ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বিএসএফকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর


বিএসএফকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর

বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ‘পুশইন’ চেষ্টার তীব্র প্রতিবাদ এবং বাংলাদেশি নাগরিকদের লাগাতার হত্যার বিচার দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, সীমান্ত হত্যার প্রতিটি ঘটনার জন্য ভারতকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।

বুধবার (৩ জুন) দুপুরে যশোরের বেনাপোলের সাদিপুর সীমান্ত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। উত্তেজনাপূর্ণ এই সীমান্ত পরিদর্শনে দলটির নেতাকর্মী ছাড়াও স্থানীয় শত শত সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় ‘এ দিল্লি না ঢাকা? ঢাকা, ঢাকা’, 'সীমান্ত হত্যা রুখে দিন, চলবে না চলবে না’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে সীমান্ত এলাকা।

আরও পড়ুন: চীনে পাচারের চেষ্টা, ১২ ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী উদ্ধার

তিনি বলেন, ‘ভারত খুনি রাষ্ট্র ও বিএসএফ খুনি বাহিনী। তাদের বিচার হতে হবে।’

বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সীমান্ত এলাকার সাধারণ মানুষের দুঃখ-কষ্ট দেখার কেউ নেই। সেখানে পর্যাপ্ত হাসপাতাল, স্কুল কিংবা কর্মসংস্থানের ব্যবস্থা নেই। জীবিকার তাগিদে সীমান্তবাসী কোনো চোরাচালানে জড়ায় না, বরং ভারতীয়রা এই অপকর্ম করে বাংলাদেশের ওপর দোষ চাপায়।’

সীমান্ত সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আরও আধুনিক ও শক্তিশালী করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘বিজিবির পেছনে দেশের ১৮ কোটি মানুষের সমর্থন রয়েছে। বিজিবির হাতে খেলনা পিস্তল দিয়ে সীমান্ত রক্ষা করা যাবে না। তাদের আধুনিক ভারী অস্ত্র, পেট্রোলিং কার দিতে হবে এবং তাদের সুযোগ-সুবিধা ও বেতন বাড়াতে হবে।’

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিগত দিনের বক্তব্যের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘কোনো বাংলাদেশি নাগরিক অপরাধ করলেও তাকে বিচার ছাড়া সীমান্তে গুলি করে হত্যা করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। সীমান্ত হত্যার প্রতিটি ঘটনার জন্য ভারতকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকদের রাশিয়ায় পাচার, জাতিসংঘের প্রতিবেদনে ভয়ংকর তথ্য!

সবশেষে দল-মত নির্বিশেষে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ৭১, ৯০ কিংবা ২৪-এর গণ-আন্দোলনের চেতনাকে ধারণ করে বাংলাদেশের এক ইঞ্চি ভূখণ্ড বা সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত দেশের মানুষ মেনে নেবে না। রক্ত দিয়ে হলেও দেশের সীমান্ত রক্ষা করা হবে।

এর আগে গত রোববার (৩১ মে) দিনগত রাত থেকে বেনাপোলের বিপরীতে ভারতের হরিদাসপুর সীমান্ত এলাকায় শতাধিক ব্যক্তিকে নিয়ে অবস্থান নেয় বিএসএফ। পরে তাদের সাদীপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে বিজিবি বাঁধা দেয়। এতে কেউ বাংলাদেশে ঢুকতে পারেনি। সর্বশেষ বিএসএফ মঙ্গলবার রাতে জড়ো করা লোকজন ফিরিয়ে নেয়।

 

আরও পড়ুন: কম্বোডিয়ার স্ক্যাম সেন্টারে মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাড়ল বিদ্যুতের দাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


বাড়ল বিদ্যুতের দাম

সরকার দেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে। নতুন দাম ১ জুন তারিখ থেকে কার্যকর হবে।

এই বিষয়ে বুধবার (৩ জুন) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন দাম ঘোষণা করে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, পাইকারিতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১ টাকা ৩৯ পয়সা বেড়ে ৮ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর খুচরা পর্যায়ে প্রতিটি ইউনিট বিদ্যুতের দাম ৯ টাকা ১১ পয়সা থেকে ১ টাকা ৫২ পয়সা বৃদ্ধি পেয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এতে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯.৮৫ শতাংশ বেড়েছে এবং গ্রাহক পর্যায়ে গড়ে ১৬.৬৮ শতাংশ দাম বেড়েছে।

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে গত ২০ ও ২১ এপ্রিল দুই দিনব্যাপী গণশুনানি আয়োজন করে বিইআরসি। সেই গণশুনানিতে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি প্রতি ইউনিট ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে।

প্রস্তাব অনুযায়ী, পিডিবি প্রতি ইউনিট ৮৫ পয়সা, আরইবি ১ টাকা ৭৭ পয়সা, ডিপিডিসি ১ টাকা ৫৪ পয়সা, ডেসকো ১ টাকা ৯৮ পয়সা, ওজোপাডিকো ১ টাকা ৩৯ পয়সা এবং নেসকো ২ টাকা ৫ পয়সা পর্যন্ত দাম বৃদ্ধির আবেদন করেছে।

সবশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নির্বাহী আদেশে পাইকারি বিদ্যুতের গড় দাম ইউনিটপ্রতি ৬ টাকা ৭০ থেকে ৭ টাকা ৪ পয়সা বৃদ্ধি করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আলোচিত মাদক ব্যবসায়ী নজরুলের তিন মাসের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

‎জাকির হোসেন পাটোয়ারী ‎রাজবাড়ী প্রতিনিধি

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


রাজবাড়ীর বালিয়াকান্দিতে আলোচিত মাদক ব্যবসায়ী নজরুলের তিন মাসের কারাদণ্ড

‎‎রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ইন্দুরদী এলাকায় মাদক সেবনের অভিযোগে মো. নজরুল মন্ডল (৪৫) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

‎

‎বুধবার (৩ জুন ২০২৬) দুপুরে এ দণ্ডাদেশ প্রদান করেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।

‎

‎জানা যায়, উপজেলার নবাবপুর ইউনিয়নের ইন্দুরদী এলাকার বাসিন্দা নজরুল মন্ডল মাদক সেবনের সময় স্থানীয় যুবসমাজ তাকে আটক করে। পরে বিষয়টি বালিয়াকান্দি থানা পুলিশকে জানানো হলে এসআই কাঞ্চন ওবায়দুল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেন।

‎

‎পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে জিজ্ঞাসাবাদ করেন। এলাকাবাসীর সাক্ষ্য-প্রমাণ ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

‎

‎এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় জনগণের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকবিরোধী কার্যক্রমে সাধারণ মানুষের এমন সচেতনতা ও সহযোগিতাকে স্বাগত জানানো হয়েছে।

‎

‎প্রশাসন আরও জানায়, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধাদের অসম্মানের চেষ্টা করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৪:২৩ পি.এম


মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধাদের অসম্মানের চেষ্টা করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধকে আমরা ধারণ করি। মুক্তিযুদ্ধের বিপক্ষে যদি কোনো দল বা ব্যক্তি, যেই হোক না কেন, মুক্তিযোদ্ধাদের অসম্মান করার চেষ্টা করে, তাহলে প্রয়োজনে আরেকটি গণঅভ্যুত্থান হবে। কিন্তু মুক্তিযুদ্ধ ও বাংলাদেশকে অসম্মান করতে দেওয়া হবে না। প্রয়োজনে তাদের পাকিস্তান পাঠিয়ে দেওয়া হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা আন্দোলন-সংগ্রাম করেছি, গুলির মুখে দাঁড়িয়েছি। তিনি স্বাধীনতার ঘোষকের সন্তান, আমরা এতে গর্ববোধ করি।

বুধবার (৩ জুন) দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ীর নন্দিয়াপাড়া বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে ইশরাক হোসেন বলেন, আজ যারা ১৯৭১-কে মুছে ফেলতে চায়, আপনারা লক্ষ্য করে দেখবেন বিগত ১৭ বছর একটি দল মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে নিজেদের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিল। তারা বাংলাদেশে লুটপাট করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে এবং ফ্যাসিবাদ কায়েম করেছে। এখন আরেকটি দল ২০২৪ সালের জনগণের রক্তাক্ত গণঅভ্যুত্থানকে নিজেদের পকেটস্থ করে সেখান থেকে ফায়দা লুটার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের জনগণ বোকা নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাস করে। আমরা সব সিদ্ধান্ত জনগণের হাতে ছেড়ে দিতে চাই। জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, তারাই রাষ্ট্র পরিচালনা করবে।

তিনি বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে। তরপরে বারে বারে বাংলাদেশকে রক্তাক্ত করে বহু আন্দোলন হয়েছে। আরো আন্দোলন দরকার হলে বাংলাদেশের মানুষ করবে। কিন্তু ১৯৭১ সাল ও মহান মুক্তিযুদ্ধকে খাটো করে দেখবে তাহলে আমরা শহীদ জিয়ার আর্দশের সৈনিকেরা চেয়ে চেয়ে দেখব, সেটা কোন দিনই হবেনা।

প্রতিমন্ত্রী আরও বলেন, যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, যারা মা-বোনদের ধর্ষণ করেছে এবং পাকহানাদার বাহিনীকে সঙ্গে নিয়ে মুক্তিযোদ্ধাদের হত্যার জন্য গ্রামে গ্রামে চষে বেড়িয়েছেন, আজ তাদের দলের আস্ফালন দেখা যাচ্ছে। কয়েকদিন আগে একটি টকশোতে শামসুজ্জামান দুদুর সঙ্গে মীরপুরের এমপি বাতেন প্রকাশ্যে বলেছেন, পাকিস্তান ভালো। ১৯৭১ সালের প্রসঙ্গ উঠতেই তিনি সেখান থেকে চলে যান। অথচ বাংলাদেশের জন্ম হয়েছে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। এটাই আমাদের অস্তিত্ব, এটাই আমাদের পরিচয়। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন ভূখণ্ড, একটি মানচিত্র, একটি পতাকা এবং একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। অতত্রব এর সাথে কোন কম্পোমাইজ হবেনা।

গণঅভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, গত ১৭ বছর ধরে বিএনপি এবং সকল সমমনা দল কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে। সেই সময় শত শত হত্যাকান্ড ও গুম খুনের ঘটনা ঘটেছে। ইলিয়াছ আলী চৌধুরীসহ বহু নেতৃবৃন্দ গুম হয়েছে। সেটাকি ২৪ এর গণঅভ্যুত্থানকে ত্বরান্বিত করার জন্য ও প্রেক্ষাপট রচনা করার জন্য কোন ভূমিকা রাখে নাই, অব্যশই রেখেছে। এ আন্দোলনে বাংলাদেশের আপামর জনগণ,কোলের শিশু পর্যন্ত রেহাই পায়নি। তবুও বাংলাদেশের জনগণ দমে যায়নি।

তিনি বলেন, গত ১৭ বছর বাংলাদেশকে একটি পার্শ্ববর্তী রাষ্ট্রের দাস রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। সেখান থেকে মুক্তির জন্যই ২০২৪ সালের রক্তাক্ত গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। এ আন্দোলনে মুক্তিযোদ্ধাদের সন্তানেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জুলাই মাস থেকে জাতীয়তাবাদী দল ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়ে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করেছে। এই আন্দোলনে শুধু ছাত্রদলের ১৪৮ জন পদধারী নেতা জীবন দিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এ.টি.এম. মোশারেফ হোসেনসহ অন্যান্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেবারিটদের চেয়ে পিছিয়ে থাকা ব্রাজিলের জন্য ইতিবাচক হতে পারে: ক্যাসেমিরো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৪:২৭ পি.এম


ফেবারিটদের চেয়ে পিছিয়ে থাকা ব্রাজিলের জন্য ইতিবাচক হতে পারে: ক্যাসেমিরো

বিশ্বকাপ বাছাইপর্বে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি ব্রাজিল। গুছিয়ে নেয়ার জন্য পর্যাপ্ত সময়ও পাননি গত বছর কোচের দায়িত্ব নেয়া কার্লো আনচেলত্তি। ফলে, অনেকের দৃষ্টিতে এবারের বিশ্বকাপে টপ ফেবারিটদের তুলনায় কিছুটা পিছিয়ে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রাজিলের তারকা মিডফিল্ডার ক্যাসেমিরো মনে করেন, আসন্ন বিশ্বকাপে বড় ফেভারিটদের থেকে ‘এক ধাপ পিছিয়ে’ থাকা দলের জন্য বরং ইতিবাচক হতে পারে।

আগামী সপ্তাহে উত্তর আমেরিকায় শুরু হচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত বিশ্বকাপ ফুটবল। ব্রাজিল হলো একমাত্র দল যারা প্রতিটি বিশ্বকাপে অংশ নিয়েছে এবং পাঁচবার শিরোপা জিতে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। তবে গত ২৪ বছর ধরে তারা আর বিশ্বকাপ জিততে পারেনি। এবারের আসরে বুকমেকাররা ব্রাজিলকে স্পেন, ফ্রান্স ও ইংল্যান্ডের মতো ইউরোপীয় চ্যাম্পিয়নদের চেয়ে কিছুটা পিছিয়ে রাখছে।

ব্রাজিল দল যুক্তরাষ্ট্র পৌঁছানোর পর ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ক্যাসেমিরো ফিফা মিডিয়া চ্যানেলে বলেন, ‘আমরা বড় ফেভারিট নই। অবশ্যই আমরা ভালো ফর্মে আছি। আমাদের দলে অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার দারুণ মিশ্রণ আছে।’

তিনি আরও বলেন, ‘সম্ভবত এবার আমরা এক ধাপ পিছিয়ে আছি, কিন্তু এটা আমাদের আরও সতর্ক ও প্রস্তুত রাখছে, এটা সবসময়ই ভালো বিষয়।’

৩৪ বছরের এই মিডফিল্ডার জানান, বিশ্বকাপের প্রস্তুতিতে ব্রাজিল ‘কঠিন সময়’ পার করেছে, কারণ ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনে সভাপতি ও কোচ পরিবর্তন হয়েছে। নতুন কোচ হিসেবে ইতালিয়ান কার্লো আনচেলত্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘ম্যানেজার পরিবর্তন, সভাপতি পরিবর্তন; সব মিলিয়ে এটি একটি কঠিন সময় ছিল। আমরা কোচের সঙ্গে মাত্র এক বছর কাজ করেছি, এবং বাস্তবে একসঙ্গে কাজ করেছি মাত্র ৪০ দিন। তবে আমি মনে করি আমরা টুর্নামেন্টে ভালো অবস্থাতেই যাব।’

তিনি আরও যোগ করেছেন, দলে অভিজ্ঞ, তরুণ এবং শক্তিশালী খেলোয়াড়দের ভালো সমন্বয় রয়েছে।

ব্রাজিল গ্রুপ সি’তে তাদের অভিযান শুরু করবে ১৪ জুন ভোরে মরক্কোর বিপক্ষে। এরপর ২০ জুন হাইতি এবং ২৫ জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে।

যুক্তরাষ্ট্র-কানাডা ও মেক্সিকোয় বিশ্বকাপ শুরু হবে ১১ জুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%