ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

আমরা কখনোই বিএনপির সঙ্গে আ.লীগের তুলনা করতে চাই না: সারজিস আলম


আমরা কখনোই বিএনপির সঙ্গে আ.লীগের তুলনা করতে চাই না: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘মাত্র ছয় মাস যেতে না যেতেই মানুষ বিএনপিকে নিয়ে অন্য কিছু চিন্তা করতে শুরু করেছে। তবে আমরা এখনই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করতে চাই না। আগামীতেও চাই না।’

শনিবার (২৯ আগস্ট) দুপুরে কুমিল্লা নগরীর একটি পার্টি সেন্টারে এনসিপির কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগরের সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘আওয়ামী লীগ ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে। ২০১৩ সালে শাপলা চত্বরে হত্যাকাণ্ড ঘটিয়েছে। আর ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ১ হাজার চারশরও বেশি মানুষের জীবন কেড়ে নিয়ে আরেকটি গণহত্যা ঘটিয়েছে।’

আরও পড়ুন: কীর্তনখোলা নদীতে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্ট, ৫ লাখ টাকা জরিমানা

তিনি বলেন, ‘আওয়ামী লীগ গণহত্যাকারী, আওয়ামী লীগ খুনি, আওয়ামী লীগ হচ্ছে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া একটা নরপিশাচ। তাই আমরা বিএনপিকে এখনই আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না, আগামীতেও করতে চাই না।’

এনসিপির এই নেতা আরও বলেন, বিএনপিকে নিয়ে জনগণের মধ্যে ইতোমধ্যে নানা ধরনের চিন্তা তৈরি হচ্ছে। তবে কোনো রাজনৈতিক দলকে মূল্যায়নের ক্ষেত্রে জনগণের প্রত্যাশা ও কর্মকাণ্ডই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সভায় এনসিপি নেতা সরোয়ার তুষারসহ দলের কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রবীন্দ্রবিরোধী পোস্টার সাঁটানো

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টানা তিনদিন অনুপস্থিতির পর আতলেতিকোর অনুশীলনে ফিরলেন আলভারেজ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


টানা তিনদিন অনুপস্থিতির পর আতলেতিকোর অনুশীলনে ফিরলেন আলভারেজ

আতলেতিকো মাদ্রিদের অনুশীলনে আলভারেজ ফিরে এসেছেন, তিনদিন অনুপস্থিত থাকার পর।

 

গ্রীষ্মকালীন দলবদলে আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজের বিষয়টি সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। বার্সেলোনায় যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আলভারেজ।

 

কিন্তু আতলেতিকো মাদ্রিদ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, তারা এই স্ট্রাইকারকে বার্সেলোনার কাছে বিক্রি করবে না। আলভারেজ বার্সেলোনা ছাড়া অন্য কোনো ক্লাবে যেতে পারেন।

এ কারণে ক্লাবের সাথে তার সম্পর্কের অবনতি ঘটে। অসুস্থতার কারণে তিনদিন অনুশীলনে অনুপস্থিত থাকায় তার ফিরে আসা নিয়ে নানা আলোচনা শুরু হয়।

 

সব কিছু ছাপিয়ে অবশেষে গতকাল শুক্রবার তিনি অনুশীলনে ফিরে আসেন। তবে তিনি দলের সাথে নয়, ফিটনেস কোচের অধীনে ব্যক্তিগতভাবে অনুশীলন করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, অসুস্থতার কারণে টানা তিনদিন অনুশীলনে না থাকায় সেভিয়ার বিপক্ষে ম্যাচে আলভারেজকে দেখা যাবে না। এই বিষয়টি গতকালই নিশ্চিত করেছেন কোচ দিয়েগো সিমিওনে।

 

শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে সিমিওনে বলেন, “অবশ্যই, সে আগামীকাল (শনিবার) থাকবে না।”

আলভারেজের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সিমিওনে আরো বলেন, “খেলার দিক থেকে আমার অবস্থান একই আছে। আমি নিশ্চিত করতে চাই যে, সে যেন দলের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে থাকতে পারে। আর এই মুহূর্তে আমার মনোযোগ সেভিয়া ম্যাচে।”

আলভারেজ দলের সঙ্গে অনুশীলনে ফিরে আসলে তাকে আগের মতোই গুরুত্বপূর্ণ মনে করানোর বিষয়ে সিমিওনে বলেন, “হুলিয়ান যখন আমাদের সঙ্গে অনুশীলনে ফিরবে, তখন আমরা সবসময় যা দিয়ে এসেছি, সেটাই তাকে দেব, যাতে সে বুঝতে পারে সে গুরুত্বপূর্ণ—কারণ সে আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ।”আলভারেজকে ঘিরে ট্রান্সফার টানাপোড়েন এখনও শেষ হয়নি। আর্জেন্টাইন ফরোয়ার্ড বার্সেলোনায় যেতে আগ্রহী হলেও আতলেতিকো মাদ্রিদ স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা তাকে বার্সেলোনার কাছে বিক্রি করবে না। তবে বার্সেলোনা এখনও আলভারেজকে পাওয়ার আশা ছাড়েনি।

গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো বন্ধ হতে মাত্র তিন দিন বাকি রয়েছে। ফলে আলভারেজের সামনে দুটি পথ রয়েছে—আতলেতিকোতেই থাকা, অথবা বার্সেলোনা ছাড়া অন্য কোনো ক্লাবের প্রস্তাব গ্রহণ করা। তার আতলেতিকোর সাথে চুক্তির মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত।

আলভারেজকে বিক্রি করতে হলে আতলেতিকো ১৫০ মিলিয়ন ইউরো পাওয়ার প্রত্যাশা করছে। ইংলিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আর্সেনাল তাকে দলে নিতে আগ্রহী হতে পারে। তবে লন্ডনের ক্লাবে যাওয়ার বিষয়ে আলভারেজ সম্মতি দিলেই কেবল সেই সম্ভাবনা বাস্তব রূপ নিতে পারে।

তবে আতলেতিকো আলভারেজকে ধরে রাখতে আগ্রহী। ক্লাবটির প্রধান নির্বাহী মিগেল আনহেল হিল মারিন বৃহস্পতিবার জানিয়েছেন, “আমাদের ইচ্ছা এবং আমার ব্যক্তিগত স্বপ্ন হলো, সে আমাদের সঙ্গে থাকুক এবং আতলেতিকো মাদ্রিদের হয়ে খেলা চালিয়ে যাক।”

আলভারেজ যদি আতলেতিকোর হয়ে খেলা চালিয়ে যেতে আগ্রহী না হন, সেক্ষেত্রে বিকল্প খোঁজার কথা জানিয়েছেন মারিন। সেই বিকল্পের মধ্যে বার্সেলোনা থাকবে না বলে তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে রিকশাচালককে গলা কেটে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


রংপুরে রিকশাচালককে গলা কেটে হত্যা

 

রংপুরের গঙ্গাচড়ায় ৫৫ বছর বয়সী মোখলেছুর রহমানকে গলা কেটে হত্যা করার পর দুর্বৃত্তরা তার রিকশা নিয়ে পালিয়ে গেছে। শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাতে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের শান্তিপাড়া-কাউয়াফান্দা এলাকার একটি বটগাছের নিচে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

 

মোখলেছুর রহমান গঙ্গাচড়া উপজেলার নবনীদাস পাড়ার মৃত হামিদুর রহমানের পুত্র ছিলেন। তিনি ব্যাটারিচালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত পৌনে ১২টার দিকে স্থানীয় বাসিন্দারা গজঘণ্টা ইউনিয়নের শান্তিপাড়া-কাউয়াফান্দা এলাকার একটি বটগাছের নিচে একজনের মরদেহ পড়ে থাকতে দেখতে পান। মরদেহটি দেখে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

এরপর তারা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে গঙ্গাচড়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ এবং হত্যার ধরণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

 

গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস সবুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার বিকেলে মোখলেছুর রহমান রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। পরে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে রিকশাটি নিয়ে যায়।

ওসি আরও জানান, হত্যার কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ২৭ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ২৭ জনের প্রাণহানি

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি গুদামে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এছাড়াও অনেক আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (২৯ আগস্ট) ভোরে এই হামলার হামলার পর ওই এলাকা থেকে শত শত মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

ভলোদিমির জেলেনস্কি হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে তিনি এ ঘটনায় তদন্তের পাশাপাশি সরকারের কোনো অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, এ বিষয়ে সুনির্দিষ্ট নিয়ম রয়েছে বাড়িঘর বা অন্যান্য আবাসিক এলাকার কাছাকাছি গোলাবারুদ মজুদ করা যাবে না। তবে বিস্ফোরণের কারণ কী ছিল কিংবা হামলার সময় ওই গুদামে কী ধরনের সামগ্রী রাখা ছিল, সে বিষয়ে তিনি স্পষ্টভাবে কিছু বলেননি।

কিয়েভ অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো বলেন, এই হামলায় অন্তত ৫০টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ভাগ্যবশত এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে এই সংখ্যাটিই চূড়ান্ত নাও হতে পারে। আমি নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, নিহতদের মধ্যে দিমিত্রিবকা কমিউনিটির প্রধান তারাস দিদিচও রয়েছেন, যিনি মানুষকে উদ্ধারের কাজে নিয়োজিত ছিলেন। তিনি আরও বলেন, এ বিষয়ে অবশ্যই যথাযথ সিদ্ধান্ত বা পদক্ষেপ নেওয়া হবে। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, একটি ড্রোন মিলা শহরের একটি প্রতিষ্ঠানের প্রাঙ্গণে  আঘাত হেনেছে। এতে আরও বলা হয়, ওই প্রতিষ্ঠানের প্রাঙ্গণে ব্যাপক অগ্নিকাণ্ড শুরু হয় এবং একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকে।

এদিকে হামলার পর কিয়েভ অঞ্চলের বুচা জেলায় জরুরি সেবাকর্মী ও স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে কাজ করছে। প্রধানমন্ত্রী সের্গেই কোরেটস্কি দুঃখ প্রকাশ করে বলেন, কিয়েভের কাছে ভিশনেভে এলাকায় জুলাই মাসে গোলাবারুদের গুদামে হওয়া আগের প্রাণঘাতী হামলার পরও কোনো ‘শিক্ষা’ নেওয়া হয়নি। সেই তদন্তে রাষ্ট্রায়ত্ত কোম্পানিটির গুরুতর গাফিলতি বেরিয়ে এসেছিল। আবাসিক ভবনগুলোর কাছাকাছি অবস্থান সত্ত্বেও তারা নিরাপত্তা মানদণ্ড মেনে চলেনি।

সূত্র: সিএনএন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী গ্রেপ্তারের পর কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী গ্রেপ্তারের পর কারাগারে

যাত্রাবাড়ী থানার পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া নারীকে গ্রেপ্তার করার পর কারাগারে পাঠানো হয়েছে। হত্যার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এই নারীকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২৯ অগাস্ট) বিকেলে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম ওই সন্দিগ্ধ আসামি মিতুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

প্রসিকিউশন বিভাগের এসআই মহিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন, তবে ওই দিন আসামিপক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। এর আগে, গত রাত ১২টার দিকে কেরানীগঞ্জের কদমতলী এলাকা থেকে মিতুকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার, মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই সৌমিত্র সরকার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

কারাগারে পাঠানোর আবেদনে উল্লেখ করা হয়েছে, যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার হওয়ার পর ২৪ অগাস্ট মিতুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

 

জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা এসআই হাসান কবির তাকে থানায় নিয়ে আসেন। এ সময় মিতুর সঙ্গে তার দুই বছর পাঁচ মাসের শিশু সন্তানও ছিল। তাকে ঘটনার বিষয়ে বিভিন্ন সময়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ২৭ অগাস্ট সকালে রিমান্ড শেষে মিতুকে আদালতে পাঠানোর আগে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরীক্ষা শেষে সকাল সাড়ে ৭টার দিকে থানায় ফিরিয়ে আনা হয়।

 

এক নারী কনস্টেবলের পাহারায় মিতু থানার নারী ও শিশু হেল্প ডেক্সে ছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে তিনি কৌশলে দরজা খুলে শিশুসন্তান নিয়ে পালিয়ে যান।

বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। হেফাজত থেকে পালানোর ঘটনায় যাত্রাবাড়ী থানায় এসআই খন্দকার আবু সালেহ নাঈম একটি মামলা দায়ের করেছেন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%