০৩:৩৬ পি.এম
বরিশাল জেলা সিভিল সার্জন সদ্যনিয়োগপ্রাপ্ত ডা. মনিরুজ্জামানের অপসারণ দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। রবিবার বেলা ১১টার দিকে তারা বরিশার সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান নেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দাবি করে যে, বিতর্কিত ও শাস্তিপ্রাপ্ত একজন কর্মকর্তাকে সিভিল সার্জনের দায়িত্ব দেওয়া হয়েছে, যা তারা মেনে নেবেন না। পরে তারা সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে জানতে পারেন, ডা. মনিরুজ্জামান যোগদানের শেষ দিন হলেও তিনি অফিসে যোগ দেননি। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তার নির্ধারিত কক্ষের দরজায় প্রতীকীভাবে তালা ঝুলিয়ে দেন।
ছাত্র অধিকার পরিষদ বরিশার জেলার সভাপতি সাব্বির হোসেন বলেন, ‘যার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে, তাকে বরিশালের মতো গুরুত্বপূর্ণ জেলার স্বাস্থ্য বিভাগের দায়িত্ব দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আরও পড়ুন: জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান: ধর্ষণ, চুরি ও পরোয়ানাভুক্ত আসামীসহ গ্রেপ্তার ৯
আমরা চাই, বিতর্কমুক্ত ও সৎ কর্মকর্তাকে সিভিল সার্জন হিসেবে নিয়োগ দেওয়া হোক।’
নবনিযুক্ত সিভিল সার্জন ডাক্তার মো. মনিরুজ্জামান গনমাধ্যমকে বলেন, গত ২১ জুলাই তাকে বরিশাল জেলা সিভিল সার্জন হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি ২৩ জুলাই যোগদান করেছেন বলে জানান। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় তাকে নিয়োগ দিয়েছে।
তিনি আরও বলেন, ‘তারা জানেন আমি দোসর কিনা? সুতরাং এ বিষয়টি নিয়ে আমি আর কিছু বলতে চাই না।’
প্রসঙ্গত, গত ২১ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় নিযুক্ত ডা. মো. মনিরুজ্জামানকে বরিশাল জেলা সিভিল সার্জন হিসেবে নিয়োগ প্রদান করে স্বাস্থ্য বিভাগ। আজ রবিবার(২৬ জুলাই) ছিল তার যোগদানের শেষ দিন। এর আগে ২৩ জুলাই তিনি যোগদান করেছেন। তবে তিনি যোগদান করেননি এমনটি ভেবে যোগদানে বাধা দিতে আন্দোলনকারীদের বিরোধিতা ছিল তার কার্যালয়ে।
আরও পড়ুন: বিরোধী দল কোনো রাজনৈতিক দলের মতো আচরণ করছে না: এমপি খোকন তালুকদার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন