০৯:৩৭ পি.এম
চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৭ জন নেতাকর্মী নিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেল পৌনে ৬টায় জেলা শহরের শিল্পকলা একাডেমির সামনে এই প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সমাবেশের সময় এনসিপি নেতারা উল্লেখ করেন, হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশ থেকে ওই হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা করা হয়।
আরও পড়ুন: চাঁদা না পেয়ে শ্রমিকদের ওপর হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি, থানায় অভিযোগ
জাতীয় নাগরিক পার্টির চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্যসচিব আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল কাদির রোকন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আলী রুসদী মজনু, সহ-প্রচার সম্পাদক সোহেল রানা, সহ-সংগঠন সম্পাদক মাসুদ রানা, পৌর সদস্যসচিব ইয়াছিন আলী এবং ছাত্র শক্তির জেলা প্রতিনিধি সাকিবুর রহমান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন