ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

সৌদি বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনার জন্য নতুন নির্দেশনা


সৌদি বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনার জন্য নতুন নির্দেশনা

সৌদি আরবের যেকোনো বিমানবন্দরে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে।

সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ সংশ্লিষ্ট সব এয়ারলাইনসকে সতর্কতাসহ বেশ কয়েকটি নির্দেশনা পাঠিয়েছেন।

চিঠিতে তিনি উল্লেখ করেন, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে কার্যক্রমে উল্লেখযোগ্য বিঘ্ন ঘটছে। এই অবস্থায় সৌদি আরবে সরাসরি ও ট্রানজিট ফ্লাইট পরিচালনাকারী সব এয়ারলাইনসকে অবিলম্বে নির্দেশনাগুলো কার্যকর করার জন্য বলা হয়েছে।

আরও পড়ুন: তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ

নির্দেশনার মধ্যে রয়েছে, ফ্লাইটের বিলম্ব, বাতিল বা সময়সূচি পরিবর্তনের বিষয়ে ক্ষতিগ্রস্ত যাত্রীদের এসএমএস, ফোনকল, ইমেইল, এয়ারলাইনসের ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্যান্য মাধ্যমে জানাতে হবে। পাশাপাশি ফ্লাইটের সর্বশেষ অবস্থা, পরিবর্তিত যাত্রার সময়, পুনরায় বুকিং, টিকিটের অর্থ ফেরত এবং অন্যান্য প্রযোজ্য ব্যবস্থা সম্পর্কে স্পষ্ট তথ্য প্রদান করতে হবে।

ভিসার মেয়াদ বাড়ানো বা অভিবাসন-সংক্রান্ত সহায়তার প্রয়োজন হলে সংশ্লিষ্ট এয়ারলাইনসকে যাত্রীদের সৌদি কর্তৃপক্ষ, ঢাকায় সৌদি দূতাবাস এবং অন্যান্য উপযুক্ত সংস্থার সঙ্গে যোগাযোগে সহায়তা করার নির্দেশ দেওয়া হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থানরত কিংবা পরিস্থিতি সম্পর্কে অজ্ঞতার কারণে সেখানে আসা ক্ষতিগ্রস্ত যাত্রীদের যথাযথ সহায়তা নিশ্চিত করতে হবে। তাদের বসার ব্যবস্থা, পানীয় জল, নাশতা, খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে হবে। বিশেষ করে বয়স্ক, শিশু, প্রতিবন্ধী ও অন্যান্য ঝুঁকিপূর্ণ যাত্রীদের প্রতি বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ফ্লাইট পরিচালনায় বিঘ্নের বিষয়ে সমন্বয়ের জন্য প্রতিটি সংশ্লিষ্ট এয়ারলাইনসকে অবিলম্বে একজন দায়িত্বশীল কর্মকর্তা নিয়োগ দিতে হবে। ওই কর্মকর্তার নাম, পদবি, মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা দ্রুত বিমানবন্দরের ফ্লাইট ম্যানেজমেন্ট বিভাগকে জানাতে হবে। পরিস্থিতি চলাকালে তাঁকে সার্বক্ষণিক যোগাযোগের জন্য প্রস্তুত থাকতে হবে।

আরও পড়ুন: মকবুল হত্যা মামলায় সুলতান মনসুর ও মঈনউদ্দিনকে গ্রেপ্তার দেখাল আদালত

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, কোনো ক্ষতিগ্রস্ত যাত্রীকে অসহায় অবস্থায় ফেলে রাখা যাবে না। প্রত্যেক যাত্রীর সঙ্গে সহানুভূতিশীল আচরণ করতে হবে এবং পরিস্থিতি সম্পর্কে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য দিয়ে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে যাওয়ায় ফরিদপুরে যুবক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৫৪ পি.এম


স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে যাওয়ায় ফরিদপুরে যুবক নিহত

ফরিদপুরের ভাঙ্গায় একটি তেলবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষের ফলে রাকেশ মজুমদার (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় তার স্ত্রী মুন্নি মন্ডল (২০) গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যার দিকে, যখন ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর বাসস্ট্যান্ডে ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কে তারা চলছিলেন।

প্রথমে আহতদের ভাঙ্গা থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে রাকেশের মৃত্যু ঘটে।

রাকেশ মজুমদার মাদারীপুর জেলার রাজৈর উপজেলার সাতপাড়া গ্রামের প্রণব মজুমদারের পুত্র। আহত মুন্নি মন্ডল ভাঙ্গা উপজেলার চান্দ্রা গ্রামের পরিমল মন্ডলের কন্যা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাকেশ তার স্ত্রীকে নিয়ে একটি পালসার মোটরসাইকেলে ফরিদপুর থেকে ভাঙ্গার দিকে আসছিলেন। সন্ধ্যার সময় মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে দুজনই গুরুতর আহত হয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ভাঙ্গা থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে রাকেশ মজুমদার মারা যান। তার স্ত্রী মুন্নি মন্ডল স্বামীর মৃতদেহ নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে যান।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. হাসান বলেন, "আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও তেলবাহী ট্রাকটি জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে আসি। আহত রাকেশ মজুমদার হাসপাতালে মারা গেছেন।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার সন্ত্রাসী গোষ্ঠীর হাতিয়ার হতে পারে: স্পিকার মাইক জনসন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৫৬ পি.এম


মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার সন্ত্রাসী গোষ্ঠীর হাতিয়ার হতে পারে: স্পিকার মাইক জনসন

ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন, একজন সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করার দৃশ্য সরাসরি সম্প্রচার করার পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি আশঙ্কা করছেন যে, এই ধরনের সম্প্রচার ভবিষ্যতে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সদস্য সংগ্রহের জন্য একটি হাতিয়ার হিসেবে কাজ করতে পারে।

এএফপি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, সোমবার সিবিএস নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে জনসন তার উদ্বেগের কথা তুলে ধরেন।

৫৬ বছর বয়সী নিদাল হাসানকে আগামী ৩ ডিসেম্বর টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। ২০০৯ সালে ওই ঘাঁটিতে গুলি চালিয়ে ১৩ জনকে হত্যার জন্য তাকে এই সাজা দেওয়া হয়।

১৯৪৫ সালের পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করার এটি প্রথম ঘটনা হতে পারে। তবে, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। কংগ্রেসের শীর্ষস্থানীয় রিপাবলিকান নেতা জনসনও এই সমালোচনায় যোগ দিয়েছেন।

সিবিএস নিউজকে তিনি বলেন, ‘আমার উদ্বেগ হলো, এর মাধ্যমে এমন একটি ভিডিও তৈরি হতে পারে, যা ভবিষ্যতে সন্ত্রাসী সংগ্রহের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে।’

তিনি আরও বলেন, ‘এর নীতিগত প্রভাব সম্পর্কে আমাদের ভালোভাবে চিন্তাভাবনা করতে হবে।’

জনসন, রিপাবলিকান এই আইনপ্রণেতা, জানান, মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচার করা হলেও তিনি তা দেখবেন না।

জনসন বলেন, ‘আমার কয়েকজন সহকর্মীরও এ বিষয়ে উদ্বেগ রয়েছে।’

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ধারণার পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি বলেন, ‘আমরা নিশ্চিত করব, যাতে মানুষ এটি দেখতে পারে। এটি জনসমক্ষে অনুষ্ঠিত হবে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গিলের সেঞ্চুরি-ডাবল সেঞ্চুরির স্বীকৃতি, পঞ্চমবারের মতো মাসসেরা নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৫৬ পি.এম


গিলের সেঞ্চুরি-ডাবল সেঞ্চুরির স্বীকৃতি, পঞ্চমবারের মতো মাসসেরা নির্বাচিত

ব্যাট হাতে ঝড় তুলেছেন শুভমান গিল। একের পর এক রেকর্ড গড়ার পর এবার তার পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন তিনি। ভারতের অধিনায়ক হিসেবে সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন গিল।

গিল পঞ্চমবারের মতো আইসিসির মাসসেরার পুরস্কার অর্জন করেছেন। এটি পুরুষ ক্রিকেটে সর্বোচ্চ পুরস্কার। পুরস্কারের প্রতিযোগিতায় গিল পেছনে ফেলেছেন সতীর্থ অভিষেক শর্মা এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে।

গত ২৭ সেপ্টেম্বর তিরুবনন্তপুরমে সিরিজের প্রথম ওয়ানডেতে ১০৮ বলে ১১০ রান করেন গিল। তবে আসল ঝড় দেখা যায় গুয়াহাটিতে, দ্বিতীয় ওয়ানডেতে। ওয়েস্ট ইন্ডিজের ৪০৫ রানের জবাবে ১৩৩ বলে অপরাজিত ২২৩ রানের ইনিংস খেলেন তিনি। ইনিংসটি সাজানো ছিল ২৬টি চার ও ৮ ছক্কায়। প্রথম দুই ওয়ানডেতে ৩৩৩ রান করেন ২৭ বছর বয়সী এই ব্যাটার। ডাবল সেঞ্চুরির দিনে রোহিত শর্মার (১০১ রান) সঙ্গে ২৫৫ রানের উদ্বোধনী জুটি গড়েন। এটি ওপেনিংয়ে ঘরের মাঠে ওয়ানডেতে ভারতের সর্বোচ্চ রেকর্ড।

সেদিন ৬২ বলে তিন অংকের দেখা পান গিল। ভারতের অধিনায়ক হিসেবে এটি ছিল দ্রুততম শতক। পরে ১১৭ বলে ডাবল সেঞ্চুরি করে ওয়ানডে ইতিহাসের দ্রুততম দ্বিশতকের মালিক হন তিনি। তার বিধ্বংসী সেঞ্চুরিতে ভারত ৩৯ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পায়। তৃতীয় ওয়ানডেতে ক্যারিবিয়ানদের কাছে হারলেও ভারত সিরিজটি ২-১ ব্যবধানে জেতে।

আইসিসির মাসসেরার পুরস্কার পেয়ে গিল বলেছেন, “পঞ্চমবারের মতো আইসিসির মাসসেরা পুরস্কার জিতে দারুণ লাগছে। এই সম্মানের জন্য নির্বাচকমণ্ডলীর কাছে আমি কৃতজ্ঞ।”

মেয়েদের মাসসেরার স্বীকৃতিও ভারতের ঘরে এসেছে। ব্যাট-বলের পারফরম্যান্সে ভারতকে এশিয়া কাপের শিরোপা এবং এশিয়ান গেমসের সোনা জেতানো শেফালি ভার্মা। ৩৬০ রান ও ৬ উইকেট নিয়ে সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। পুরস্কার জিততে ২২ বছর বয়সী ওপেনার পেছনে ফেলেছেন স্বদেশী শ্রী চরণী এবং শ্রীলঙ্কার অধিনায়ক চামিরা আতাপাত্তুকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি ফ্লাইট বাতিলে কর্মীদের ভিসা ও চাকরি হারানোর শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৫৬ পি.এম


সৌদি ফ্লাইট বাতিলে কর্মীদের ভিসা ও চাকরি হারানোর শঙ্কা

রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর সৌদি আরবগামী ফ্লাইট একের পর এক বাতিল ও স্থগিত হওয়ায় বিপাকে পড়েছেন হাজারো বাংলাদেশি কর্মী। নির্ধারিত সময়ে সৌদি আরবে পৌঁছাতে না পারলে ভিসার মেয়াদ শেষ হয়ে যেতে পারে। এতে চাকরি হারানোরও আশঙ্কা করছেন তাঁরা। বিশেষজ্ঞরা বলছেন, নিরাপত্তার স্বার্থে ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া উপায় নেই। তবে বাংলাদেশের শ্রমবাজারের স্বার্থে কূটনৈতিক আলোচনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত কর্মীদের ভিসার মেয়াদ বাড়ানোর উদ্যোগ নেওয়া জরুরি।

কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় এখন পর্যন্ত সৌদিগামী ৬১টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে প্রায় সাড়ে ৯ হাজার যাত্রী ফ্লাইটের সময়সূচি বিপর্যয়ের মুখে পড়েছেন বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। রিয়াদের পাশাপাশি দাম্মামগামী ফ্লাইটের সময়সূচিতেও বিপর্যয় দেখা দিয়েছে।

ফেনী থেকে ঢাকায় এসেছেন মোহাম্মদ রাব্বি। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুপুর ২টায় তাঁর দাম্মাম যাওয়ার কথা ছিল। বিমানবন্দরে এসে জানতে পারেন, ফ্লাইটটি বাতিল করা হয়েছে। তাঁর ভিসার মেয়াদ রয়েছে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত। এর মধ্যে সৌদি আরবে যেতে না পারলে দেশটিতে প্রবেশ করতে পারবেন না বলে আশঙ্কা করছেন তিনি।

রাব্বি বলেন, "ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে কী হবে, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন। নির্ধারিত সময়ে কাজে যোগ দিতে না পারলে বড় ধরনের সমস্যায় পড়তে পারেন তিনি।"

একই পরিস্থিতিতে পড়েছেন ফেনী থেকে আসা শুক্কুর মিয়া। সকাল ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছিলেন তিনি। উদ্দেশ্য ছিল দাম্মাম গিয়ে কাজে যোগ দেওয়া। কিন্তু ফ্লাইট বাতিল হওয়ায় এখন অনিশ্চয়তায় পড়েছেন তাঁর চাকরিও।

রাব্বি ও শুক্কুর মিয়ার মতো ছুটিতে দেশে আসা অনেক কর্মী নির্ধারিত সময়ে সৌদি আরবে ফিরতে পারছেন না। ফ্লাইট বাতিল ও সময়সূচির বিপর্যয়ে তাঁদের কর্মস্থলে ফেরার পরিকল্পনা ভেস্তে যাচ্ছে। একদিকে ভিসার মেয়াদ শেষ হওয়ার ভয়, অন্যদিকে চাকরি হারানোর শঙ্কা। সব মিলিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাঁদের।

এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদ উল আলম বলেন, "বর্তমান পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ঝুঁকি থাকলে ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত মেনে নিতে হবে। তবে যেসব কর্মী ফ্লাইট বাতিলের কারণে নির্ধারিত সময়ে সৌদি আরবে যেতে পারছেন না, তাঁদের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে সৌদি সরকারের সঙ্গে কূটনৈতিক আলোচনা করা প্রয়োজন।"

বেবিচক সূত্রে জানা গেছে, হামলার পর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। এতে সৌদিগামী ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটছে। বাতিল হওয়া ফ্লাইটের পাশাপাশি অন্যান্য ফ্লাইটের সময়সূচিতেও প্রভাব পড়ছে।

বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থানের অন্যতম প্রধান গন্তব্য সৌদি আরব। দেশটিতে কর্মরত রয়েছেন বিপুলসংখ্যক বাংলাদেশি। ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে দেরি হলে কর্মীদের কর্মস্থলে ফেরা, ভিসার মেয়াদ এবং চাকরি ধরে রাখা নিয়ে জটিলতা আরও বাড়তে পারে। তাই ক্ষতিগ্রস্ত কর্মীদের স্বার্থ রক্ষায় দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%