ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

নেত্রকোনার জমি বিরোধে সংঘর্ষ, বৃদ্ধা নিহত


নেত্রকোনার জমি বিরোধে সংঘর্ষ, বৃদ্ধা নিহত

নেত্রকোনা জেলার কেন্দুয়ায় জমিসংক্রান্ত বিরোধের কারণে দুই পক্ষের সংঘর্ষে, আসিয়া খাতুন (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের সাগুলি গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত বৃদ্ধা আসিয়া খাতুন ওই গ্রামের আমজদ আলী ফকিরের স্ত্রী।

আরও পড়ুন: মাদারীপুরে ইসলামী আন্দোলনের জেলা মজলিসে শুরার বৈঠক অনুষ্ঠিত

স্থানীয় ও নিহতের পরিবারের সূত্রে জানা গেছে, সাগুলি গ্রামের বুরুজ আলী এবং রফিক গংদের সঙ্গে তাইজ্জ মিয়া গংদের ২১ শতাংশ জমি নিয়ে দীর্ঘস্থায়ী বিরোধ চলছিল। এ বিষয়ে স্থানীয়ভাবে একাধিকবার শালিস-বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে, তাইজ্জ মিয়া পক্ষ বিরোধপূর্ণ জমিতে দখল নেওয়ার চেষ্টা করলে, অপর পক্ষ এই দখল দিতে বাধা দেয়। এর ফলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে গুরুতর আহত হন আসিয়া খাতুন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, কিন্তু কর্তব্যরত চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে প্রতিপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর কাজ চলছে।

আরও পড়ুন: বাড়িতে ফিরল সৌদিতে নিহত সাহেদের নিথর দেহ, স্ত্রী-সন্তানের আহাজারি

এলাকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং পুলিশ মোতায়েন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে ১৯ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫৩ এম


উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে ১৯ জন গ্রেফতার

ঢাকা, ১৩ আগস্ট ২০২৬ : রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা ভেতরে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ১৯ জনকে গ্রেফতার করেছিল।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার উত্তরা পশ্চিম থানার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের তালিকা হলো- মো. ইউসুফ (২৬), মো. খোরশেদ (২৫), মো. আরমান (২৬), মোছা. মারজান ওরফে নিপা (২২), শিরিন আক্তার (২৫), তানিয়া আক্তার (২১), মো. রাব্বি (১৯), মো. ফরহাদ (২৬), মো. সোহান রহমান (২৪), মো. হাসান (৩২), মো. মনির হোসেন (২৮), মো. খোরশেদ আলম (৪২), মো. আপন হোসেন (২০), মো. শাকিল (২৯), মো. শাকিল সরকার (২১), মো. তানভীর হাসান রিফাত (২১), মোছা. সাদিয়া (২০), সিয়াম খান (২২) ও মো. জিয়াউর রহমান (২৫)।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলমের শোক; কুলিয়ারচরে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রদল নেতা শহীদ সরকারের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০১:০২ এম


বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলমের শোক; কুলিয়ারচরে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রদল নেতা শহীদ সরকারের মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ছাত্রদল নেতা শহীদ সরকার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত ১৩ আগস্ট ‎বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাটিকাটা গ্রামের (বড়বাড়ি) নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি। শহীদ সরকার ছয়সূতী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
‎
‎সে মাটিকাটা গ্রামের মো. রতন মিয়ার ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে বাড়িতে আইপিএসের বৈদ্যুতিক ত্রুটি মেরামতের চেষ্টা করছিলেন শহীদ। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি।

‎কিছুক্ষণ পর বড় ভাই জুবায়ের আহমেদ তাঁকে অচেতন অবস্থায় দেখতে পান। মুহূর্তেই বাড়িতে নেমে আসে আতঙ্ক। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শহীদ সরকারকে মৃত ঘোষণা করেন।

‎যে তরুণ সন্ধ্যায় নিজের হাতে ঘরের বৈদ্যুতিক ত্রুটি সারানোর চেষ্টা করছিলেন, কয়েক মিনিট পর সেই তরুণের নিথর দেহ নিয়ে হাসপাতালে ছুটতে হয়েছে স্বজনদের। একটি আকস্মিক দুর্ঘটনা মুহূর্তেই থামিয়ে দিয়েছে একটি পরিবারের স্বপ্ন, স্বজনদের আশা এবং রাজনৈতিক অঙ্গনের এক তরুণ কর্মীর পথচলা।
‎
‎শহীদ সরকারের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। শোক ছুঁয়ে গেছে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও। তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতি মন্ত্রী মো. শরীফুল আলম, কুলিয়ারচর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. কিতাব আলী মাস্টার, সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. সাহাদাৎ হোসেন শাহ্ আলম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, মো. রফিকুল ইসলাম আলী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম মুছা, সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. আরশ মিয়া, ছয়সূতী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সালাহ উদ্দিন মুর্শেদ নিজামী বাবুল, সাধারণ সম্পাদক মো. মোসলেহ উদ্দিন রতন, উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটনসহ ছাত্রদলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, রাজনৈতিক সহকর্মী, বন্ধু-বান্ধব ও স্থানীয় বাসিন্দারা পৃথকভাবে গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে শোকবার্তা দিচ্ছেন।

মরহুমের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সবাই তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন-এমন দোয়া করেছেন এলাকাবাসী।

‎স্থানীয় নেতাকর্মীরা জানান, শহীদ সরকার ছিলেন রাজপথের সক্রিয় ও উদ্যমী তরুণ সংগঠক। সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডে তাঁর সক্রিয় উপস্থিতি ছিল। মাত্র ২৮ বছর বয়সেই তাঁর এমন আকস্মিক মৃত্যুতে ছাত্রদল হারিয়েছে একজন সম্ভাবনাময় তরুণ নেতাকে।
‎
‎কিন্তু পরিবারের কাছে তিনি শুধু একজন রাজনৈতিক কর্মী ছিলেন না। তিনি ছিলেন কারও সন্তান, কারও ভাই, কারও আপনজন।
‎
‎একটি আইপিএসের ত্রুটি সারাতে গিয়ে আর ফিরলেন না শহীদ। সন্ধ্যার যে মুহূর্তে তিনি জীবনের স্বাভাবিক কাজে ব্যস্ত ছিলেন, সেই মুহূর্তই হয়ে রইল তাঁর জীবনের শেষ মুহূর্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের চার স্বীকৃতি পেলেন হলান্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০১:১২ এম


গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের চার স্বীকৃতি পেলেন হলান্ড

রেকর্ডময় একটি ক্যারিয়ারে নতুন এক অর্জন যুক্ত হলো আর্লিং হলান্ডের। নতুন মৌসুমের অভিযানের শুরুতে ইতিহাদ স্টেডিয়ামে অসাধারণ কিছু গোল করার স্বীকৃতিস্বরূপ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে চারটি সনদ গ্রহণ করেছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান এই স্ট্রাইকার।

প্রিমিয়ার লিগ, ইউয়েফা নেশনস লিগ এবং ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের অন্তর্ভুক্ত অসাধারণ কীর্তি গড়ার স্বীকৃতি হিসেবে ৪টি সনদ পেয়েছেন হলান্ড।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাদের অফিশিয়াল ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছে, ‘নতুন মৌসুম শুরুর প্রাক্কালে একাধিক রেকর্ডের মালিক আর্লিং হলান্ডের হাতে তুলে দেওয়া হয়েছে অত্যাশ্চর্য ফুটবল ক্যারিয়ারের অর্জিত সেরা কীর্তিগুলোর জন্য সনদ।’

স্বীকৃতি পাওয়া রেকর্ডগুলোর মধ্যে একটি হচ্ছে সবচেয়ে কম ম্যাচে প্রিমিয়ার লিগে ১০০ গোল করার কীর্তি। তিনি গত বছরের ২ ডিসেম্বর ফুলহ্যামের বিরুদ্ধে গোল করে মাত্র ১১১ ম্যাচে পৌঁছান এই মাইলফলকে।

২০২২-২৩ মৌসুমের শুরুতে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার তিন বছরের একটু বেশি সময়ের মধ্যে এই অসাধারণ অর্জন তাঁর পায়ে আসে।

এছাড়া, প্রিমিয়ার লিগে নিজের প্রথম মৌসুমেই গড়া গোল করার রেকর্ডের জন্যও আরেকটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের খেতাব অর্জন করেছেন হলান্ড।

২০২২-২৩ মৌসুমের ৩৮ ম্যাচের প্রিমিয়ার লিগ সংস্করণের মধ্যে এক মৌসুমে সর্বাধিক ৩৬ গোল করার বিরল রেকর্ড গড়েছিলেন তিনি।

নরওয়েজিয়ান তারকার তৃতীয় রেকর্ড এসেছে আন্তর্জাতিক ফুটবল থেকে, যেখানে ইউয়েফা নেশনস লিগে ১৯ গোল করে হলান্ড হয়েছেন এই টুর্নামেন্টের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ২০২০ সালের ৪ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ১৭ নভেম্বরের মধ্যে তাঁর গোলগুলোকে এই রেকর্ডের জন্য গণনা করেছে।

হলান্ডের চতুর্থ সনদটি এসেছে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে একটি ম্যাচে পাঁচ গোল করার অনবদ্য পারফরম্যান্সের জন্য।

২০২৩ সালের ১৪ মার্চ আরবি লাইপজিগের বিরুদ্ধে ম্যাচে ম্যানচেস্টার সিটির হয়ে পাঁচ গোল করেছিলেন হলান্ড।

এই কৃতিত্বের মাধ্যমে হলান্ড হয়েছেন চ্যাম্পিয়নস লিগের এক ম্যাচে পাঁচ গোল করার মাত্র তৃতীয় খেলোয়াড়।

এছাড়া, এর আগে চ্যাম্পিয়নস লিগে এক ম্যাচে পাঁচ গোল করার এই অবস্থানে ছিলেন কেবল লিওনেল মেসি এবং লুইজ আদ্রিয়ানো, সেই অভিজাত ক্লাবের সদস্য হয়ে উঠলেন হলান্ডও।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ফুটবল রেকর্ডের সমৃদ্ধ ভাণ্ডারে এই চারটি অসাধারণ অর্জন তুলে ধরেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক ব্যবসায়ীর রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০১:২৫ এম


মাদক ব্যবসায়ীর রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না

মাদক ব্যবসায়ীর রাজনৈতিক পরিচয়কে কোনভাবেই বিবেচনায় নেওয়া হবে না। সে যে দলেরই হোক, বা যত প্রভাবশালীই হোক, মাদক ব্যবসার সঙ্গে যুক্ত কাউকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। তাদের শিকড় উপড়ে ফেলা হবে এবং এ বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদু কুদ্দুছ চৌধুরী।

এ নিয়ে অনুষ্ঠিত নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে বুধবার অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উদ্বেগ প্রকাশ করেন। এদিকে, ১৬ আগস্ট থেকে আগামীতে মাদকবিরোধী বিভিন্ন কার্যক্রম ব্যাপক পরিসরে শুরু হবে বলে বৃহস্পতিবার রাতে জানান নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

ডিআইজি আবদু কুদ্দুছ বলেন, মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংসই করে না, বরং এটি একটি পরিবার, সমাজ, রাষ্ট্র এবং ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকবিরোধী অভিযানকে আরও জোরদার করার পরিকল্পনা নেয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, শিক্ষক, অভিভাবক এবং সাধারণ জনগণকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ীরা কোন দলের সদস্য সেটা বিবেচ্য নয়। মাদক ব্যবসায়ী মানেই অপরাধী। তাদের রাজনৈতিক পরিচয়, সামাজিক অবস্থান বা প্রভাব কিছুই আইনের ঊর্ধ্বে নয়।

ডিআইজি আবদু কুদ্দুছ যোগ করে বলেন, মাদকের সঙ্গে যারা সরাসরি জড়িত, তাদের পাশাপাশি অর্থদাতা ও পৃষ্ঠপোষকদেরও চিহ্নিত করতে হবে। কেবল ছোটখাটো বিক্রেতাকে গ্রেপ্তার করলেই মাদক নির্মূল সম্ভব নয়। বরং মাদকের সরবরাহব্যবস্থা, অর্থের উৎস এবং যারা বিভিন্নভাবে মাদক ব্যবসাকে সহযোগিতা করে, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে।

ডিআইজি আরও বলেন, মাদকবিরোধী অভিযান কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে একটি প্রতিপক্ষকে দমন করার হাতিয়ার হয়ে দাঁড়াবে না। অপরাধের সঙ্গে যার সম্পর্ক পাওয়া যাবে, তাকে তদন্ত এবং প্রমাণের ভিত্তিতে আইনের আওতায় আনা হবে। একইভাবে নিরপরাধ কাউকে কোনোভাবে হয়রানি করা যাবে না।

সভাটির সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা পুলিশ সুপার এম. এন. নাসিরুদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক হারুন অর রশীদ আজাদ, নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক এডভোকেট এবিএম জাকারিয়া, নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা বিএনপি'র সদস্য শহিদুল ইসলাম কিরণ, জেলা জামায়াত আমির ইসহাক খন্দকার, সেক্রেটারি মাওলানা মো. বোরহানউদ্দিন, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত আলি খান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু প্রমুখ। পাশাপাশি জেলার সিভিল সোসাইটির প্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি, শিক্ষক, ইমাম, আইনজীবী এবং চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও যোগ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%