ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্বকাপ থেকে বিদায় নিয়েও যে পরিমাণ টাকা পাচ্ছে ব্রাজিল


বিশ্বকাপ থেকে বিদায় নিয়েও যে পরিমাণ টাকা পাচ্ছে ব্রাজিল

২০২৬ ফুটবল বিশ্বকাপে শিরোপার স্বপ্ন শেষ হলেও, ব্রাজিল আর্থিকভাবে বড় অঙ্কের পুরস্কার পাচ্ছে। শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলেও, ফিফার নির্ধারিত পুরস্কার অর্থ অনুযায়ী ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) মোট ২ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার পাবে।

ফিফার পুরস্কারের কাঠামো অনুযায়ী, শেষ ষোলো থেকে বিদায় নেওয়া প্রতিটি দল পাবে ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এছাড়া, বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দলে দেওয়া হয়েছে ১ কোটি ৫ লাখ মার্কিন ডলার, যার মধ্যে ১৫ লাখ ডলার প্রস্তুতি ব্যয়ের জন্য বরাদ্দ রয়েছে।

সব মিলিয়ে ব্রাজিলের প্রাপ্য মোট দাঁড়িয়েছে ২ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার। প্রতি ডলার ১৪৪ টাকা হিসেবে এটি প্রায় ৩৬৭ কোটি টাকার সমান।

আরও পড়ুন: ভারতীয় গোয়েন্দার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক, রাশেদের দাবি

এবারের বিশ্বকাপে ফিফা রেকর্ড ৭২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার পুরস্কার বিতরণ করছে। এটি ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি।

পুরস্কার তালিকার মধ্যে চ্যাম্পিয়ন দল ৫ কোটি মার্কিন ডলার (প্রায় ৭২০ কোটি টাকা) পাবে। রানার্সআপ দলের জন্য বরাদ্দ প্রায় ৪৭৫ কোটি টাকা, তৃতীয় স্থান অধিকারী দল প্রায় ৪১৮ কোটি টাকা পাবে এবং চতুর্থ স্থান অধিকারী দলের জন্য বরাদ্দ রয়েছে প্রায় ৩৮৯ কোটি টাকা।

এছাড়া, কোয়ার্টার ফাইনালে ওঠা দলগুলো প্রায় ২৭৪ কোটি টাকা পাবে। শেষ ষোলোতে বিদায় নেওয়া দলগুলোর জন্য প্রায় ২১৬ কোটি টাকা বরাদ্দ রয়েছে। গ্রুপ পর্ব পেরিয়ে ১৭ থেকে ৩২তম স্থানে থাকা দলগুলোকে প্রায় ১৫৮ কোটি টাকা দেওয়া হবে এবং ৩৩ থেকে ৪৮তম স্থানে থাকা দলের জন্য বরাদ্দ প্রায় ১৩০ কোটি টাকা।

মাঠের হতাশা সত্ত্বেও এই বিপুল অর্থ ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের জন্য বড় স্বস্তি। বিশ্লেষকদের মতে, এই অর্থ ভবিষ্যতে ব্রাজিলে ফুটবল অবকাঠামো উন্নয়ন, তরুণ খেলোয়াড় তৈরির কার্যক্রম এবং জাতীয় দলের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী টোকিওতে বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেনেজুয়েলায় ভূমিকম্পের পর হাজারো আফটারশক, মৃত্যু বেড়ে ৩৩৪২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪৫ এম


ভেনেজুয়েলায় ভূমিকম্পের পর হাজারো আফটারশক, মৃত্যু বেড়ে ৩৩৪২

ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের ফলে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৪২ জনে পৌঁছেছে। ভূমিকম্পের ফলে আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন।

ভূমিকম্পের কারণে ভেনেজুয়েলায় ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে। 

আন্তর্জাতিক ডেস্কের খবর অনুসারে, গত রোববার (৫ জুলাই) স্থানীয় সময়ে দেশটির যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করেছে।

একটি বিবৃতিতে, ভেনেজুয়েলার যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় জানায়, ভূমিকম্পের পরবর্তীতে ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্যোগে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি, ৩৩৪২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ৮৬ হাজার ৭৯৪টি পরিবারের সহায়তা প্রদান করা হয়েছে। তবে বর্তমানে ১৭ হাজার ৩৪৫ জন এখনও গৃহহীন অবস্থায় রয়েছেন।

ভূমিকম্পকবলিত এলাকায় ৪ হাজার ৮৮ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও রাজধানী কারাকাস থেকে ২৯ হাজার ৫৬৭ জন সরকারি কর্মী এবং ২৭ হাজার ৪৮২ জন স্বেচ্ছাসেবক ত্রাণ কার্যক্রমে অংশ নিতে নিয়োজিত হয়েছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ক্ষতিগ্রস্তদের মধ্যে ৯ হাজার ৫৮৫ মেট্রিক টন খাদ্য এবং ৬ লাখ ৬৯ হাজার ৮ লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। পাশাপাশি, ২৩ হাজার ৮২০ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে এবং ৭৯টি অস্থায়ী আশ্রয়শিবির স্থাপন করা হয়েছে।

গত ২৪ জুন কেবল ৩৯ সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যা ইউএসজিএস-এর তথ্যে উল্লেখ করা হয়েছে।

যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, মূল ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৯৯৫টি আফটারশক (পরাঘাত) রেকর্ড করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪৭ এম


ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত ৭

ইউক্রেনের রাজধানী কিয়েভে সোমবার (৬ জুলাই) ভোরে ভয়াবহ রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলায় সাতজন নিহত হয়েছেন এবং ২৪ জন আহত হয়েছেন।

হামলার ফলে বেশ কিছু বহুতল আবাসিক অ্যাপার্টমেন্ট এবং বাণিজ্যিক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো এবং মেয়র ভিতালি ক্লিচকো সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এই তথ্য নিশ্চিত করেছেন।

মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছিলেন, হামলার পর উদ্ধারকারী দলগুলো রাতভর বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে বাসিন্দাদের নিরাপদে বের করে আনার জন্য কাজ করেছে। রাজধানীর পোডিলস্কি জেলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত একটি অ্যাপার্টমেন্ট ভবনের ধ্বংসস্তূপ থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এই এলাকাটি থেকে মোট ১৫ জনকে উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে তিনজন নারী এবং ছয়টি শিশু আছে।

কিয়েভের পূর্বাঞ্চলীয় দারনিৎস্কি জেলায়ও রুশবাহিনী ব্যাপক তাণ্ডব করেছে। প্রশাসনের দেওয়া তথ্যমতে, একটি ২৫ তলা অ্যাপার্টমেন্ট ভবনে ড্রোনের টুকরো আঘাত হানলে দুজন নিহত হন। পাশেই অবস্থিত একটি ৩০ তলা ভবনে আগুন লেগে যায়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২ জুলাই) এক হামলায় এই ভবনে ব্যাপক প্রাণহানি হয়েছিল। সে সময় রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩০ জন প্রাণ হারান।

রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোরে রাজধানী ও তার আশপাশে একের পর এক বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। আকাশজুড়ে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় এবং রুশ ড্রোন ঠেকাতে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল। এই ভয়াবহ হামলার পরে কিয়েভের বহুতল ভবনগুলোতে আগুন লেগে যায় এবং ভেতরের অংশ ধসে পড়ে।

হামলার কারণে বাতাসে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ায় শহরের বায়ুর গুণমান মারাত্মকভাবে নষ্ট হয়েছে। এ কারণে প্রশাসন বাসিন্দাদের ঘরের জানালা বন্ধ রাখার পরামর্শ দিয়েছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে শহরের হাজার হাজার বাসিন্দা মেট্রো স্টেশন ও ভূগর্ভস্থ পার্কিং গ্যারেজগুলোতে ভিড় জমান।

এই হামলার আগেই ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি দেশবাসীকে সম্ভাব্য রুশ বিমান হামলা সম্পর্কে সতর্ক করেছিলেন। এদিকে ইউক্রেনের প্রতিবেশী এবং ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশ পোল্যান্ড, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে অল্প সময়ের জন্য আকাশে যুদ্ধবিমান উড়িয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ‘মানহানিকর পোস্ট’, গ্রেপ্তার ৪

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫০ এম


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ‘মানহানিকর পোস্ট’, গ্রেপ্তার ৪

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলামের স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মানহানিকর পোস্ট’ দেওয়ার অভিযোগে গুলশান থানা পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন রিমান্ডে আছেন বলে জানা গেছে।

এই বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ওসি দাউদ হোসেন। তিনি বলেন, ওই মামলায় ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। মামলার রাতেই মামুন ও রবিনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। শনিবার অন্য দুজনকে গ্রেপ্তার করে রবিবার আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হয়।

আদালত মানিককে চার দিনের ও হেলালকে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে। পরে মামুন ও রবিনকেও রিমানন্ডে নেওয়ার জন্য আবেদন করা হবে।

গ্রেপ্তারদের মধ্যে নাম রয়েছে মামুন লস্কার সরকার, ওমর ফারুক রবিন বা রবিন তাজ, জয়নাল আবেদীন মানিক, ও হেলাল উদ্দিন। পুলিশ জানায়, তাদের মধ্যে মানিক ও হেলাল বর্তমানে রিমান্ডে রয়েছেন।

এর আগে গত ২ জুলাই প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা নূর মোহাম্মদ গুলশান থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় চারজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় আরো ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

মামলায় দাবি করা হয়েছে, জয়নাল আবেদীন মানিকসহ চারজন তাদের ফেইসবুক আইডি, গ্রুপ, পেইজ এবং টেলিগ্রাম চ্যানেল থেকে প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীর নামে ‘মিথ্যা, অশ্লীল ও মানহানিকার’ পোস্ট করে এবং পরে পোস্টগুলো আরো ছড়িয়ে দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইন, জ্বালানি ও বাণিজ্যমন্ত্রী পেলেন নতুন দায়িত্ব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৩ এম


আইন, জ্বালানি ও বাণিজ্যমন্ত্রী পেলেন নতুন দায়িত্ব

সরকার নতুন কমিটি পুনর্গঠন করেছে যাতে সরকারি ক্রয় কার্যক্রমকে অধিকতর ফলপ্রসূ ও অর্থবহ করা যায়। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। গতকাল রবিবার (৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এ কমিটির কাজ বিষয়ে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, কমিটি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যপদ্ধতি নির্ধারণ করবে। পাবলিক প্রকিউরমেন্ট আইন (পিপিএ), ২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর), ২০২৫ এর আওতায় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যক্রম পর্যালোচনা করা হবে এবং অধিকতর কার্যকর করার বিষয়ে সুপারিশ প্রণয়ন করা হবে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ; শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির; জনপ্রশাসন মন্ত্রণালয় উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ; নৌপরিবহন এবং সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম; মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি; অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার; বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. মঈন উদ্দীন আহমেদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%