০৪:১০ পি.এম
নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি প্রিমিয়ার লিগের একটি ম্যাচ চলাকালীন ঘটে একটি গুরুতর ঘটনা। এই ম্যাচটির দায়িত্ব পালনের সময় আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজের মুখের এক পাশে বলের আঘাত লাগে। ঘটনাটি ঘটে ১৮তম ওভারে, যখন আশিস মিনারের করা বলে নিউ দিল্লি টাইগার্সের ব্যাটার লক্ষ্য থারেজার খেলা ‘স্ট্রেইট ড্রাইভ'-এর কারণে। ঘটনার পরপরই থারেজা হতভম্ব ও বিচলিত অবস্থায় দেখা যায়।
বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ধর্মেশ ভরদ্বাজকে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য আইসিইউতে নেওয়া হয়েছিল। টুর্নামেন্টের আগের একটি ম্যাচে ভরদ্বাজের কাঁধেও আঘাত লেগেছিল। ধর্মেশ ভরদ্বাজ একজন বিসিসিআই-তালিকাভুক্ত ভারতীয় ক্রিকেট আম্পায়ার, যিনি পূর্বে দিল্লি প্রিমিয়ার লিগে আম্পায়ারিং করার অভিজ্ঞতা রাখেন।
এদিকে, ওইদিন ইস্ট দিল্লি রাইডার্স প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৯২ রানের শক্তিশালী সংগ্রহ দাঁড় করায়। উদ্বোধনী জুটিতে মেহরা এবং রানা ৫.৪ ওভারে ৬২ রান যোগ করেন। মেহরা ২১ বলে ৩৫ রান এবং রানা ২২ বলে ৩৩ রান করেন। পরবর্তীতে ময়াঙ্ক রাওয়াত ২৩ বলে ৪০ রান এবং সূর্যंश রায়না ২১ বলে ৩৩ রান করে দলের জন্য ১৯২ রানে পৌঁছাতে সহায়তা করেন।
আরও পড়ুন: প্রথমবারের মতো শুরু হচ্ছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ
নিউ দিল্লি টাইগার্স ১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করলেও, তারা দ্রুত নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। ১০.২ ওভারে টাইগার্স ৯৪ রানে ৪ উইকেট হারায়। টাইগার্সরা শেষ পর্যন্ত ১৫৬ রানে অল-আউট হয়ে যায় এবং ৩৬ রানের ব্যবধানে ম্যাচটি তাদের হারতে হয়।
রাইডার্সদের হয়ে বোলিংয়ে আশিস মিনা চার ওভারে ৩২ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন। এই ম্যাচের ভেন্যু অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের মধ্যকার আন্তর্জাতিক ম্যাচও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন