ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

প্রেসিডেন্ট পদে লড়তে চাও? মিলারের উদ্দেশে ট্রাম্পের প্রশ্ন


প্রেসিডেন্ট পদে লড়তে চাও? মিলারের উদ্দেশে ট্রাম্পের প্রশ্ন

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের শোচনীয় পরাজয়ের পর অনেক হিসাব নিকাশ পাল্টে গেছে। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের হয়ে কে লড়বেন, তা নিয়ে চলছে বিভিন্ন জল্পনা-কল্পনা। যদিও কেউ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি, তবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রার্থিতার দৌড়ে এগিয়ে আছেন।

শুক্রবার, ট্রাম্প এশিয়া সফর থেকে ফিরে হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে অংশ নেন। ৯০ মিনিটের দীর্ঘ সংবাদ সম্মেলনে তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তবে এক পর্যায়ে তিনি সংবাদ সম্মেলনকে প্রেসিডেন্ট নির্বাচনের অডিশন রাউন্ডে পরিণত করেন। সংবাদ সম্মেলনে ট্রাম্পের ডান কাঁধের পেছনে দাঁড়িয়ে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, এবং বাঁ পাশে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

এই দৃশ্যটি আগামী কয়েক মাস প্রেসিডেন্ট পদে প্রার্থিতার ‘ছায়া প্রাইমারি’ হিসেবে কাজ করবে। সংবাদ সম্মেলনে ট্রাম্প ভ্যান্স ও রুবিও দুজনকেই কথা বলার জন্য আমন্ত্রণ জানান। তবে ট্রাম্পের স্বভাবসুলভ টুইস্ট তখনো বাকি ছিল।

আরও পড়ুন: রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের বড় জয়, বিজেপির ভরাডুবি

ট্রাম্পের দৃষ্টিতে সেদিনের আসল তারকা ছিলেন না ভ্যান্স বা রুবিও। বরং তিনি ছিলেন তার নতুন চিফ অফ স্টাফ স্টিফেন মিলার। সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘এই মুহূর্তে এই কক্ষের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হলেন স্টিফেন মিলার।’ ভ্যান্স নাকি রুবিও—কে বেশি ভালো প্রেসিডেন্ট হিসেবে বিবেচনা করা হবে, এমন প্রশ্ন হেসে উড়িয়ে দিয়ে ট্রাম্প বলেন, ‘আমার কাছে ব্রেকিং নিউজ আছে। সে (মিলার) এই দুজনের চেয়েও ভালো করেছে।’

এরপর মিলারের দিকে তাকিয়ে ট্রাম্প জানতে চান, ‘তুমি কি প্রেসিডেন্ট পদে লড়তে চাও?’ তবে মিলার কখনোই প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ করেননি। আদর্শিক দিক থেকে মিলার ট্রাম্পের সবচেয়ে কাছের এবং অনুগত। গত দুই বছরে ট্রাম্পের কঠোর সব সিদ্ধান্তের মূল রূপকার ছিলেন মিলার।

৮০ বছর বয়সী ট্রাম্প তার দীর্ঘদিনের অনুগত এবং প্রশাসনের কঠোর অভিবাসী বিতাড়ন অভিযানের মূল পরিকল্পনাকারী মিলারকে ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি’ হিসেবেও প্রশংসা করেন। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর প্রথম বড় ধরনের রদবদলে, গত ৬ নভেম্বর সুসি ওয়াইলসের স্থলাভিষিক্ত করে মিলারকে চিফ অফ স্টাফ হিসেবে নিয়োগ দেন ট্রাম্প। এর মাধ্যমে ট্রাম্প মেয়াদের বাকি দুই বছর লড়াই করে কাটানোর স্পষ্ট বার্তা দিয়েছেন।

শুক্রবার সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় কট্টরপন্থি স্টিফেন মিলার তার বসের প্রশংসা করে বলেন, ‘গত দুই বছরে প্রেসিডেন্ট ট্রাম্প যা অর্জন করেছেন, তা আমেরিকার ইতিহাসে অন্য যেকোনো প্রেসিডেন্টের অর্জনের চেয়ে অনেক বেশি।’

আরও পড়ুন: ককরোচ পার্টি কি আন্দোলন থেকে পিছু হটছে?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামচন্দ্রপুরে মেম্বার পদে লড়ছেন স্বপন মিয়া

আন্তর্জাতিক ডেস্ক

শাহীন আলম, স্টাফ রিপোর্টার।

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০২:১৪ পি.এম


রামচন্দ্রপুরে মেম্বার পদে লড়ছেন স্বপন মিয়া

গাইবান্ধা সদর উপজেলার আসন্ন ৬ নম্বর রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী উদীয়মান তরুণ সমাজসেবক মোঃ স্বপন মিয়া ওয়ার্ডের সম্মানিত ভোটার ও সর্বস্তরের জনসাধারণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তিনি ৭ নম্বর ওয়ার্ডের প্রয়াত জনপ্রিয় ব্যক্তিত্ব মরহুম মোঃ খোকা মিয়ার ছোট ছেলে। এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের সেবা এবং একটি দুর্নীতিমুক্ত ও মডেল ওয়ার্ড গড়ার প্রত্যয় নিয়ে তিনি আসন্ন নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।

এলাকার মুরব্বি, যুবক, তরুণসহ সর্বস্তরের মানুষের উদ্দেশে প্রার্থী স্বপন মিয়া বলেন, “আমার বাবা আপনাদের সুখে-দুঃখে পাশে ছিলেন। আমিও আমার বাবার পথ অনুসরণ করে আপনাদের সেবা করতে চাই। ৭ নম্বর ওয়ার্ডের রাস্তাঘাটের উন্নয়ন, মাদক নির্মূল, সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং যেকোনো সেবামূলক কাজে আপনাদের পাশে থাকতে আমি দৃঢ়প্রতিজ্ঞ। আগামী নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট, দোয়া ও সার্বিক সমর্থন কামনা করছি।”

তরুণ এই প্রার্থীর নির্বাচনী মাঠে আগমনকে কেন্দ্র করে ৭ নম্বর ওয়ার্ডের ভোটারদের মধ্যে উৎসাহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয়দের অনেকে তাঁকে একজন সৎ, পরিশ্রমী ও জনবান্ধব প্রার্থী হিসেবে দেখতে আগ্রহী বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বেরোবির জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের আলোচনা সভা

আন্তর্জাতিক ডেস্ক

বেরোবি প্রতিনিধি

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০২:১৯ পি.এম


জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বেরোবির জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের আলোচনা সভা

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম।

গত শুক্রবার (২০ নভেম্বর) রংপুর স্টেডিয়ামের কনফারেন্স হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক মো. সামসুজ্জামান সামু, প্রধান বক্তা হিসেবে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সহসভাপতি ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায় উপস্থিত ছিলেন এবং সভাপতিত্ব করেন বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সভাপতি ড. মো. রোকনুজ্জামান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জের পুকুর থেকে উদ্ধার ৮ ফুটের কুমির গাজীপুর সাফারি পার্কে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০২:২১ পি.এম


নারায়ণগঞ্জের পুকুর থেকে উদ্ধার ৮ ফুটের কুমির গাজীপুর সাফারি পার্কে

নারায়ণগঞ্জের একটি পুকুর থেকে উদ্ধার হওয়া আট ফুট দৈর্ঘ্যের একটি মিঠাপানির কুমিরের নতুন ঠিকানা গাজীপুরের সাফারি পার্কে হয়েছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে কুমিরটি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। পরবর্তীতে সেটিকে পার্কের একটি পৃথক বেষ্টনীতে রাখা হয়।

স্থানীয় বাসিন্দারা নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুসাপুর এলাকার একটি পুকুরে কয়েক দিন ধরে কুমিরটির বিচরণ দেখতে পান। বিষয়টি স্থানীয় বন বিভাগকে জানানো হলে, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা বিভাগের কর্মকর্তারা কুমিরটি উদ্ধারের উদ্যোগ নেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় তিন দিন ধরে অভিযান চালিয়ে কুমিরটি উদ্ধার করা হয়। অভিযানে স্থানীয় উপজেলা পরিষদ ও এলাকাবাসী সহযোগিতা করেন।

বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা জানান, উদ্ধার হওয়া কুমিরটির দৈর্ঘ্য প্রায় আট ফুট। নিরাপদ সংরক্ষণ ও পরিচর্যার জন্য কুমিরটি গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়েছে, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনার অধীনে করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকালে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক এসিএফ তারেক রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিঠাপানির কুমির সাধারণত নদী, বিল, হাওর ও হ্রদের মতো স্বাদুপানির জলাশয়ে বসবাস করে। লবণাক্ত পানির কুমিরের তুলনায় এরা আকারে ছোট। এদের থুতনি অপেক্ষাকৃত সরু এবং শরীরের রং জলপাই-বাদামি বা ধূসর হয়ে থাকে। মাছ, ব্যাঙ, কচ্ছপ, পাখি, পোকামাকড়সহ বিভিন্ন ছোট প্রাণী এদের প্রধান খাদ্য। সাধারণত এরা লাজুক স্বভাবের এবং বিরক্ত বা উত্ত্যক্ত না করলে মানুষের জন্য তেমন বিপজ্জনক নয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকা-এর চলতি দায়িত্বে থাকা বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসাইন চৌধুরী বলেন, স্থানীয় বন বিভাগের মাধ্যমে খবর পাওয়ার পর নারায়ণগঞ্জ থেকে মিঠাপানির কুমিরটি উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার রাতে সেটি গাজীপুর সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. তারেক রহমান বলেন, রাত ১০টার দিকে প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা বিভাগের কর্মকর্তারা কুমিরটি পার্কে হস্তান্তর করেন। বর্তমানে কুমিরটিকে অন্য প্রাণী থেকে আলাদা করে একটি পৃথক বেষ্টনীতে রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%