ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

শাল্লায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ


শাল্লায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

"উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আজ ৬ জুলাই ২০২৬ (সোমবার)
উপজেলা পরিষদ কনফারেন্স রুমে কামরুল ইসলামের সঞ্চালনায়
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে ্আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), শাল্লা, সুনামগঞ্জ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করেন।

এই অনুষ্ঠান বক্তব্য রাখেন: বিএনপির উপজেলা আহবায়ক, সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক চেয়ারম্যান, জাকির হোসেন যুবদল আহ্বায়ক এম এ রাজ্জাক, আতাউর রহমান যুব উন্নয়ন কর্মকর্তা, আব্দুল করিম মাস্টর,, সাংবাদিক বকুল আহমেদ তালুকদার,ও ক্যালন রানী দাস

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা পল্লী অঞ্চলের উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে বিআরডিবি-এর ভূমিকার কথা তুলে ধরেন। আলোচনা সভা শেষে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে উপস্থিত সুবিধাভোগীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ইলেকট্রিক মিডিয়া সাংবাদিক, বিআরডিবির প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নতুন উদ্যোগে বদলে যাচ্ছে বাহাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় প্রশাসনের মাইকিং

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় প্রশাসনের মাইকিং

নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টির ফলে চট্টগ্রামে পাহাড়ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এই কারণে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করছে জেলা প্রশাসন। একইসঙ্গে নগরের সব আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। পাহাড়সংলগ্ন স্কুল, কলেজ, মসজিদ এবং মাদ্রাসাগুলোকেও অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল থেকে নগরের বিভিন্ন ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে মাইকিং করা হচ্ছে। এর আগে, রোববার রাতেও নগরের বিভিন্ন এলাকায় একইভাবে সতর্কতামূলক প্রচারণা চালানো হয়েছে।

জেলা প্রশাসন জানাচ্ছে, আকবরশাহ ঝিল ১, ২ ও ৩ নম্বর এলাকা, বিজয়নগর পাহাড়, শান্তিনগর পাহাড়, বেলতলীঘোনা পাহাড়, টাংকির পাহাড়, আমিন জুট মিল এলাকা, পাহাড়িকা, সমবায় আবাসিক এলাকা, মিয়ার পাহাড়, মুরাদপুর রেলস্টেশন-সংলগ্ন রেলওয়ের পাহাড়, মতিঝর্ণা, লালখান বাজারের পোড়া কলোনি, ঢেবারপাড়, আমবাগান এবং উত্তর হালিশহর উপকূলসংলগ্ন এই সমস্ত এলাকায় বিশেষভাবে মাইকিং করে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানিয়েছেন, আবহাওয়া অধিদপ্তর ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে। এর পরিপ্রেক্ষিতে পাহাড়ধসের আশঙ্কা সৃষ্টি হয়েছে। তাই, মাইকিংয়ের মাধ্যমে ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারী মানুষদের আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার জন্য বলা হচ্ছে। মানুষের জানমাল রক্ষার জন্য জেলা প্রশাসনের কয়েকটি দল মাঠে কাজ করছে। মাইকিংয়ের পাশাপাশি মানুষকে ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হচ্ছে। ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে, আবহাওয়া অফিস জানাচ্ছে, উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খন্ড এলাকায় অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একইসঙ্গে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলবায়ু পরিবর্তন রোধে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান ভিসির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


জলবায়ু পরিবর্তন রোধে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান ভিসির

 

"জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ বিষয়ক সেমিনার, আলোচনা সভা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সোমবার (৬ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট (ইএসআরএম) বিভাগের উদ্যোগে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। উদ্বোধনের পর ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয় এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর পরে ইএসআরএম বিভাগের সেমিনার হলে "Inspired by Nature. For Climate. For Our Future" শীর্ষক পরিবেশ বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, "জলবায়ু পরিবর্তন আজ আর ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়, এটি বর্তমান বিশ্বের অন্যতম বড় বাস্তবতা। পরিবেশ সংরক্ষণে কেবল সরকারের উদ্যোগ যথেষ্ট নয়; শিক্ষক, শিক্ষার্থী, গবেষক এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। একটি গাছ রোপণ, প্লাস্টিকের ব্যবহার কমানো, প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব জীবনধারা গ্রহণের মাধ্যমে আমরা আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তুলতে পারি। বিশ্ববিদ্যালয়কে পরিবেশবান্ধব ও টেকসই ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবাইর, টাঙ্গাইল বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মহসিন হোসেন ও পূবালী ব্যাংকের আঞ্চলিক প্রধান ডেপুটি জেনারেল ম্যানেজার মো. বেল্লাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, পরিবেশ দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মাহমুদা বিনতে লতিফ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ইএসআরএম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. এস. এম. সাইফুল্লাহ।

সেমিনারে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব, জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই উন্নয়ন বিষয়ে বিভিন্ন গবেষণা ও করণীয় তুলে ধরা হয়। বক্তারা পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১ কেজি গাঁজাসহ লাল মিয়া গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


১ কেজি গাঁজাসহ লাল মিয়া গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন সংলগ্ন পুরান বাজার এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ লাল মিয়া (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে চরমোন্তাজ পুলিশ তদন্তকেন্দ্রের সদস্যরা।

সোমবার (৭ জুলাই) দুপুর ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া লাল মিয়া গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের পানখালী গ্রামের বাসিন্দা।

চরমোন্তাজ পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. বেল্লাল হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লাল মিয়াকে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে এবং গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লন্ডন থেকে ইস্টবর্নে মাদারীপুরের প্রবাসীদের মিলনমেলা

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


লন্ডন থেকে ইস্টবর্নে মাদারীপুরের প্রবাসীদের মিলনমেলা

যুক্তরাজ্যে বসবাসরত মাদারীপুরের হাসানকান্দি এলাকার প্রবাসীদের উদ্যোগে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ইস্টবর্ন সমুদ্রসৈকত ভ্রমণ ও মিলনমেলা। প্রবাসের ব্যস্ত কর্মজীবনের মাঝেও এ আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে আন্তরিকতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করেছে।

সকালে লন্ডন থেকে যাত্রা করে অংশগ্রহণকারীরা ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ইস্টবর্ন সমুদ্রসৈকতে পৌঁছান। নীল সমুদ্র, নির্মল বাতাস ও মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে দিনব্যাপী নানা আয়োজন উপভোগ করেন তারা। পুরো আয়োজনজুড়ে ছিল আনন্দ-উচ্ছ্বাস আর পারস্পরিক সৌহার্দ্যের অনন্য পরিবেশ।

দিনব্যাপী কর্মসূচিতে একসঙ্গে খাবার গ্রহণ, জামাতে নামাজ আদায়, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা, প্রাণবন্ত আড্ডা, স্মৃতিচারণ এবং ফটোগ্রাফি সেশনের আয়োজন করা হয়। প্রবাসজীবনের ব্যস্ততা ও ক্লান্তি ভুলে সবাই আনন্দঘন সময় কাটান।

আয়োজকরা জানান, প্রবাসে থেকেও নিজেদের শিকড়, আত্মীয়তা ও সামাজিক বন্ধন অটুট রাখার লক্ষ্যেই প্রতিবছর এ মিলনমেলার আয়োজন করা হয়। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রেখে নতুন প্রজন্মের মধ্যেও পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যের বার্তা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানটি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শাহিন মোল্লা, রেজাউল হাওলাদার, ইব্রাহিম মাতুব্বর, মনির শরীফ, জিন্নাত বেপারী, দেলোয়ার বয়াতি, তাইজুদ্দিন শরীফ, রহিম হাওলাদার, মনির খালাসী, ফকরুল ফকির, আবু বকর হাওলাদারসহ আরও অনেকে।

দিনব্যাপী মিলনমেলা শেষে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন অংশগ্রহণকারীরা। একই সঙ্গে ভবিষ্যতেও এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রেখে প্রবাসী মাদারীপুরবাসীর মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%