ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

বাঘায় পদ্মার চরে পাকা রাস্তা ছাপিয়ে লোকালয়ে ঢুকছে পানি


বাঘায় পদ্মার চরে পাকা রাস্তা ছাপিয়ে লোকালয়ে ঢুকছে পানি

রাজশাহীর বাঘায় পদ্মার চরে পাকা রাস্তা ঝাপিয়ে লোকালয়ে ঢুকছে পানি। এতে পদ্মার মধ্যে পলাশিফতেপুর, দাদপুর, চকরাজাপুরসহ ১৫টি চরে মানুষ পড়েছে আতংকে। সোমবার (৩১ আগষ্ট) সকালে এ ঘটনা দেখা গেছে চকরাজাপুর-খয়েরহাট খেয়াঘাট সড়কের মাঝামাঝি স্থানের পাকা রাস্তায়।

বাঘা উপজেলার পদ্মার মধ্যে ১৫টি চর রয়েছে। এসব চরের বেশির ভাগ মানুষ ভূমিহীন অসহায় খেটে খাওয়া মানুষ। তারা প্রতিনিয়ত প্রকৃতির খামখেয়ালি রূপকে বরণ করে বসবাস করছেন। এদের মধ্যে বেশির ভাগ মানুষ শুকনো মৌসুমে কৃষি কাজ আর বর্ষা মৌসুমে মাছ ধরে জীবন-জীবিকা নির্বাহ করে থাকে।

চরে অবকাঠামোগত উন্নয়নের গতি স্বাভাবিকের চেয়ে অনেক মন্থর। প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মিলেমিশে বসবাস করে। প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে যুদ্ধ করে টিকে আছে।

আরও পড়ুন: সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধ ধসে মানুষের চরম দুর্ভোগ

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন, "এক সপ্তাহ আগে থেকে পদ্মার পানি বাড়তে শুরু করেছে। এরমধ্যে পাকা রাস্তা ঝাপিয়ে পানি প্রবাহিত হতে শুরু করে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে। বতমানে পাকা রাস্তার উপর হাটু পানি। এই পানি মাড়িয়ে চলাচল করছেন।"

কালিদাসখালী চরের কলেজ পড়ুয়া ছাত্র মিলন খান বলেন, "প্রকৃতির সাথে লড়াই করে চরে বসবাস করতে হচ্ছে। পানির মধ্যে দিয়ে যারা বাড়ি ফিরছেন, তাদের চেয়েও ভয়াভয়াতার মধ্যে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে চলতে হয়। পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় আতংকের মধ্যে আছি।"

চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জগলু শিকদার ও সাবেক চেয়ারম্যান আজিজুল আযম বলেন, "কয়েক বছরের ব্যবধানে পদ্মার ভাঙনে প্রায় সহস্রাধিক বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার, বিজিবি ক্যাম্প, হাজার হাজার বিঘা আবাদি-অনাবাদি জমি চলে গেছে পদ্মার গর্ভে। এ ভাঙনে গৃহহারা হয়েছে হাজারো পরিবার।"

পদ্মার চরের মধ্যে ১৫টি চর নিয়ে চকরাজাপুর ইউনিয়ন পরিষদ গঠিত হয়েছে। পদ্মায় পানি বাড়ছে। স্বাভাবিকভাবে মানুষ আতংকিত হচ্ছে।

আরও পড়ুন: ফুলবাড়ী কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবি জানাল ৫০০ জনের মানববন্ধন

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাহাড় ধসের শঙ্কায় নেপাল সীমান্ত বন্ধ করল চীন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


পাহাড় ধসের শঙ্কায় নেপাল সীমান্ত বন্ধ করল চীন

চীন সীমান্ত বন্ধ ঘোষণা করায় নেপালের ব্যবসায়ীরা বড় ধরণের বিপাকে পড়েছেন। ভূমিধসের ঝুঁকির কথা উল্লেখ করে চীন অনির্দিষ্টকালের জন্য তাতোপানি সীমান্ত দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ঘোষণা করেছে। 

অন্যদিকে সম্প্রতি রাসুয়াগাড়ির তিমুরে সীমান্ত পয়েন্টে ভয়াবহ বন্যায় সরকারি কার্যালয় ও অবকাঠামো ভেসে যাওয়ার পর এবার তাতোপানিও বন্ধ হয়ে গেল। ফলে আসন্ন প্রধান উৎসবের মৌসুম সামনে রেখে নেপালের সামনে চীন থেকে পণ্য আনার একমাত্র সচল স্থলপথ হিসেবে অবশিষ্ট রয়েছে মুস্তাংয়ের কোরালা সীমান্ত পয়েন্ট।

এর আগে আগস্টের শুরুতে আরানিকো মহাসড়কে একের পর এক ভূমিধসের কারণে প্রায় তিন সপ্তাহ বন্ধ থাকার পর আগস্টের তৃতীয় সপ্তাহে তাতোপানি সীমান্ত দিয়ে সীমিত পরিসরে পণ্য পরিবহন চালু করা হয়েছিল। তবে সেই স্বস্তি বেশিদিন স্থায়ী হয়নি। মাত্র ১০ দিনের মাথায় চীনের জ্যাংমু অংশের প্রশাসন নিরাপত্তার অজুহাতে পুনরায় এই সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেয়। 

তিব্বতের লাসায় নিযুক্ত নেপালের কনসাল জেনারেল লক্ষ্মী নিরৌলা জানান, নেপাল অংশের লিপিং এলাকায় পাহাড় ধসের আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হওয়ায় চীন সীমান্ত দিয়ে বাণিজ্যিক ট্রাক চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। লিপিংয়ের ভূমিধসের ঝুঁকি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বাণিজ্য কার্যক্রম স্থগিত থাকবে বলে সোমবার চীনের পক্ষ থেকে নেপাল কাস্টমসকে ইমেইলের মাধ্যমে জানানো হয়।

সূত্র: কাঠমান্ডু পোস্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধামইরহাটে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসনের নজরুল বর্ষ উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৯:০৮ পি.এম


ধামইরহাটে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসনের নজরুল বর্ষ উদযাপন

 

নওগাঁর ধামইরহাটে জাতীয় কবি নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য এবং মানবতাবাদী চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। ৩১ আগস্ট বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. কামরুজ্জামান সরদার সঞ্চালনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ পারভেজ, সমাজসেবা কর্মকর্তা এনামুল করিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, জেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম লিটন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মো. আতাউর রহমান এবং অন্যান্য বিভিন্ন কর্মকর্তাগণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিংড়ায় দুর্বৃত্তদের হাতে নিহত অটোচালকের পরিবারকে প্রশাসনের সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


সিংড়ায় দুর্বৃত্তদের হাতে নিহত অটোচালকের পরিবারকে প্রশাসনের সহায়তা

নাটোরের সিংড়ায় দুর্বৃত্তদের হাতে নিহত অটোচালক আনোয়ার হোসেনের পরিবারকে অর্থ ও খাদ্য সহায়তা দিয়েছে প্রশাসন। 

সোমবার দুপুরে উপজেলার শেরকোল ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের নিহত সেই অটো চালকের বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। তার পরিবারের খোঁজ-খবর নিয়ে মা আসমা বেগম ও স্ত্রী ফেরদৌসি আক্তারের হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৬ হাজার টাকার চেক ও চাল, ডাল, তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন ইউএনও। 

এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ছাত্রদলের সদস্য সচিব সিহাব উদ্দিন শান্ত প্রমুখ।

ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, দুর্বৃত্তদের হাতে নিহত অটোচালক চালকের পরিবারের পাশে রয়েছে প্রশাসন। তার হত্যাকারীদের দ্রুত গ্রেফতারে পুলিশ প্রশাসন কাজ করছে।

উল্লেখ্য, গত ২৪ আগস্ট নিখোঁজের ২৪ ঘণ্টা পর ভোগা বসন্তপুর রাস্তার পাশ থেকে অটোচালক আনোয়ার হোসেনের হাত, পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা হলেও এখন পর্যন্ত হত্যাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিআরটিএ উত্তরা কার্যালয়ে অভিযান, ৩ দালালের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৯:১০ পি.এম


বিআরটিএ উত্তরা কার্যালয়ে অভিযান, ৩ দালালের কারাদণ্ড

সেবাগ্রহীতাদের হয়রানি ও দালাল চক্রের তৎপরতা বন্ধে বিআরটিএ’র ঢাকা মেট্রো সার্কেল-৩ (উত্তরা) কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার ভ্রাম্যমাণ আদালত-৩ এর বিচারক মো. আনিসুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বিআরটিএ কার্যালয় এলাকা থেকে তিনজন দালালকে আটক করা হয়। পরে তারা ভ্রাম্যমাণ আদালতের কাছে নিজেদের অপরাধ স্বীকার করলে আদালত একজনকে এক মাস এবং অপর দুইজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন-কামরুল হাসান, মো. রাকিব আজীজ ও মো. শাহীন।

বিআরটিএ জানায়, দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্র বিআরটিএতে আসা গ্রাহকদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে প্রতারণা করে আসছিল। এ বিষয়ে বিভিন্ন সময় অভিযোগ পাওয়ার পর অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, এই প্রতারক চক্রের বিরুদ্ধে আমাদের কাছে অসংখ্য অভিযোগ ছিল। তারা সেবাগ্রহীতাদের দ্রুত কাজ করে দেওয়ার কথা বলে টাকা-পয়সা ও কাগজপত্র নিয়ে পালিয়ে যেত। গ্রাহকদের ভোগান্তি দূর করতে এবং বিআরটিএকে সম্পূর্ণ দালালমুক্ত রাখতে আমাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%