ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

সন্দ্বীপের চরে আটকে পড়া কচ্ছপ সাগরে অবমুক্ত


সন্দ্বীপের চরে আটকে পড়া কচ্ছপ সাগরে অবমুক্ত

চট্টগ্রামের সন্দ্বীপে একটি বিরল প্রজাতির সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এটি ‘অলিভ রিডলি’ প্রজাতির কচ্ছপ, যা বিশ্বব্যাপী সংকটাপন্ন প্রাণী হিসেবে পরিচিত।

এটি শনিবার (৯ আগস্ট) সকালে সন্দ্বীপ চ্যানেলসংলগ্ন মগধরা ইউনিয়নের নতুন চরে আটকে পড়ে। পরে বন বিভাগের উদ্যোগে এটি উদ্ধার করা হয় এবং সন্ধ্যায় সাগরে অবমুক্ত করা হয়।

জানাগেছে, মগধরা ইউনিয়নের বাসিন্দা রাখাল মিজান প্রতিদিনের মতো গরুর পাল নিয়ে সন্দ্বীপ চ্যানেলসংলগ্ন নতুন চরে যান। সেখানে তিনি বিশাল আকৃতির কচ্ছপটি ডাঙায় পড়ে থাকতে দেখেন।

আরও পড়ুন: আমার দেখা মাননীয় সংসদ সদস্য জনাব রফিকুল ইসলাম জামাল ভাইয়ের অবিস্মরণীয় ও কালজয়ী রাজনৈতিক অধ্যায়

দীর্ঘ সময় পানির বাইরে থাকলে প্রাণীটি মারা যেতে পারে— এমন আশঙ্কায় তিনি দ্রুত কচ্ছপটি উদ্ধার করে কাছের কেওড়া বনের ভেতরে পানিভর্তি একটি গর্তে রাখেন।

পরে স্থানীয় বাসিন্দা নুরুজ্জামান কচ্ছপটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। ভিডিওটি ছড়িয়ে পড়লে বিষয়টি বনবিভাগের নজরে আসে। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কচ্ছপটি উদ্ধার করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় সন্ধ্যায় সন্দ্বীপ চ্যানেলে কচ্ছপটি অবমুক্ত করা হয়।

সন্দ্বীপ রেঞ্জ কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কচ্ছপটি উদ্ধারের ব্যবস্থা করি। পরে সেটিকে নিরাপদে সন্দ্বীপ চ্যানেলে অবমুক্ত করা হয়েছে।’

আরও পড়ুন: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বাণী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোসলেম উদ্দিন মুন্না বলেন, এটি পৃথিবীর বিরল ও সংকটাপন্ন প্রজাতির কচ্ছপ। বাংলাদেশে সাধারণত সাগর ও উপকূলীয় এলাকায় এদের দেখা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালপুর যুবলীগ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সোহেল গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ আমিনুল ইসলাম টাঙ্গাইল গোপালপুর উপজেলা প্রতিনিধি

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

১১:১৩ এম


গোপালপুর যুবলীগ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সোহেল গ্রেফতার

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, নগদা শিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেল গ্রেফতার হয়েছেন। গ্রেফতারটি গোপালপুর থানার পুলিশ রংপুর মেট্রোপলিটন পুলিশের সহায়তায় কোতোয়ালী থানা এলাকা থেকে করা হয়েছে। গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এই বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার করার পর আসাদুজ্জামান সোহেলের বিরুদ্ধে গোপালপুর থানায় ২টি এবং মির্জাপুর থানায় ১টি মামলা রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একা একা ময়লা সংগ্রহ করতেন, এখন ১০০ জনের দল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

১১:১৫ এম


একা একা ময়লা সংগ্রহ করতেন, এখন ১০০ জনের দল

অবৈধভাবে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বর্জ্য সংগ্রহের কাজটি একাকী শুরু করেছিলেন। যুক্তরাষ্ট্রের হিউস্টনের দক্ষিণাঞ্চলে একা একাই অবৈধভাবে ফেলা আবর্জনা পরিষ্কারের অভিযানে নেমেছিলেন। কিন্তু এখন ৩৭ বছর বয়সী অ্যান্ডু বিভারকে একা কাজ করতে হয় না। তার এই মহতী উদ্যোগের জন্য অনুপ্রাণিত হয়ে বর্তমানে অন্তত ১০০ জন স্বেচ্ছাসেবক তার সাথে হাত মিলিয়েছেন।

বিজ্ঞানের কোন বাণিজ্যিক বা অলাভজনক প্রতিষ্ঠান চালানোর অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও, বিভার পরিবেশকে দূষণমুক্ত রাখার তাগিদ থেকে ‘ক্লিন দ্য ব্লক’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলেছেন। অ্যান্ডু বিভার তার অনুভূতি প্রকাশ করে বলেন, 'ছোটবেলা থেকেই দেখে এসেছি যত্রতত্র আবর্জনা ফেলা কতটা বাজে অভ্যাস। নিজেদের চারপাশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদেরই নিতে হবে।'

অনলাইন টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি হিউস্টনের সানিসাইড এলাকায় এই সংগঠনের উদ্যোগে একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। ভারী গ্লাভস ও প্রয়োজনীয় সরঞ্জাম হাতে নিয়ে প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবক এ অভিযানে অংশগ্রহণ করেছেন। সংকীর্ণ গলি থেকে শুরু করে হাঁটার রাস্তা, খাল এবং পরিত্যক্ত জমিগুলোর ময়লা অত্যন্ত দক্ষতার সঙ্গে অপসারণ করেছেন তারা। স্থানীয় 'সোলে টাইস রান ক্লাব' নামের একটি দৌড়বিদ সংগঠনের সাথে অংশীদারত্ব ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণায় উদ্যোগটি দ্রুত ব্যাপক পরিচিতি লাভ করেছে।

সংগৃহীত বিশাল পরিমাণ বর্জ্য অপসারণে বড় বড় ট্রাক ব্যবহার করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের নিয়মিত বর্জ্য অপসারণ ব্যবস্থা ঘাটতির কারণে সাধারণ মানুষ যে ভোগান্তিতে পড়তেন, এই উদ্যোগ তা দূর করতে অনেকটাই স্বস্তি ফিরিয়ে দিয়েছে। শুরুর দিকে স্থানীয় কর্তৃপক্ষের সাড়া দেওয়ার ক্ষেত্রে কিছু জটিলতা দেখা দিলেও, বর্তমানে হিউস্টন সিটি কাউন্সিল তাদের লজিস্টিক সহায়তার পাশাপাশি বিশেষ 'হট টিম' বড় বর্জ্য সরানোর কাজে নিয়োজিত করছে।

এছাড়া, অবৈধভাবে ময়লা ফেলা বন্ধ করতে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলো কঠোর পদক্ষেপ নিচ্ছে। পুলিশ সুনির্দিষ্ট তথ্য, গোপন ক্যামেরা এবং টহল জোরদারের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা করছে। টেক্সাসের স্বাস্থ্য ও নিরাপত্তা আইন অনুযায়ী নির্ধারিত স্থানের বাইরে আবর্জনা ফেলা শাস্তিযোগ্য অপরাধ। এর দায়ে জরিমানা বা জেল হতে পারে। সব প্রশাসনিক চ্যালেঞ্জ সত্ত্বেও শহরের পরিবেশ সুরক্ষায় নিজের এই সংগ্রাম চালিয়ে যাওয়ার বিষয়ে অ্যান্ডু বিভার দৃঢ়প্রতিজ্ঞ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
জীবননগর

গভীর রাতে সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

১১:১৭ এম


গভীর রাতে সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তের মাধ্যমে তিনজনকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির সক্রিয় তৎপরতার ফলে তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা সফলভাবে প্রতিহত করা হয়েছে।

রবিবার দিবাগত রাত ৯ আগস্টের ভোরে জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত অঞ্চলে এ ঘটনা ঘটে।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানিয়েছে, রবিবার আনুমানিক রাত ৩টা ১০ মিনিটের দিকে সীমান্তের মাধ্যমে ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা তিন ব্যক্তিকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেন। এই তিন জনের মধ্যে একজন পুরুষ এবং দুজন নারী ছিলেন। তারা বাংলাদেশে প্রবেশের আগেই মাধবখালী বিওপির টহল দলের নজরে পড়েন।

এই সময়, বিজিবি সদস্যরা শূন্যলাইন থেকে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। পরবর্তীতে ওই তিন জন সীমান্তের শূন্যলাইন থেকে প্রায় ৪০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান নেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে ভোর ৫টা ২০ মিনিটে ওই তিন জন ভারতের কাঁটাতারের বেড়ার কাছে ফিরে যান।

পরে সকাল ৭টা ৫৫ মিনিটে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা ৬৮/৫-এস সীমান্ত পিলারের বরাবর গেট খুলে তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে যান।

৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, তাদের তৎপরতায় বিএসএফের অবৈধ পুশইনের চেষ্টা কার্যকরভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে। বিষয়টি ইতিমধ্যে ৩২ বিএসএফ ব্যাটালিয়নকে অবহিত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৩ সালে ইকুয়েডরে প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যায় ৭ জনের বিরুদ্ধে অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

১১:১৮ এম


২০২৩ সালে ইকুয়েডরে প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যায় ৭ জনের বিরুদ্ধে অভিযোগ

ইকুয়েডরের প্রসিকিউটর কার্যালয় ২০২৩ সালে প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিও হত্যার ঘটনা সম্পর্কে শনিবার সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে।

প্রসিকিউটররা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের জন্য নেপথ্যে থেকে পরিকল্পনা এবং নির্দেশ দেওয়ার অভিযোগ তুলেছেন।

খবরটি বার্তা সংস্থা এএফপি থেকে এসেছে।

দুর্নীতিবিরোধী তদন্তের জন্য পরিচিত আইনপ্রণেতা ভিলাভিসেনসিও ২০২৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ১১ দিন আগে রাজধানী কুইটোতে নির্বাচনী প্রচারণার একটি সভায় গুলিবিদ্ধ হন। এই সময় তিনি জনমত জরিপে দ্বিতীয় স্থানে ছিলেন।

ইকুয়েডরের প্রসিকিউটর কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিষয়টি জানিয়ে দিয়েছে, হত্যাকাণ্ডের কথিত ভূমিকার জন্য সাত আসামির বিরুদ্ধে ‘পরোক্ষভাবে হত্যাকাণ্ড সংঘটনে জড়িত’ থাকার অভিযোগ আনা হয়েছে।

অভিযুক্তদের মধ্যে দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হোসে সেরানো, সাবেক আইনপ্রণেতা রনি আলেগা, যুক্তরাষ্ট্রে বসবাসকারী ব্যবসায়ী জাভিয়ের জর্ডান এবং কুখ্যাত লস লোবোস গ্যাংয়ের সাথে যুক্ত চার ব্যক্তি রয়েছেন। তাদের মধ্যে গ্যাংটির কথিত নেতা উইলমের চাভারিয়া, যিনি ‘পিপো’ নামে পরিচিত।

প্রসিকিউটরদের অভিযোগ অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বসবাসকারী জর্ডান এই হত্যাকাণ্ডের অর্থায়ন এবং পরিকল্পনা করেছিলেন।

সাবেক প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়ারের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা সেরানোর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তিনি লস লোবোস গ্যাংয়ের সদস্যদের কাছে ভিলাভিসেনসিওর অবস্থান সংক্রান্ত তথ্য সরবরাহ করেছিলেন।

ভেনেজুয়েলায় রাজনৈতিক আশ্রয় পাওয়া সাবেক আইনপ্রণেতা আলেগা হত্যাকাণ্ড বাস্তবায়নের জন্য নানাবিধ কার্যক্রম সমন্বয় করেছেন বলে প্রসিকিউটর আনা হিদালগো অভিযোগ করেছেন।

অন্যদিকে, স্পেন থেকে ইকুয়েডরে প্রত্যর্পণ সংক্রান্ত আইনি প্রক্রিয়ার মুখোমুখি চাভারিয়া ১০ লাখ ডলারের বিনিময়ে ভিলাভিসেনসিও হত্যার পরিকল্পনা করেছিলেন বলে অভিযোগ আনা হয়েছে।

সাবেক অনুসন্ধানী সাংবাদিক ভিলাভিসেনসিও হত্যার পূর্বে সংগঠিত অপরাধী চক্র থেকে হুমকি পাওয়ার কথাও জানিয়েছেন।

এই হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে আরো পাঁচজনকে ইতিমধ্যেই দোষী সাব্যস্ত করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে সর্বোচ্চ ৩৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

হামলায় ভিলাভিসেনসিওকে গুলি করার সন্দেহভাজন বন্দুকধারীকে তার দেহরক্ষীরা গুলি করে হত্যা করে। এছাড়া হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে আটক হওয়া আরও ছয় সন্দেহভাজন কারাগারে মারা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%