০৪:৪০ পি.এম
ব্যাংক হিসাব খুলতে এবং কিছু দলিল সম্পাদনের প্রক্রিয়ায় টিআইএন জমা দেওয়ার কোন বাধ্যবাধকতা আর থাকছে না, এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার বাংলাদেশের জাতীয় সংসদে এই তথ্য জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি উল্লেখ করেন, ‘বাজেটে প্রস্তাব করা হয়েছিল যে, স্টুডেন্টসহ কয়েকটি ক্ষেত্রে ব্যাংক হিসাব খোলার জন্য টিআইএন দাখিলের বাধ্যবাধকতা রাখা হয়েছিল।’
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘এছাড়া বন্টননামা দলিল রেজিস্ট্রেশন এবং সম্পত্তির দলিল মিউটেশন ক্ষেত্রে টিআইএন দাখিলের বিধান করার প্রস্তাব করা হয়েছিল। এ নিয়ে জনমনে বিভিন্ন কনফিউশন দেখা দিয়েছে। আমি অর্থমন্ত্রীকে প্রস্তাব করবে যেন এই বিষয়টিও প্রত্যাহার করা হয়।’
আরও পড়ুন: অনেক শিক্ষার্থীর প্রাণের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি - মো. তমিজ উদ্দিন এমপি
এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে করমুক্ত আয়ের আগামী দুই করবর্ষের জন্য সীমা চার লাখ টাকা করার প্রস্তাব দিয়েছেন। বাজেটে এই সীমা ৩ লাখ ৭৫ টাকা প্রস্তাব করা হয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন