ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

হয় আমি থাকবো, না হয় হাসপাতলে অনিয়ম থাকবে: স্বাস্থ্যমন্ত্রী


হয় আমি থাকবো, না হয় হাসপাতলে অনিয়ম থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হাসপাতালগুলোতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। তিনি মন্তব্য করেছেন, "হয় আমি থাকবো, না হয় হাসপাতালে অনিয়ম থাকবে।"

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এই কথা বলেন।

হাসপাতাল পরিদর্শনের সময়, স্বাস্থ্যমন্ত্রী সরকারি ব্যবস্থাপনায় রক্তসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সুযোগ থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে পরীক্ষা করিয়ে আনার অভিযোগের সত্যতা নিশ্চিত করেন। তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার কাগজপত্র ও পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করেন।

আরও পড়ুন: কেরানীগঞ্জে দুই খাল খননে অনিয়ম, কোটি টাকার মাটি বিক্রির অভিযোগ

স্বাস্থ্যমন্ত্রী বলেন, "যে অভিযোগ শুনে এখানে এসেছি, সেটা শতভাগ সত্যি।" তিনি উল্লেখ করেন, ডেঙ্গু শনাক্তকরণের জন্য সরকারি হাসপাতালে পরীক্ষার সুবিধা থাকা সত্ত্বেও বাইরের ডায়াগনস্টিক সেন্টার থেকে লোক এসে রোগীদের রক্ত সংগ্রহ করে নিয়ে যাওয়ার প্রমাণ পেয়েছেন।

তিনি আরও বলেন, "এখানে সুবিধা আছে। বাইরে থেকে লোক এসে এখান থেকে ব্লাড নিয়ে যায়, এরা কি অন্ধ? ডাক্তার আছে, চোখে দেখবে না?"

স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারের পক্ষ থেকে রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে। এরপরও যদি বাইরের লোক এসে রোগীদের নমুনা সংগ্রহ করে নিয়ে যায়, তাহলে এর সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হবে।

এদিকে, পরিদর্শনের সময় হাসপাতালের রোগী ও স্বজনরা স্বাস্থ্যমন্ত্রীর কাছে বিভিন্ন ভোগান্তির কথা তুলে ধরেন। বিশেষ করে লিফট নিয়মিত চালু না থাকার কারণে রোগী ও স্বজনদের একাধিক তলায় ছোটাছুটি করতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

আরও পড়ুন: ছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের নিন্দা জানালেন এমপি নূরুন্নিসা

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও স্বাস্থ্যমন্ত্রী আলোচনা করেন। তিনি জানান, ডেঙ্গু রোগীর চাপ সামাল দিতে হাসপাতালগুলোতে প্রস্তুতি রয়েছে। রোগীর সংখ্যা বাড়লে চিকিৎসা সক্ষমতা আরও বাড়ানো হবে। ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্রতিরোধমূলক অভিযান জোরদার করার কথাও তিনি উল্লেখ করেন।

স্বাস্থ্য খাতের অনিয়মের বিরুদ্ধে এ ধরনের সরেজমিন পরিদর্শন অব্যাহত থাকবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাকির হোসেন খান, সাবেক মহানগর ছাত্রদলের সভাপতি, নাজমুল ইসলাম নাঈম এর জন্মদিনে কেক কেটে উদ্বোধন করেন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:২৮ পি.এম


জাকির হোসেন খান, সাবেক মহানগর ছাত্রদলের সভাপতি, নাজমুল ইসলাম নাঈম এর জন্মদিনে কেক কেটে উদ্বোধন করেন

১০ সেপ্টেম্বর রোজ শুক্রবার, বাদ জুম্মা, রাকিব আলী জামে মসজিদের নামাজ শেষে, সাবেক ছাত্রদলের সভাপতি জাকির হোসেন খান, প্রতি শুক্রবারে নিয়ম অনুযায়ী, শিশুদের মাঝে ফল বিতরণ করেন, এবং ফল বিতরণের শেষে, সকলের উপস্থিতিতে, খানপুর ব্রাঞ্চ বাসিন্দার, তালাশ বিডি নারায়ণগঞ্জের স্টাফ রিপোর্টার, পারভিন আক্তার এর দ্বিতীয় ছেলে, নায়িমুল ইসলাম নাঈম এর জন্মদিনে কেক কেটে উদ্বোধন করেন। তিনি একজন শিশু বান্ধব । আরো উপস্থিত ছিলেন, মোঃ জাকির খানের ছেলে, কারগিল খান, ও তাহার বড় ভাইয়ের ছেলে আশাহত খান , মোঃ হোসেন সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থকষ্টে থামেনি সপ্তপূর্ণার স্বপ্ন, পাশে সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি,

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৩৩ পি.এম


অর্থকষ্টে থামেনি সপ্তপূর্ণার স্বপ্ন, পাশে সেনাবাহিনী

 আর্থিক সংকট যেন উচ্চশিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়—এই লক্ষ্যেই বিএসসি ইন নার্সিং পড়ুয়া সপ্তপূর্ণা চাকমার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন। তার পড়াশোনা অব্যাহত রাখতে দেওয়া হয়েছে আর্থিক সহায়তা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন এসইউপি, পিএসসির নির্দেশনায় এ সহায়তা প্রদান করা হয়। উপজেলার ৩ নম্বর কবাখালী ইউনিয়নের উত্তর মিলনপুর গ্রামের বাসিন্দা সুমিত চাকমার মেয়ে সপ্তপূর্ণা চাকমা বর্তমানে ঢাকার একটি বেসরকারি নার্সিং কলেজে বিএসসি ইন নার্সিংয়ে অধ্যয়নরত।

চার বোনের মধ্যে সপ্তপূর্ণা সবার বড়। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে তার উচ্চশিক্ষা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে তার স্বপ্ন পূরণে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় দীঘিনালা জোন।

সহায়তা পেয়ে সপ্তপূর্ণা চাকমা ও তার পরিবার দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই সহযোগিতা সপ্তপূর্ণার পড়াশোনা চালিয়ে যাওয়া এবং ভবিষ্যতে একজন দক্ষ নার্স হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয়রা দীঘিনালা জোনের এই উদ্যোগকে মানবিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম হিসেবে প্রশংসা করেছেন। তাদের মতে, আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ালে উচ্চশিক্ষার সুযোগ বাড়বে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন ঘটবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন মরিয়ম নওয়াজের মেয়ে মাহনুর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন মরিয়ম নওয়াজের মেয়ে মাহনুর

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফের ছোট মেয়ে মাহনুর শরীফের আকদ অনুষ্ঠান আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বিয়ে পারিবারিকভাবে উদযাপিত হবে।

পারিবারিক সূত্র অনুযায়ী, লাহোরের জাতি ওমরাহতে শরীফ পরিবারের নিজস্ব বাসভবনে একটি ছিমছাম ঘরোয়া আয়োজনের মাধ্যমে বিয়ে ও আকদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। পাত্র হলেন পাকিস্তানের একটি খ্যাতনামা ও প্রভাবশালী ব্যবসায়ী পরিবারের সন্তান।

মরিয়ম-কন্যা মাহনুর পাবলিক আই বা সামাজিক যোগাযোগমাধ্যমের আড়ালে থাকতে পছন্দ করেন। সম্প্রতি তিনি লন্ডন থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। মেয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে মরিয়ম নওয়াজ যুক্তরাজ্যে গিয়েছিলেন এবং অনুষ্ঠান শেষে বুধবার লাহোরে ফিরেছেন। তবে আকদের পর কোন জমকালো সংবর্ধনা বা অন্যান্য আনুষ্ঠানিকতা হবে কি না, সে বিষয়ে শরীফ পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এটি উল্লেখযোগ্য যে, চলতি বছরের জানুয়ারি মাসে মরিয়ম নওয়াজের ছেলে জুনেদ সাফদারের বিয়ে বেশ জাকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছিল। প্রাক্তন আইনপ্রণেতা শেখ রুহেল আসগরের নাতনি শানজে আলী রুহেলের সঙ্গে জুনেদের বিয়ের নানা পর্ব নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ আলোচনা হয়েছে। তবে জুনেদের মতো বড় কোন আয়োজন না করে মাহনুরের বিয়ের অনুষ্ঠানটি শুধুমাত্র নিকটাত্মীয় ও দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতেই সীমাবদ্ধ রাখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইএইএর ‘রাজনীতিকরণ’ এনপিটি ত্যাগে দেশগুলোকে উৎসাহিত করবে : ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৪৭ পি.এম


আইএইএর ‘রাজনীতিকরণ’ এনপিটি ত্যাগে দেশগুলোকে উৎসাহিত করবে : ইরান

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বোর্ড অব গভর্নর্সে ইরানের বিরুদ্ধে গৃহীত প্রস্তাবকে রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে চিহ্নিত করেছে তেহরান, যা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চাপের ফলস্বরূপ বলে দাবি করেছে। ইরান সতর্ক করে বলেছে যে, সংস্থাটির এই ধরনের ‘রাজনীতিকরণ’ ও ‘বাধাসৃষ্টিকারী’ কর্মকাণ্ড দেশগুলোকে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে সরে যেতে উৎসাহিত করতে পারে। খবরটি মেহের নিউজ এজেন্সির মাধ্যমে প্রকাশিত হয়েছে।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) সচিব মোহসেন রেজাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে এ মন্তব্য করেন। আইএইএ বোর্ড অব গভর্নর্সে ইরানবিরোধী প্রস্তাব পাস হওয়ার পর তিনি এই প্রতিক্রিয়া জানান।

রেজাই মন্তব্য করেন, ‘বোর্ড অব গভর্নর্সে গৃহীত ইরানবিরোধী প্রস্তাবটি অবৈধ, কারিগরি ভিত্তিহীন, পুরোপুরি রাজনৈতিক এবং অগ্রহণযোগ্য। এতে যুক্তরাষ্ট্র ও জায়নবাদী চাপের স্পষ্ট ছাপ রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আইএইএর রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও বাধাসৃষ্টিকারী কর্মকাণ্ড দেশগুলোকে এনপিটি থেকে সরে যাওয়ার দিকে ঠেলে দেবে।’

এই ইরানি কর্মকর্তা আরও দাবি করেন, আন্তর্জাতিক পরমাণু তদারকি সংস্থার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে বৈশ্বিক পরমাণু নিরস্ত্রীকরণ ও নজরদারি ব্যবস্থার ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%