ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের


বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন, নাম তার জুয়েল রানা (২৮)।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দারোগার বাজার ফায়ার সার্ভিসের সামনে অবস্থিত এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। জুয়েল রানা চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরিত্ত্যা পাড়ার সামশুল আলমের পুত্র।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জুয়েল রানা বাড়ি থেকে সিএনজি অটোরিকশাযোগে উপজেলা সদরে তার দোকানে যাচ্ছিলেন। অতিক্রমের সময় দারোগার বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে তার সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষে তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে সড়কের ওপর ছিটকে পড়েন।

পরে স্থানীয় লোকজন বিষয়ের গুরুত্ব উপলব্ধি করে তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

বাঁশখালী থানা পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে ফিরতে শেখ হাসিনার কোনো বাধা নেই: রুমিন ফারহানা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


দেশে ফিরতে শেখ হাসিনার কোনো বাধা নেই: রুমিন ফারহানা

 

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনি বাধা নেই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

সোমবার (৬ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

চিফ প্রসিকিউটর বলছেন পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, ‘আইনগত অবশ্যই কোনো বাধা নেই। ওনি ফিরবেন, ফিরে আত্মসমর্পণ করবেন, জামিন চাইবেন। আমাদের নরমাল প্রক্রিয়া সেটিই ওনি ফলো করবেন।’

বিরোধীদলের ছায়া মন্ত্রিসভা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিরোধী দলে যারা থাকে, তাদের ছায়া মন্ত্রিসভা গঠনের সংস্কৃতি তো বিভিন্ন দেশে আছে।

সে জায়গা থেকে যদি এটা গঠন করেন, অবশ্যই আমরা সবাই এটাকে স্বাগত জানাই। ওনারা যদি সঠিকভাবে মন্ত্রণালয়ভিত্তিক ওনাদের যে পরিকল্পনা এবং বর্তমান মন্ত্রণালয় কোথায় কী ভুলভ্রান্তি যদি কিছু হয়ে থাকে, সে ব্যাপারে যদি ওনারা ওনাদের পজিটিভ কোনো ফিডব্যাক দেন যে কি করলে ভালো হয়, আমার মনে হয় সেটা অফকোর্স ওয়েলকাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকের অভ্যয়ারন্য, দালালদের দৌরাত্ম, দুর্নিতি, ময়লা-আবজর্না দূর করতে হবে - জাতীয় সংসদের হুইপ জি কে গউছ এমপি

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ রহমত আলী হবিগঞ্জ থেকে

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৫:০০ পি.এম


মাদকের অভ্যয়ারন্য, দালালদের দৌরাত্ম, দুর্নিতি, ময়লা-আবজর্না দূর করতে হবে - জাতীয় সংসদের হুইপ জি কে গউছ এমপি

হবিগঞ্জে সদর ২৫০ শয্যা আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুরে হবিগঞ্জ সদর হাসপাতালের সভা কক্ষে অনুষ্ঠিত সভায়
প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্জ মোঃ জি কে গউছ এমপি ।
জাতীয় সংসদের হুইপ আলহাজ্জ মোঃ জি কে গউছ এমপি বলেছেন মাদকের অভ্যয়ারন্য, দালালদের দৌরাত্ম, দুর্নিতি, ময়লা- আবজর্না অবস্থা দূর করতে হবে।

এ জন্য হাসপাতাল কে সুন্দর করে ঢেলে সাজাতে হবে। চিকিৎসা সেবার মানের উন্নয়ন ও আধুনিকায়ন করতে হবে।

তিনি বলেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যা যা লাগে তা বরাদ্দ দিবে।

এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ সহ কমিটির অন্যান্য সদস্যগন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাঁচ মাস পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা কচির লাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


পাঁচ মাস পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা কচির লাশ

 

সোমবার দুপুরে নগরীর টুটপাড়া কবরস্থান থেকে ময়নাতদন্তের জন্য মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ মহিবুজ্জামান কচির লাশ উত্তোলন করা হয়।

জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে নির্বাচনী দায়িত্ব পালনকালে খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ মহিবুজ্জামান কচির (৬৩) মৃত্যুর প্রায় ৫ মাস পর কবর থেকে তার লাশ উত্তোলন করা হয়েছে।

আজ সোমবার দুপুরে নগরীর টুটপাড়া কবরস্থান থেকে ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়।

এ ঘটনায় আদালতে দায়ের করা হত্যার মামলার সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের জন্য সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুস সাকিবের উপস্থিতিতে লাশটি তোলা হয়েছে।

চলতি বছরে ১২ ফেব্রুয়ারি খুলনায় জাতীয় সংসদ নির্বাচন চলাকালে খুলনা-২ আসনের বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর পক্ষে খুলনা আলিয়া কামিল মাদরাসা ভোটকেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালনকালে কচির মৃত্যু হয়।

এ ঘটনার প্রেক্ষিতে খুলনা সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ হারুন মজনু বাদী হয়ে মুখ্য মহানগর হাকিমের আমলী আদালতে একটি নালিশি মামলা দায়ের করেন।

মামলাটিতে আলিয়া মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুর রহিম সরদারসহ ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০ জনকে আসামি করা হয়েছে।

আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।

তদন্ত সংস্থার আবেদনে সোমবার লাশ ময়নাতদন্তের জন্য কচির লাশ উত্তোলন করা হয়। পরে সেটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মামলার বাদীর মো. ইউসুফ হারুন মজনুর অভিযোগ, ১২ ফেব্রুয়ারি নির্বাচন চলাকালে সকাল আনুমানিক ৮টার দিকে আলিয়া মাদরাসা কেন্দ্রের ভেতরে পুকুর পাড়ে আসামিরা ভোটারদের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার জন্য প্রচ্ছন্ন হুমকি ও বেআইনিভাবে চাপ সৃষ্টি করছিল।

ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর পক্ষে বিএনপি নেতা কচির বিষয়টির প্রতিবাদ করেন। এই নিয়ে প্রতিপক্ষরা ক্ষুব্ধ হন। এক পর্যায়ে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও জামায়াত সমর্থক মো. আব্দুর রহিম সরদার কচিকে সজোরে গলা ধরে ধাক্কা দেন।

কচির মাথা পাশের গাছে গিয়ে আঘাত লেগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে তিনি মারা যান।

বিএনপির এক নেতা বলেন, আমরা চাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসুক। দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।

অবশ্য বিএনপির পক্ষ থেকে হামলায় কচির মৃত্যুর অভিযোগ করা হলেও সেই সময়ে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন।

তিনি দাবি করেন, তিনি (কচি) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। হাসপাতালের চিকিৎসকরাও তাঁর শরীরে বড় ধরণের দৃশ্যমান আঘাতের চিহ্ন পায়নি। দায়িত্বরত পুলিশ সদস্যরাও বড় ধরণের সংঘর্ষের ঘটনা দেখেননি।

নাম প্রকাশ না করে তদন্ত সংশ্লিষ্টরা জানান, বিএনপি নেতার মৃত্যুর কারণ নিয়ে শুরু থেকেই পরস্পরবিরোধী বক্তব্য রয়েছে। এ অবস্থায় মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা জরুরি। তদন্তকে আরো গ্রহণযোগ্য করতে আদালতের অনুমতি নিয়ে লাশ উত্তোলন করে পুন:ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাল্লায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

​শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


শাল্লায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

"উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আজ ৬ জুলাই ২০২৬ (সোমবার)
উপজেলা পরিষদ কনফারেন্স রুমে কামরুল ইসলামের সঞ্চালনায়
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে ্আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), শাল্লা, সুনামগঞ্জ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করেন।

এই অনুষ্ঠান বক্তব্য রাখেন: বিএনপির উপজেলা আহবায়ক, সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক চেয়ারম্যান, জাকির হোসেন যুবদল আহ্বায়ক এম এ রাজ্জাক, আতাউর রহমান যুব উন্নয়ন কর্মকর্তা, আব্দুল করিম মাস্টর,, সাংবাদিক বকুল আহমেদ তালুকদার,ও ক্যালন রানী দাস

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা পল্লী অঞ্চলের উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে বিআরডিবি-এর ভূমিকার কথা তুলে ধরেন। আলোচনা সভা শেষে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে উপস্থিত সুবিধাভোগীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ইলেকট্রিক মিডিয়া সাংবাদিক, বিআরডিবির প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%