুরালে ট্রাম্পের কফিনে শোয়া বা সমুদ্রে ডুবে যাওয়ার ছবি এঁকে মার্কিন প্রেসিডেন্ট এবং ইসরায়েলকে কঠোর বার্তা পাঠানো হচ্ছে।

উল্লেখ্য, চলমান যুদ্ধের প্রথম দিনে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার মৃত্যুর পর তার উত্তরসূরি এবং নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি প্রতিশোধ নেওয়ার শপথ গ্রহণ করেছেন।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ-এর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার উপপরিচালক আলী ওয়ায়েজ এই বিষয়ে মন্তব্য করেছেন, ইরানি কট্টরপন্থীরা যারা দেশটির সর্বোচ্চ নেতা ও জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ নিতে মুখিয়ে রয়েছে, তারা যুক্তরাষ্ট্রের এই ভয় এবং প্রেসিডেন্ট ট্রাম্পের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখে আনন্দ পাচ্ছে। তবে ইরান বিমান পরিবর্তন বা মার্কিন নথির বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য করেনি এবং এ বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকেও তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এছাড়া, ২০২৪ সালে ট্রাম্পকে হত্যার চেষ্টার অভিযোগে এক ইরানি নাগরিকের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগ অভিযোগ দায়ের করেছিল, যা তেহরান সম্পূর্ণ অস্বীকার করেছে। বর্তমানে পারস্য উপসাগরে স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে গভীর অচলাবস্থা বিদ্যমান।

২০১৮ সালে ইরাকের আল-আসাদ ঘাঁটিতে ট্রাম্পের গোপন সফরের কথা স্মরণ করে তিনি একবার বলেছিলেন, অন্ধকারের মধ্যে বাতি নিভিয়ে, জানালা বন্ধ করে বিমানে ভ্রমণ করার অভিজ্ঞতা আগে কখনো দেখেননি। সব মিলিয়ে, ইরানের ভয়ে ট্রাম্পের এই নজিরবিহীন ক্যাটারিং ট্রাকে করে বিমান পরিবর্তনের ঘটনা মার্কিন সামরিক ও নিরাপত্তাব্যবস্থার ভাবমূর্তিকে নতুন প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে ভোররাতে বিএমপির সাঁড়াশি অভিযান, কেডিসি বস্তি ও স্টেডিয়াম কলোনিতে তল্লাশি

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০১:০২ পি.এম


বরিশালে ভোররাতে বিএমপির সাঁড়াশি অভিযান, কেডিসি বস্তি ও স্টেডিয়াম কলোনিতে তল্লাশি

বরিশাল নগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। শুক্রবার (১৪ আগস্ট) ভোর ৫টা ৪৫ মিনিট থেকে প্রায় তিন ঘণ্টাব্যাপী নগরীর কেডিসি বস্তি, স্টেডিয়াম কলোনি ও আশপাশের এলাকায় এ আকস্মিক সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।

বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার, পিপিএমের নেতৃত্বে দক্ষিণ বিভাগ, গোয়েন্দা বিভাগ (ডিবি) ও সদর দপ্তর বিভাগের সমন্বয়ে গঠিত বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানের মূল লক্ষ্য ছিল চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নগরীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশের নজরদারি জোরদার করা।

ভোর থেকে পুলিশ সদস্যরা কেডিসি বস্তি, স্টেডিয়াম কলোনি ও এর আশপাশের বিভিন্ন স্থানে আকস্মিকভাবে অভিযান ও তল্লাশি চালান। এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও পুলিশের তৎপরতা নিয়ে ব্যাপক সাড়া দেখা যায়।

বিএমপি জানিয়েছে, অভিযান চলাকালে এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে পুলিশকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেন। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে অপরাধী ও মাদক সংশ্লিষ্টদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীতে মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান ও নজরদারি আরও জোরদার করা হবে।

তবে এ অভিযানে কাউকে আটক বা কোনো মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে কি না, সে বিষয়ে বিএমপির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%