ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি হাই-টেক


মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি হাই-টেক

 চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি হাই-টেক। এমইপি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক এই শিল্প পার্কটিতে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য উৎপাদন শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবে। আজ রবিবার (২৬ জুলাই) সকালে এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বেজার নির্বাহী সদস্য ও অতিরিক্ত সচিব (বিনিয়োগ ও উন্নয়ন) সালেহ আহমদ। অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমইপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. জাহাঙ্গীর আলম চাকলাদার ও চেয়ারম্যান শফিউল আহমেদ চাকলাদার। বেজা সূত্র জানায়, ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত এমইপি গ্রুপ দীর্ঘদিন ধরে বাংলাদেশের বৈদ্যুতিক ও ইলেকট্রনিক শিল্পে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রায় ১০ একর জমিতে প্রতিষ্ঠিতব্য এই শিল্প কারখানায় বৈদ্যুতিক তার, সুইচ-সকেট, ফ্যান, এলইডি লাইট, সার্কিট ব্রেকার এবং অন্যান্য বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য উৎপাদিত হবে। প্রকল্পটিতে প্রায় ২০০ কোটি টাকা দেশীয় বিনিয়োগ করা হচ্ছে এবং পূর্ণাঙ্গ উৎপাদন শুরু হলে ২ হাজার মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আসছে এক বছরের মধ্যে শিল্প পার্কটির একটি ইউনিট চালু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত সচিব ও বেজার নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) সালেহ আহমদ বলেন, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এমইপি’র এই বিনিয়োগ দেশের শিল্পায়নকে আরও গতিশীল করবে। প্রযুক্তিনির্ভর উৎপাদন, আমদানি বিকল্প শিল্প, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি বহুমুখীকরণের মাধ্যমে এই প্রকল্প বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি বলেন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এবং বিনিয়োগকারীদের দ্রুত শিল্প স্থাপনে সর্বাত্মক সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনএসইজেডে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


এনএসইজেডে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এনএসইজেড)-এ প্রায় ২০০ কোটি টাকা দেশীয় বিনিয়োগে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য উৎপাদন কারখানা নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আজ (রোববার) প্রকল্পটির নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রায় ১০ একর জমির ওপর গড়ে ওঠা এ শিল্পপ্রতিষ্ঠানে বৈদ্যুতিক তার, সুইচ-সকেট, ফ্যান, এলইডি লাইট, সার্কিট ব্রেকারসহ বিভিন্ন বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য উৎপাদন করা হবে। বেজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্পূর্ণ দেশীয় বিনিয়োগে বাস্তবায়নাধীন এ প্রকল্পের মাধ্যমে দেশের শিল্পায়ন, প্রযুক্তিনির্ভর উৎপাদন এবং দেশীয় বিনিয়োগ সম্প্রসারণে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে বেজার ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. জাহাঙ্গীর আলম চাকলাদার, পরিচালক শকিল আলম চাকলাদার ও ফাহিম আলম চাকলাদার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী এবং শিল্প উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডা. মো. জাহাঙ্গীর আলম চাকলাদার বলেন, প্রতিষ্ঠানটি একটি বিশ্বমানের, প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, এ প্রকল্প দেশীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ‘মেড ইন বাংলাদেশ’ বৈদ্যুতিক পণ্যের প্রতিযোগিতামূলক অবস্থান আরও সুদৃঢ় করবে।

বেজা সূত্রে জানা গেছে, এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত এমইপি গ্রুপের অংশ। গ্রুপটির প্রায় দুই হাজার করপোরেট গ্রাহক এবং দেশব্যাপী এক হাজারের বেশি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি সুইচ-সকেট, বিভিন্ন ধরনের বৈদ্যুতিক কেবল, এলইডি লাইট, ফ্যান, পিভিসি পাইপসহ বিভিন্ন বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য উৎপাদন ও বাজারজাত করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ বেজা ও এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের মধ্যে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের জন্য ভূমি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়। পরবর্তীতে বেজা বিনিয়োগকারীদের দ্রুত শিল্প স্থাপনে সময়াবদ্ধ পরিকল্পনা প্রণয়ন করে দেয় এবং সেই পরিকল্পনা অনুসরণ করেই প্রতিষ্ঠানটি নির্মাণকাজ শুরু করেছে।

প্রকল্পটির নির্মাণকাজ ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করে ২০২৯ সালের জানুয়ারি থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পূর্ণাঙ্গ উৎপাদন শুরু হলে প্রায় ২ হাজার মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বেজা জানায়, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বর্তমানে ১৭টি শিল্পপ্রতিষ্ঠান উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে এবং আরও প্রায় ২০টি শিল্পপ্রতিষ্ঠান নির্মাণাধীন রয়েছে।

সাগরতীরবর্তী প্রায় ২৫ কিলোমিটার এলাকাজুড়ে গড়ে ওঠা এ পরিকল্পিত শিল্পাঞ্চলে শিল্পকারখানার পাশাপাশি আধুনিক নগর সুবিধাও পর্যায়ক্রমে গড়ে তোলা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে ৭দিন ব্যাপী জেলা বৃক্ষমেলা-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


কুড়িগ্রামে ৭দিন ব্যাপী জেলা বৃক্ষমেলা-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

"বৃক্ষরোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে জেলা বৃক্ষমেলা-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জুলাই) বিকেলে স্মৃতি স্তম্ভে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ বৃক্ষমেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সামাজিক বন বিভাগ, রংপুর এর উপ-বন সংরক্ষক ও বিভাগীয় বন কর্মকর্তা নুরুল ইসলাম।

এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তারা।

বৃক্ষমেলায় বন বিভাগের বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বৃক্ষরোপণ বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম, প্রদর্শনী ও তথ্যসেবা প্রদান করা হচ্ছে।

কুড়িগ্রাম বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদিকুর রহমান জানান, মেলাটি নির্ধারিত সময় (২৬ জুলাই- ১ আগস্ট) পর্যন্ত প্রতিদিন সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এতে জেলার ২৮টি নার্সারীর স্টল অংশ নিয়েছে। পরিবেশবান্ধব সমাজ গঠনে বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও বেগবান করতে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসিতে নতুন জনসংযোগ পরিচালক নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


ইসিতে নতুন জনসংযোগ পরিচালক নিয়োগ

নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) রুহুল আমিন মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায়, সংস্থাটির নতুন জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) হিসেবে নিয়োগ পেয়েছেন এনআইডি অনুবিভাগের উপসচিব মো. আব্দুল মমিন সরকার।

রোববার (২৬ জুলাই) তারিখে ইসির সহকারী সচিব (মানবসম্পদ ব্যবস্থাপনা) মোহাম্মদ শাহিদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এই তথ্য জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, ইসির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের উপসচিব মো. আব্দুল মমিন সরকারকে নির্বাচন কমিশনের নতুন জনসংযোগ পরিচালক (পিআর) হিসেবে বদলি করা হলো।

এছাড়া, নির্বাচন কমিশনের পূর্ববর্তী জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) রুহুল আমিন মল্লিককে নির্বাচন কমিশন সচিবালয়ে উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

এই পরিবর্তনের আগে, সাংবাদিকদের অসহযোগিতার অভিযোগ তুলে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) দায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিবকে চিঠি দেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড, পরিবারের ভরণপোষণের নির্দেশ ইউএনওর

আন্তর্জাতিক ডেস্ক

মুবাশশির আলম রাহুল, জামালপুর প্রতিনিধি

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড, পরিবারের ভরণপোষণের নির্দেশ ইউএনওর

দেওয়ানগঞ্জের জামালপুরে মাদকবিরোধী অভিযানের সময় মাদক সেবনের দায়ে পুলিশ ছাবেদ (২৭) নামে এক যুবককে আটক করেছে।

রোববার (২৬ জুলাই) সকালে মাটিয়াখোলা এলাকায় পৌর অঞ্চলে অভিযান পরিচালনা করে তাকে আটক করে পুলিশ। পরে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ ধারার ৯ এবং ১০(৫) উপধারার মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডিত করে তাকে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এই দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। এ সময় মানবিক দিক বিবেচনা করে ছাবেদের পরিবারের জন্য এক মাসের ভরণপোষণের ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন ইউএনও।

তিনি জানান, দেওয়ানগঞ্জে তার দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি মাদক ও নেশার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন। মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে। তিনি এছাড়াও উল্লেখ করেন যে, এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%