শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:৪১ পি.এম
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা ছাত্রদলের উদ্যোগে এসএসসি,দাখিল ও সমমান পরিক্ষা-২০২৬ সালে পরীক্ষায় জিপিএ ফাইভ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজনে শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে টিসিসিতে সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মোঃ মাহবুবুর রহমান লিটন।
ত্রিশাল উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ ইয়াসির আরাফাতের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের
সঞ্চালনায় সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া, এসময় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আজিজুল হাকিম আজিজ ও সাধারণ সম্পাদক মোঃ রাকিব হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন,
উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান জামিল, আব্দুল মতিন ও মোঃ আব্দুল আউয়াল ফরাজী, ত্রিশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ত্রিশাল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আশিক মাহবুব, ত্রিশাল পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ রহমান রনি প্রমূখ।
এসময় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সরকারি নজরুল কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.বি.এম মোশারফ হোসেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মঠবাড়িয়ায় মাধ্যমিক বিদ্যালয়ের গ্রীষ্মকালীন আন্তস্কুল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে।
আজ শনিবার, মঠবাড়িয়া কে.এম লতিফ ইনস্টিটিউশনের শহীদ মোস্তফা খেলার মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাউর রাব্বি, মঠবাড়িয়া সরকারি হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব কুমার হালদার এবং কেএম লতীফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান। এছাড়া, উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আন্তস্কুল ক্রীড়া প্রতিযোগিতায় মঠবাড়িয়ার ৫৬টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার সকালে নগরীর একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের নির্দিষ্ট দিন তারিখ এখনও চূড়ান্ত হয়নি। এ বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।
হুমায়ুন কবির বলেন, ভারতের সঙ্গে হাজারো সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ রাখা উচিত নয়। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা জরুরি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, কীভাবে সাইকোপ্যাথিক দুর্নীতি করা যায়, তা এনার্জি সেক্টর দেখলে বোঝা যাবে। তবে প্রধানমন্ত্রী জ্বালানি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। জ্বালানি খাতের সঙ্কট সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
মক্কা চুক্তি প্রসঙ্গে হুমায়ুন কবির জানান, মক্কা চুক্তি নিয়ে আলোচনা চলমান রয়েছে। এতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়। বর্তমানে অনেক দেশ একাধিক নিরাপত্তা জোটে অবস্থান করছে।
তিনি বলেন, জাতীয় স্বার্থের ভিত্তিতে যেখানে যাওয়া প্রয়োজন, সেখানে যেতে হবে।
আমেরিকার কাছ থেকে বোয়িং কেনার বিষয়ে তিনি বলেন, বোয়িং কেনার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে না। চাহিদার কারণে আমেরিকা থেকে বোয়িং কেনা হচ্ছে। প্রয়োজনে আরও বোয়িং কেনা হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ আমলের সিন্ডিকেটের কারণে মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছিল। বর্তমান সরকার এই সিন্ডিকেট ভেঙে দিয়েছে এবং ধাপে ধাপে শ্রমশক্তি রপ্তানি হবে।
এ সময় সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী এবং বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজ বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে।
আজ শনিবার সকাল ১০টায় শার্শা উপজেলার কাশিপুর বিওপির সন্নিকটে অবস্থিত সমাধিস্থলে বিজিবি’র পক্ষ থেকে এ শ্রদ্ধা নিবেদন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর, তার রুহের মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ করা হয় এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। শেষে, উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
এ সময় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ, সহকারী পরিচালক মো. মাছেদুল ইসলাম খাঁন, বীরশ্রেষ্ঠের পরিবারের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বাসসকে জানান, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের অবদান শ্রদ্ধাভরে স্মরণীয় করে রাখতে প্রতিবছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ