০১:১৬ এম
দুই আর্জেন্টাইন নির্বাহী ঘুষ দেওয়ার স্বীকারোক্তি দিলেন আর্জেন্টিনার দুই ক্রীড়া বিপণন নির্বাহী—হুগো জিনকিস এবং তার ছেলে মারিয়ানো জিনকিস, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার বহুল আলোচিত দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা ফুটবল কর্মকর্তাদের কোটি কোটি ডলার ঘুষ দেওয়ার বিষয়টি মেনে নিয়েছেন, যা আন্তর্জাতিক বিভিন্ন ফুটবল টুর্নামেন্টের লাভজনক সম্প্রচার ও বাজারজাতকরণ স্বত্ব হাসিল করার জন্য ছিল।
মার্কিন কৌঁসুলিদের সঙ্গে একটি স্থগিত অভিশংসন চুক্তির (ডিফার্ড প্রসিকিউশন অ্যাগ্রিমেন্ট) অধীনে তারা এই স্বীকারোক্তি প্রদান করেন, যাতে আইনি বিচার এড়ানো সম্ভব হয়। এই চুক্তির অংশ হিসেবে জিনকিস বাবা-ছেলে ৫ কোটি মার্কিন ডলার বাজেয়াপ্ত বা জরিমানা হিসেবে প্রদান করতে সম্মত হয়েছেন। এর বিনিময়ে তাদের বিরুদ্ধে থাকা জালিয়াতির অভিযোগগুলো তুলে নেওয়া হবে।
আর্জেন্টিনার ক্রীড়া বিপণন প্রতিষ্ঠান 'ফুল প্লে'-এর সহ-মালিক হিসেবে এই দুই নির্বাহী বিশ্বকাপ বাছাইপর্ব ও কোপা আমেরিকার মিডিয়া স্বত্ব পেতে কোটি কোটি ডলার ঘুষ প্রদান করেছিলেন। ২০১৫ সালে সুইজারল্যান্ডের জুরিখে ফিফা কর্মকর্তাদের ওপর মার্কিন প্রশাসনের চালানো অভিযানের পর থেকেই এই তদন্ত ও আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া চলমান ছিল।
আরও পড়ুন: লাউতারোর বদলে আর্জেন্টিনার একাদশে ব্রাজিলের ক্লাবে খেলা স্ট্রাইকার?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন