০৫:৪১ পি.এম
রংপুরের গঙ্গাচড়ায় ৫৫ বছর বয়সী মোখলেছুর রহমানকে গলা কেটে হত্যা করার পর দুর্বৃত্তরা তার রিকশা নিয়ে পালিয়ে গেছে। শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাতে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের শান্তিপাড়া-কাউয়াফান্দা এলাকার একটি বটগাছের নিচে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: কীর্তনখোলা নদীতে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্ট, ৫ লাখ টাকা জরিমানা
মোখলেছুর রহমান গঙ্গাচড়া উপজেলার নবনীদাস পাড়ার মৃত হামিদুর রহমানের পুত্র ছিলেন। তিনি ব্যাটারিচালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত পৌনে ১২টার দিকে স্থানীয় বাসিন্দারা গজঘণ্টা ইউনিয়নের শান্তিপাড়া-কাউয়াফান্দা এলাকার একটি বটগাছের নিচে একজনের মরদেহ পড়ে থাকতে দেখতে পান। মরদেহটি দেখে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এরপর তারা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে গঙ্গাচড়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
আরও পড়ুন: খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রবীন্দ্রবিরোধী পোস্টার সাঁটানো
পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ এবং হত্যার ধরণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস সবুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার বিকেলে মোখলেছুর রহমান রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। পরে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে রিকশাটি নিয়ে যায়।
ওসি আরও জানান, হত্যার কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
আরও পড়ুন: পটুয়াখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. হাবিবকে জরিমানা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন