ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

ছোটবাইশদিয়া ফজলুল করিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাকারিয়া জীবন


ছোটবাইশদিয়া ফজলুল করিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাকারিয়া জীবন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ফজলুল করিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাকারিয়া জীবন।
বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করা, শিক্ষার পরিবেশ উন্নত করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত এডহক কমিটির সভাপতি জাকারিয়া জীবন।
স্থানীয়দের প্রত্যাশা, নতুন কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ আরও শক্তিশালী হবে।
অভিভাবক ও স্থানীয় সচেতন মহলও নতুন এডহক কমিটির কাছে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যাশা জানিয়েছেন।
নবনিযুক্ত সভাপতি জাকারিয়া জীবন বলেন, বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে চান তিনি। শিক্ষার মানোন্নয়নসহ বিদ্যালয়ের যেসব সমস্যা রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে সমাধানের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করার আশ্বাস দেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সবশেষ যে তথ্য দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪৭ পি.এম


প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সবশেষ যে তথ্য দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা পুনরায় চলছে। তবে সফরের জন্য নির্দিষ্ট কোনো তারিখ এখনও চূড়ান্ত করা হয়নি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য তুলে ধরেন।

প্রতিমন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান অবশ্যই ভারত সফর করবেন।" তিনি উল্লেখ করেন, এই সফরের বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা শুরু হয়েছে। তবে সফরের নির্দিষ্ট তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। তিনি আরও জানান, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেয়ার আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই।

প্রধানমন্ত্রীর ভারত সফরকে কেন্দ্র করে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত কর্মসূচি বা সফরসূচি নির্ধারিত হয়নি বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে, গত ২৯ আগস্ট ভারতে আওয়ামী লীগ নেতাদের একটি সভা পুলিশের হস্তক্ষেপে বাতিল হওয়ার বিষয়টিকে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে বলে জানিয়েছেন হুমায়ুন কবির। তিনি বলেন, "ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে ধরনের পদক্ষেপ নিয়েছে, বাংলাদেশ বিষয়টিকে ইতিবাচকভাবেই নিয়েছে।"

ভারত থেকে বাংলাদেশে পালিয়ে আসা বা পালিয়ে যাওয়ার পর সেখানে অবস্থান করা বিভিন্ন অপরাধী ও দুষ্কৃতিকারীদের প্রসঙ্গেও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, "ভারত থেকে পালিয়ে যাওয়া কোনো দুষ্কৃতিকারীকে বাংলাদেশ আশ্রয় দেবে না।" একইভাবে, ভারতও বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো দুষ্কৃতিকারীকে আশ্রয় দেবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

দুই দেশের মধ্যে অপরাধী বা পলাতকদের বিষয়ে পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও এ সময় উঠে আসে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "কোনো দেশই যেন অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত না হয়, সেই বিষয়েও পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ।"

অন্যদিকে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিমান চলাচল খাতে সম্ভাব্য সহযোগিতা এবং বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়েও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, "কোনো ধরনের চাপের কারণে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কিনছে না।" বরং বাংলাদেশের নিজস্ব প্রয়োজন ও চাহিদা বিবেচনা করেই এসব উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই উড়োজাহাজ কেনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। দেশের বিমান পরিবহন খাতের ভবিষ্যৎ সম্প্রসারণ, আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধি এবং বাংলাদেশকে আঞ্চলিক বিমান চলাচলের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার বিষয়টি এ সিদ্ধান্তের সঙ্গে যুক্ত রয়েছে বলে তিনি জানান।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির রাজনৈতিক ভূমিকা নিয়েও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, "আন্তর্জাতিক পর্যায়ে বিএনপির জনপ্রিয়তা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।" বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

বাংলাদেশের গণতন্ত্র যখনই ঝুঁকির মুখে পড়েছে, তখনই বিএনপি সামনে থেকে ভূমিকা রাখার চেষ্টা করেছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবসরের পর মেসিকে যে বার্তা দিলেন ইনফান্তিনো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪৮ পি.এম


অবসরের পর মেসিকে যে বার্তা দিলেন ইনফান্তিনো

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পর লিওনেল মেসির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মেসির ফুটবলে প্রভাব ও তার পারফরম্যান্সের প্রশংসা করেন তিনি।

মেসি সোমবার (৩১ আগস্ট) আর্জেন্টিনার হয়ে তার ঐতিহাসিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটান। তার অবসরের প্রতিক্রিয়া জানাতে ইনফান্তিনো ইনস্টাগ্রামে একটি হৃদয়স্পর্শী বার্তা প্রকাশ করেন।

ইনফান্তিনো বার্তায় লেখেন, "অভিনন্দন লিও মেসি, তোমার অসাধারণ আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য। এই ক্যারিয়ার লাখো মানুষকে অনুপ্রাণিত করেছে এবং সুন্দর এই খেলাকে নতুন করে সংজ্ঞায়িত করেছে।"

ফিফার সভাপতি তার বার্তায় মেসির বিশ্বকাপ জয়, আর্জেন্টিনার হয়ে সর্বাধিক ম্যাচ ও গোল করার রেকর্ড এবং সবচেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচ খেলার রেকর্ডের কথাও উল্লেখ করেন।

ইনফান্তিনো আরও বলেন, "তোমার জাদুকরী প্রতিভা আর নম্রতা মনে থাকবে চিরকাল। আর্জেন্টিনার জার্সি গায়ে তোমার দেওয়া প্রতিটা অবিস্মরণীয় স্মৃতির জন্য ধন্যবাদ। পৃথিবীর প্রতিটা প্রান্তের সমর্থকদের এক করার জন্যও ধন্যবাদ। তোমার পরবর্তী অধ্যায়ের জন্য রইল আমার শুভকামনা।"

মেসি জাতীয় দলের হয়ে রেকর্ড ২০৭ ম্যাচ খেলেছেন এবং গোল করেছেন ১২৫টি। তার আন্তর্জাতিক অর্জনের মধ্যে রয়েছে ২০২২ ফিফা বিশ্বকাপ এবং দুটি কোপা আমেরিকা শিরোপা।

২০০৫ সালে আর্জেন্টিনার সিনিয়র দলের হয়ে অভিষেক ঘটে মেসির। এরপর দুই দশকের বেশি সময় ধরে তিনি জাতীয় দলের হয়ে খেলেছেন। বড় বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে বারবার ব্যর্থতার পর ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জিতে নেন তিনি।

এই বিজয়ের মাধ্যমে তার ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত অধ্যায় পূর্ণতা পায়। আর্জেন্টিনার হয়ে মেসির শেষ ম্যাচ ছিল ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে। সেই ম্যাচে স্পেনের কাছে হেরে যায় আর্জেন্টিনা।

মেসির অবসরের মাধ্যমে ফুটবল ইতিহাসের অন্যতম সফল আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটল। আর্জেন্টিনা অধ্যায় শেষ হলেও, ৩৯ বছর বয়সী এই তারকা ইন্টার মিয়ামির হয়ে ক্লাব ক্যারিয়ার চালিয়ে যাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিয়েভে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


কিয়েভে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : ইউক্রেনের রাজধানী কিয়েভে মঙ্গলবার ভোরে রাশিয়ার ‘ব্যাপক’ হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি রেলওয়ে ডিপোর সাতজন রয়েছেন। কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় বিমান হামলা জোরদার করার মধ্যেই মস্কো এ হামলা চালিয়েছে।

গ্রীষ্মের ছুটি শেষে মঙ্গলবার শিশুদের স্কুলে ফেরার কথা ছিল। এর মধ্যেই রাজধানীতে কয়েক সপ্তাহ ধরে রুশ হামলা তীব্র হওয়ায় কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, রাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে চালানো হামলায় আটজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই শিশু রয়েছে। ইউক্রেনীয় রেলওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ওলেক্সান্দর পের্তসভস্কি জানান, কিয়েভের একটি রেলওয়ে ডিপো ও অন্যান্য রেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

তিনি বলেন, ‘ব্যালিস্টিক হামলায় সাতজনের প্রাণ গেছে। তাদের মধ্যে ছয়জন আমাদের কর্মী।’ তিনি আরও জানান, রেলওয়ের আরেক কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পের্তসভস্কি বলেন, হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। একটি ওয়ার্কশপ পুরোপুরি ধ্বংস হয়েছে। কয়েকটি স্থানে আগুন এখনও জ্বলছিল। আঞ্চলিক কর্মকর্তারা জানান, কিয়েভের পূর্বে বোরিসপিল এলাকায় হামলায় একজন নিহত হয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের বাহিনী দূরপাল্লার অস্ত্র ও আক্রমণকারী ড্রোন ব্যবহার করে ‘ব্যাপক হামলা’ চালিয়েছে। মন্ত্রণালয় জানায়, কিয়েভ ও আশপাশের অঞ্চলের সামরিক-শিল্প স্থাপনা এবং জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো ছিল হামলার লক্ষ্য।

এ ছাড়া দক্ষিণাঞ্চলীয় ওদেসা অঞ্চলের অবকাঠামো এবং ওদেসা ও চোরনোমোরস্ক বন্দরেও হামলা চালানো হয়েছে বলে মন্ত্রণালয়টি জানায়। ইউক্রেনের বিমানবাহিনী সতর্ক করে বলেছিল, ‘ব্যালিস্টিক অস্ত্র এবং কিয়েভ ও অঞ্চলের বিরুদ্ধে অন্যান্য হামলার হুমকি এখনও রয়েছে।’ 

তারা বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানায়। গত সপ্তাহের শেষে রাজধানীর উপকণ্ঠে একটি গোলাবারুদের ডিপোতে হামলায় ৩৮ জন নিহত হন।

সাম্প্রতিক মাসগুলোতে উভয় পক্ষই দূরপাল্লার হামলা বাড়িয়েছে। গুদাম, ব্যবসাপ্রতিষ্ঠান, তেল ও বন্দর স্থাপনাসহ বিভিন্ন অবকাঠামো এবং জাহাজ হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এতে বেসামরিক হতাহতের সংখ্যা বেড়েছে।

ইউক্রেনে প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের ঘাটতি রয়েছে। বিশেষ করে ব্যালিস্টিক হুমকি মোকাবিলায় ব্যবহৃত যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ব্যবস্থা প্রয়োজনের তুলনায় কম রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধায় ৯৯০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৫২ পি.এম


গাইবান্ধায় ৯৯০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধা সদরের গোঘাট এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব ৯৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শ্রী মিলন চৌধুরী (৩৮) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার গোঘাট (মাঝিপাড়া) এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেফতার হওয়া মিলন চৌধুরী গোঘাট (মাঝিপাড়া) এলাকার শ্রী মেহেলাল চৌধুরীর পুত্র।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়। র‌্যাবের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে সিপিসি-৩, র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোঘাট (মাঝিপাড়া) এলাকায় অভিযান শুরু করে।

অভিযানের সময় সন্দেহভাজন মিলন চৌধুরীর দেহ তল্লাশি করে পাঁচটি কালো রঙের এয়ারটাইট পলিপ্যাকে রাখা ৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপর তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা ইয়াবাসহ গ্রেফতার মিলন চৌধুরীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%