০৭:০৬ পি.এম
নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে যানবাহনের প্রবেশ ও চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নিয়ন্ত্রণ কার্যকর থাকবে। একই সঙ্গে, রাতের বেলায় বহিরাগত ব্যক্তি এবং তাদের গাড়ি ক্যাম্পাসে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত একটি জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের সার্বিক নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষের দেওয়া স্টিকারযুক্ত ও অনুমোদিত গাড়ি ছাড়া অন্য সব ধরনের যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
এছাড়া, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনো সময় যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানোর অধিকার রাখে। এতে আরো বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের কর্তৃপক্ষের সরবরাহ করা পরিচয়পত্র সার্বক্ষণিক সঙ্গে রাখতে হবে।
আরও পড়ুন: কৃষি গুচ্ছে ভর্তি আবেদন ও পরীক্ষার সময় জানাল ইউজিসি
বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন