ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চলমান আন্দোলন ঘিরে গাজীপুরায় যুবদলের রাজপথে অবস্থান ও বিক্ষোভ মিছিল


চলমান আন্দোলন ঘিরে গাজীপুরায় যুবদলের রাজপথে অবস্থান ও বিক্ষোভ মিছিল

গাজীপুরে শ্রমিক আন্দোলনের নামে সড়ক অবরোধ, পোশাক কারখানায় ভাঙচুর এবং নাশকতা ও সহিংস কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে গাজীপুর মহানগর যুবদল। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় গাজীপুরের গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় মহানগর যুবদলের সভাপতি সাজেদুল ইসলামের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ ফয়সাল হোসেন, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক ও টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মোহাম্মদ সুমন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপু, ছাত্রদল নেতা মিরনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অবস্থান কর্মসূচিতে বক্তব্যে সাজেদুল ইসলাম বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা বরদাশত করা হবে না। তিনি আরও বলেন, শ্রমিক আন্দোলনের আড়ালে কোনো বহিরাগত কিংবা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে তা প্রতিরোধে যুবদলের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকবেন। জনগণের জানমালের নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে তাঁরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। তিনি নেতাকর্মীদের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান। পরে গাজীপুরা বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় গাজীপুরা বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‎রাঙ্গামাটির কলেজ গেইট যাত্রী ছাউনি দখলমুক্ত করলেন পুলিশ সুপার

আন্তর্জাতিক ডেস্ক

‎মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি প্রতিনিধি

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৯ এম


‎রাঙ্গামাটির কলেজ গেইট যাত্রী ছাউনি দখলমুক্ত করলেন পুলিশ সুপার

‎‎রাঙ্গামাটি শহরের কলেজ গেট এলাকার যাত্রী ছাউনিতে অবৈধ দখল উচ্ছেদ করে তা দখলমুক্ত করেছেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। একই সঙ্গে যাত্রী ছাউনিতে অবৈধভাবে স্থাপন করা গ্রিল ও অন্যান্য সরঞ্জাম জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সরেজমিনে বিষয়টি নজরে আসার পর পুলিশ সুপার যাত্রী ছাউনিটি পরিদর্শন করেন। এ সময় ছাউনির জায়গা দখল করে বিভিন্ন সরঞ্জাম রাখার বিষয়টি দেখতে পান তিনি। পরে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে ছাউনিটি যাত্রীদের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করা হয়।
‎
‎পুলিশ সুপারের নির্দেশে অবৈধভাবে স্থাপিত গ্রিল ও অন্যান্য সরঞ্জাম জব্দের উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে যাতে যাত্রী ছাউনিটি পুনরায় দখল বা ব্যক্তিগত কাজে ব্যবহার করা না হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
‎
‎স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে যাত্রী ছাউনিটির একটি অংশ দখল হয়ে থাকায় সাধারণ যাত্রীদের সেখানে বসার ও অপেক্ষা করার সুযোগ কমে গিয়েছিল। পুলিশ সুপারের সরাসরি হস্তক্ষেপে ছাউনিটি দখলমুক্ত হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেন।
‎
‎সংশ্লিষ্টরা বলছেন, জনসাধারণের ব্যবহারের জন্য নির্মিত স্থাপনা অবৈধভাবে দখল বা ব্যক্তিগত কাজে ব্যবহার করা হলে তা জনদুর্ভোগ সৃষ্টি করে। এ ধরনের দখলের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা অব্যাহত রাখার প্রয়োজন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী ও সিরাজগঞ্জের যেসব এলাকায় আজ ও কাল দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৭ এম


রাজশাহী ও সিরাজগঞ্জের যেসব এলাকায় আজ ও কাল দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না

রাজশাহী ও সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকবে। উপকেন্দ্রের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শুক্রবার রাজশাহীতে পাঁচ ঘণ্টা এবং আগামীকাল শনিবার সিরাজগঞ্জে ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ থাকবে না।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এবং সিরাজগঞ্জের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ থেকে পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে জানানো হয়েছে যে, বার্ষিক মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিক্রয় ও বিতরণ বিভাগ-৫-এর আওতাধীন ৩৩/১১ কেভি কাটাখালী উপকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। ফলে শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

অন্যদিকে, নেসকো সিরাজগঞ্জের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে জানানো হয়েছে, বাহিরগোলা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের বার্ষিক মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর আওতাধীন সব এলাকায় শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এলাকাগুলো হলো- বাহিরগোলা রোড, মুজিব সড়ক, ডিসি অফিস রোড, থানা রোড, দরগাপটি বেপারীপাড়া, খান সাহেবের মাঠ এলাকা, আরশীনগর, নতুন পোস্ট অফিস রোড, এস এস রোড, বড় বাজার, বাজার স্টেশন, মোক্তারপাড়া, বানিয়াপট্টি, ১ ও ২ নং খলিফাপট্টি, পৌরসভা রোড, সারঘাট, শিক্ষা অফিস, সদর হাসপাতাল, কালীবাড়ি, গয়লা, একডালা, একডালা পুর্নবাসন, কোল গয়লা, বি, এ কলেজ রোড, ফায়ার সার্ভিস রোড, ভিক্টোরিয়া কোয়াটার, দত্তবাড়ী, দত্তবাড়ী ব্রিজ, কোবদাসপাড়া, রানীগ্রাম, রাণীগ্রাম মধ্যপাড়া, কুশাহাটা, গুণেরগাঁতী, জানপুর জানপুর ব্যাংকপাড়া, বাহিরগোলা গুড়ের বাজার, নতুন ভাঙ্গাবাড়ী, রহমতগঞ্জ, তেলকুপি, ধীতপুর আলাল, বহুলী, শালুয়াভিটা, খোকশাবাড়ী, ফকিরতলা, নলিছাপাড়া ও এর আশপাশের এলাকা।

নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার বাতাসের মান কিছুটা উন্নতি, তবে দূষণের মাত্রা বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৭ এম


ঢাকার বাতাসের মান কিছুটা উন্নতি, তবে দূষণের মাত্রা বাড়ছে

জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন কারণে বিশ্বব্যাপী বায়ুদূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশও এই প্রভাব থেকে মুক্ত নয়। বৃষ্টির ফলে ঢাকার বাতাস কিছুদিনের জন্য পরিষ্কার থাকলেও, দূষণের মাত্রা আবারও বৃদ্ধি পাচ্ছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার অবস্থান বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম। শহরটির বায়ুমান সূচক (একিউআই) ১৮৯, যা অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত। গত বৃহস্পতিবার একই সময়ে বায়ুমান সূচক ছিল ২৩৯। অর্থাৎ, রাজধানীর বাতাসের মানে কিছুটা উন্নতি হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমান সূচকের পরিবর্তন ঘটতে পারে।

আজ বিশ্বের দূষিত শহরের তালিকার প্রথম চারটি শহরের বাতাস খুব অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এই শহরগুলো হলো আফগানিস্তানের কাবুল, পাকিস্তানের লাহোর, ভারতের দিল্লি ও কলকাতা। শহগুলোর বায়ুমান সূচক যথাক্রমে ২৯৭, ২৯৩, ২৬৪ ও ২৩৪।

ঢাকা ছাড়াও বায়ুমান সূচক অস্বাস্থ্যকর পর্যায়ে থাকা অন্যান্য শহরের মধ্যে রয়েছে কাতারের দোহা, বাহরাইনের মানামা, পাকিস্তানের করাচি, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, ভারতের মুম্বাই ও ভিয়েতনামের হ্যানয়।

এছাড়া, তালিকায় ১১টি শহরের বায়ুমান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এই শহগুলো হলো চীনের উহান, সাংহাই, শেনজেন ও চেংদু, উগান্ডার কাম্পালা, যুক্তরাজ্যের বার্মিংহাম, ভিয়েতনামের হো চি মিন সিটি, মিয়ানমারের ইয়াঙ্গুন, মিসরের কায়রো, সৌদি আরবের রিয়াদ এবং মেক্সিকোর মেক্সিকো সিটি।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বলে গণ্য করা হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয়।

সূচক ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে এটি অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ পর্যন্ত খুব অস্বাস্থ্যকর এবং ৩০০-এর বেশি হলে বাতাসের মান বিপজ্জনক হিসেবে ধরা হয়।

বায়ুদূষণ বৃদ্ধি পেলে সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে থাকেন শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্ট ও হৃদ্‌রোগে আক্রান্ত ব্যক্তিরা। এই অবস্থায় দূষিত বাতাসে দীর্ঘক্ষণ বাইরে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়। একান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া এড়িয়ে চলার পাশাপাশি বাইরে গেলে উপযুক্ত মাস্ক ব্যবহার করা জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাইবার হামলার শিকার এএফপি, নিরাপত্তার জন্য প্ল্যাটফর্ম বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৭ এম


সাইবার হামলার শিকার এএফপি, নিরাপত্তার জন্য প্ল্যাটফর্ম বন্ধ

ফ্রান্সের প্যারিসভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির (এজেন্সি ফ্রান্স-প্রেস) কনটেন্ট আদান-প্রদানের প্ল্যাটফর্ম ‘এএফপি ফোরাম’ সাইবার হামলার শিকার হয়েছে। এই ঘটনার পর নিরাপত্তার স্বার্থে সংস্থাটি প্ল্যাটফর্মটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। খবর আনাদোলুর 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংবাদ সংস্থাটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই তথ্য প্রকাশ করেছে।

সংস্থাটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পাঠানো অভ্যন্তরীণ এক ইমেইলে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত ১টা ৩০ মিনিটে (প্যারিসের স্থানীয় সময়) সাইবার হামলাটি শুরু হয়। হামলার লক্ষ্য ছিল এএফপি ফোরাম, যেখানে গ্রাহকরা সংবাদ সংস্থাটির বিভিন্ন কনটেন্ট দেখতে ও ডাউনলোড করতে পারেন।

ইমেইলে উল্লেখ করা হয়েছে, ‘সিস্টেমে অনুপ্রবেশের বিষয়টি শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের প্রযুক্তি দল হামলা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এএফপি ফোরাম বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্ল্যাটফর্মটি বন্ধ থাকবে।’

এদিকে, প্ল্যাটফর্মটি বন্ধ থাকলেও গ্রাহকদের সেবা অব্যাহত রাখতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে এএফপি।

সংস্থাটি আরও জানায়, সাইবার হামলার ঘটনা তদন্তে বাইরের বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত হামলার পেছনে কারা রয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

এএফপি বলছে, হামলার উৎস ও উদ্দেশ্য শনাক্তে তদন্ত চলছে।

সাম্প্রতিক মাসগুলোতে ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশে বেসরকারি প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার ওপর একের পর এক সাইবার হামলার ঘটনা ঘটছে। এসব হামলার মধ্যে কিছু সংঘবদ্ধ অপরাধী চক্র দ্বারা চালানো হয়েছে আর্থিক লাভের উদ্দেশ্যে, আবার কিছু হামলার লক্ষ্য ছিল বিভিন্ন দেশে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করা।

এ পরিস্থিতির মধ্যেই আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির গুরুত্বপূর্ণ কনটেন্ট প্ল্যাটফর্মে সাইবার হামলার ঘটনা ঘটেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%