ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

সিলেটে কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোর্শেদ


সিলেটে কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোর্শেদ

সিলেটের কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

তিনি শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে প্রথমে পুরোনো কারাগার এবং পরে বাদাঘাটে অবস্থিত কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন।

এই পরিদর্শনের সময় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: কুবি ক্যাম্পাসে ভুয়া পুলিশ সন্দেহে ৩ জনকে আটক, মারধরের অভিযোগ

১৭ সেপ্টেম্বর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপির দপ্তরে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে সিলেটের পুরোনো কারাগারের স্থানে নান্দনিক পার্ক ও মুক্তিযুদ্ধ জাদুঘর স্থাপনের জন্য ভূমিটি সিলেট সিটি কর্পোরেশনকে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। স্বরাষ্ট্র সচিব সিলেটে এসে কারাগার পরিদর্শন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন, যা এই সিদ্ধান্তের একদিন পর।

নগরবাসীকে একটি উন্মুক্ত সবুজ উদ্যান উপহার দিতে কারাগারের ভূমি সিলেট সিটি কর্পোরেশনকে হস্তান্তরের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আধা-সরকারি (ডিও) পত্র দেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি এবং সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

পত্রের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে। কমিটি সরেজমিন পরিদর্শন করে ভূমিটি সিলেট সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের বিষয়ে প্রতিবেদন দেয়।

গত বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সেই প্রতিবেদন পর্যালোচনা করে পুরোনো কারাগারের স্থলে পার্ক ও রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের নামে মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণের জন্য ভূমিটি সিলেট সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও পড়ুন: নোয়াখালীতে অসুস্থ সাংবাদিকদের রোগমুক্তির জন্য দোয়া মাহফিল

সভায় শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, কারা মহাপরিদর্শক (ভারপ্রাপ্ত) কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সিদ্ধান্তের একদিন পরই শনিবার সিলেটে এসে কারাগার পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। দুপুর ১২টায় তিনি পুরোনো কারাগার পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর তিনি ধোপাদিঘির পাড় ওয়াকওয়ে এবং রংমহল টাওয়ারের পাশের কারাগারের ভূমি পরিদর্শন করেন। এরপর তিনি বাদাঘাটে অবস্থিত সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিভাগীয় কমিশনার মশিউর রহমান, কারা মহাপরিদর্শক (ভারপ্রাপ্ত) কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুন: মাইশার মৃত্যুর পর সীতাকুণ্ডে ২০ স্পিডব্রেকার, যানজট বেড়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক্টোম্যানিয়ার নতুন নাটক ‘দ্য আলকেমিস্ট: সুবর্ণস্রষ্টা’ মঞ্চে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:১২ পি.এম


এক্টোম্যানিয়ার নতুন নাটক ‘দ্য আলকেমিস্ট: সুবর্ণস্রষ্টা’ মঞ্চে

ব্রাজিলিয়ান কথাসাহিত্যিক পাওলো কোয়েলহোর কালজয়ী উপন্যাস ‘দ্য আলকেমিস্ট’ অবলম্বনে নাট্যদল এক্টোম্যানিয়া নতুন প্রযোজনা ‘দ্য আলকেমিস্ট: সুবর্ণস্রষ্টা’ নিয়ে এসেছে মঞ্চে। এটি দলের চতুর্থ প্রযোজনা হিসেবে পরিচিত।

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে গত দুই দিনে নাটকটির তিনটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রযোজনাটির মঞ্চনাট্যরূপ দিয়েছেন মাহফুজ ইসলাম মেঘ। মঞ্চ পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন দলের প্রধান তালহা জুবায়ের।

নির্দেশক তালহা জুবায়ের মন্তব্য করেন, "বস্তবাদ ও পুঁজিবাদের এই সময়ে মানুষ যখন চারপাশের সবকিছুকে নিখুঁততার মাপকাঠিতে বিচার করতে ব্যস্ত, তখন কোয়েলহোর উপন্যাসের আধ্যাত্মিকতা, প্রকৃতি ও মহাবিশ্বের নিয়মের সঙ্গে মানুষের সংযোগের বার্তা মানসিক প্রশান্তি ও দার্শনিক খোরাক জোগায়।"

তিনি আরও বলেন, “‘দ্য আলকেমিস্ট’ কেবল কোনো গন্তব্যে পৌঁছানোর গল্প নয়; এটি পথচলার অভিজ্ঞতা ও আত্মিক রূপান্তরের গল্প। আজকের অনিশ্চিত ও অস্থির সময়ে এই অভ্যন্তরীণ রূপান্তর অত্যন্ত জরুরি বলে মনে করি।”

উপন্যাসের মূল চরিত্র আন্দালুসীয় তরুণ মেষপালক সান্তিয়াগো স্বপ্নে দেখা মিসরের পিরামিডের কাছে গুপ্তধনের সন্ধানে যাত্রা করে। পথে একের পর এক মানুষের সঙ্গে তার দেখা হয়। প্রতিটি সাক্ষাৎ তাকে জীবন ও নিজের আকাঙ্ক্ষা সম্পর্কে নতুন উপলব্ধির মুখোমুখি করে।

জিপসি নারী, সালেমের রাজা মেলচিজেডেক, স্ফটিক ব্যবসায়ী, ইংরেজ তরুণ, কাফেলা সর্দার ও মরূদ্যানের ফাতিমা—প্রত্যেকেই সান্তিয়াগোর অভিযাত্রার ভিন্ন অধ্যায় হয়ে ওঠে। শেষ পর্যন্ত রহস্যময় আলকেমিস্টের সান্নিধ্যে এসে তার সামনে উন্মোচিত হয় জীবনের আরেক সত্য।

বিশ্বনাট্যের ধ্রুপদি ধারাকে অনুসন্ধানের অংশ হিসেবে প্রযোজনাটিতে ফিজিক্যাল অ্যাকশন ও আধুনিক নাট্যরীতির সমন্বয় করেছে এক্টোম্যানিয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনী পরশুরাম সীমান্তে বিজিবির অভিযান, ৭৬২ পিস ইয়াবা জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

ফেনী প্রতিনিধি

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:১২ পি.এম


ফেনী পরশুরাম সীমান্তে বিজিবির অভিযান, ৭৬২ পিস ইয়াবা জব্দ

ফেনীর পরশুরাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭৬২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ফেনীর পরশুরাম সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে ৭৬২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেট পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি, নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, চোরাচালান ও মাদকদ্রব্যের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবির নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। ধন্যবাদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজার জামায়াতের সভায় আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:১২ পি.এম


কক্সবাজার জামায়াতের সভায় আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার ভারপ্রাপ্ত আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ মন্তব্য করেছেন যে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নৈতিক অবক্ষয় এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় কক্সবাজার শহরের হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে জেলা জামায়াতের এক দায়িত্বশীল বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকটি জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ বলেন, কক্সবাজারসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। নৈতিক অবক্ষয়ের কারণে এবং গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। জননিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ে মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, ঘন ঘন লোডশেডিং এবং ‘ভুতুড়ে বিলের’ কারণে গ্রাহকরা হয়রানি ও বিড়ম্বনার শিকার হচ্ছেন। এসব সমস্যা সমাধানে সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, জনগণ আশ্বাসের পরিবর্তে সমস্যার কার্যকর সমাধান দেখতে চায়।

জামায়াতের এই নেতা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ প্রয়োজন। বৈঠকে আওয়ামী লীগকে ‘পতিত ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ অভিযোগ করেন, তারা দেশে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

তিনি উল্লেখ করেন, প্রায় দুই হাজার মানুষ হত্যার ঘটনায় যাদের কোনো অনুশোচনা নেই, তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকা উচিত নয়। তিনি দেশ ও জনগণের কল্যাণে, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দলের দায়িত্বশীলদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান।

বৈঠকে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, মাওলানা দেলাওয়ার হোছাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, অফিস সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান, সমাজকল্যাণ সেক্রেটারি অধ্যক্ষ নূরুল হোছাইন সিদ্দিকী, কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, সদর আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, রামু উপজেলা আমীর ফজলুল্লাহ মু হাসান, ঈদগাঁও উপজেলা আমীর মাওলানা সলিম উল্লাহ জিহাদী, চকরিয়া পৌরসভা আমীর আরিফুল কবীর, মাতামুহুরী উপজেলা আমীর মাওলানা ফরিদুল আলম, পেকুয়া উপজেলা আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন, কুতুবদিয়া উপজেলা আমীর আ স ম শাহরিয়ার চৌধুরী, মহেশখালী উপজেলা উত্তর আমীর মাস্টার নজরুল ইসলাম, উখিয়া উপজেলা আমীর মাওলানা আবুল ফজল, টেকনাফ উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মুহাম্মদ মুহসিন, চকরিয়া উপজেলা সেক্রেটারি মাওলানা ছৈয়দ করীম, সদর সেক্রেটারি আজিজুর রহমান এবং আইনজীবী শাখার সেক্রেটারি এড. ফিরোজ আহমদসহ জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে মার্কিন সেনা নিহতের সংখ্যা নিয়ে গোপন তথ্য ফাঁস: ওয়াশিংটন পোস্টের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:১৩ পি.এম


ইরানে মার্কিন সেনা নিহতের সংখ্যা নিয়ে গোপন তথ্য ফাঁস: ওয়াশিংটন পোস্টের দাবি

ইরানের সাথে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের মধ্যে সংঘাতের ফলে পেন্টাগন যে মৃত্যুর সংখ্যা ঘোষণা করেছে, প্রকৃতপক্ষে তার চেয়ে বেশি মার্কিন সেনা প্রাণ হারিয়েছে। এই দাবি উঠে এসেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের একটি বিশেষ প্রতিবেদনে। তবে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই প্রতিবেদনের তথ্যকে সম্পূর্ণরূপে অসত্য বলে প্রত্যাখ্যান করেছেন।

প্রতিবেদনটি পাঁচজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, চলমান এই সংঘাতে অন্তত ২২ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। পেন্টাগনের জনসমক্ষে প্রকাশিত তথ্যভান্ডারের তুলনায় এই সংখ্যা অন্তত চারজন বেশি।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে যুদ্ধক্ষেত্রে সরাসরি অথবা এই সংঘাতের সাথে সম্পর্কিত পরিস্থিতিতে এসব সেনার মৃত্যু ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনটি প্রকাশের পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি বার্তায় এটি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন।

তথ্যের এই অমিল বা তফাত সম্পর্কে পেন্টাগনের কাছে বিস্তারিত জানতে চাওয়া হলে তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

আন্তর্জাতিক রাজনীতি এবং মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষিতে মার্কিন সেনাদের হতাহতের সঠিক তথ্য গোপন করার বিষয়টি নিয়ে দেশটির নীতি নির্ধারণী মহলে নতুন আলোচনা এবং বিতর্ক শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: ওয়াশিংটন পোস্ট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%